মাদারগঞ্জ Archives - Mati News
Sunday, September 13

Tag: মাদারগঞ্জ

জামালপুরের মাদারগঞ্জে ড্রাম কাটার সময় বিস্ফোরণ, মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ড্রাম কাটার সময় বিস্ফোরণ, মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

সারাদেশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার এলাকায় পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে নূরনবী ফকির (৪৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেলে নিজ কর্মস্থলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরনবী উপজেলার জোনাইল পক্ষীমারী এলাকার মৃত মতিউর রহমান মতির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জোনাইল বাজার এলাকায় জনতা ব্যাংকের পাশে ওয়ার্কশপ চালিয়ে আসছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, বিকেলে নিজের ওয়ার্কশপে থাকা একটি পরিত্যক্ত ড্রাম কাটিং যন্ত্র দিয়ে কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ড্রামটির ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ড্রামের ধাতব অংশ ছিটকে এসে নূরনবীর মাথা ও মুখে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা...