মো. আসাদুজ্জামান Archives - Mati News
Monday, September 14

Tag: মো. আসাদুজ্জামান

দেশে ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ আইনমন্ত্রীর

দেশে ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ আইনমন্ত্রীর

জাতীয়
দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টেই প্রায় ১৮ হাজার আইনজীবী কর্মরত আছেন, কিন্তু তাদের মধ্যে কতজন প্রকৃত অর্থে দক্ষ আইনজীবী, তা যাচাই করার কোনো কার্যকর উপায় নেই। তিনি বিষয়টিকে একটি তিক্ত বাস্তবতা হিসেবে উল্লেখ করেন।নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে বরং পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।আইনমন্ত্রী আরও বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। এই ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ ক...
ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য রোডম্যাপ প্রয়োজন: আইনমন্ত্রী

জাতীয়
দেশে ফ্যাসিবাদ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দায়িত্বশীল অবস্থানে থেকে কেউ যেন নিজেরাও ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আইনমন্ত্রী ২০২৪ সালের জুলাই আন্দোলনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই সময় মাত্র ২০ দিনে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩০০ মানুষ হাত বা পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেছেন এবং অনেকে মাথা হারিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মতো মুখ থাকলেও মুখোশধারী কিছু ব্যক্তি রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে মা...
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই মূল দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই মূল দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী

জাতীয়
রোহিঙ্গা সংকট মিয়ানমারের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা এবং এই সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমার সরকারকেই মূল দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার (২৩ আগস্ট) ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করার দায়ভার সম্পূর্ণভাবে মিয়ানমারের ওপরই বর্তায়।সেমিনারে আইনমন্ত্রী আরও বলেন, মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তারা এ ভূখণ্ডের নাগরিক নয়। তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে আমরা তাদের মানুষ হিসেবে দেখি।’ একই সঙ্গে তিনি বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।মন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়ে...