মীর শাহে আলম Archives - Mati News
Friday, October 2

Tag: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ বৈধ প্রার্থী হতে পারবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ বৈধ প্রার্থী হতে পারবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীকের কোনো সুযোগ নেই। তাই আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠকে অংশ নেন।বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। তিনি আরও বলেন, “এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই। কারণ, দলীয় মনোনয়নও থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না।”মীর শাহে আলম জানান, বিএনপি ...
ইতালিতে প্রতিবছর ১২ হাজার বাংলাদেশি কর্মীর যাওয়ার সুযোগ, জানালেন প্রতিমন্ত্রী

ইতালিতে প্রতিবছর ১২ হাজার বাংলাদেশি কর্মীর যাওয়ার সুযোগ, জানালেন প্রতিমন্ত্রী

জাতীয়
ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ রয়েছে এবং পরিবারসহ এই সংখ্যা ১২ হাজারে দাঁড়ায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হাসানও উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী জানান, ইতালিতে বর্তমানে অবস্থানরত আড়াই লাখ বাংলাদেশির মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের বাসিন্দা। সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর অঞ্চলে যৌথ ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা না হলেও, দালালের মাধ্যমে অবৈধভাবে ...
ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী

জাতীয়
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মঈন খান। রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।মন্ত্রী জানান, মশার লার্ভার উৎস ধ্বংস করার পাশাপাশি মশা নিধনের ওষুধের কার্যকারিতা বাড়াতে বিশেষ গবেষণা ও কারিগরি সক্ষমতা জোরদার করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুরের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে মশা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হলেও সীমিত সম্পদের মধ্যেই সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, জাপানসহ বিভিন্ন উন্নত দেশের সহযোগিতায় এ বিষয়ে গবেষণা চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও এই কার্যক্র...