মির্জা ফখরুল Archives - Mati News
Wednesday, November 11

Tag: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদের মনোনয়ন বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদের মনোনয়ন বৈধ

রাজধানী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন। এ সময় তিনি জানান, সব প্রক্রিয়া শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে।মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১৩ আগস্ট দুপুরে বিএনপি তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে বিএনপি এক...
খালেদা জিয়া গণতন্ত্রের মূল কারিগর: মির্জা ফখরুল

খালেদা জিয়া গণতন্ত্রের মূল কারিগর: মির্জা ফখরুল

জাতীয়
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং গণতন্ত্র সুরক্ষায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে তিনি অসামান্য নেতৃত্ব দিয়েছেন। বিএনপিকে একটি সত্যিকার দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দলে রূপ দেওয়ার পেছনে তাঁর অবদান সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, দলটিকে এখন এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশ পরিচালনায় পূর্ণ সক্ষমতা অর্জন করতে পারে। ক্ষমতার মোহে অন্ধ না...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাজনীতি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাদের দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।আতিকুর রহমান রুমন জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ আগস্ট অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল।দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদি...