রুহুল কবির রিজভী Archives - Mati News
Friday, August 21

Tag: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

রাজনীতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।এর আগে গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে মহাসচিব পদটি শূন্য হয়ে পড়েছিল। সেই শূন্যতা তৈরির পাঁচ দিনের মাথায় রুহুল কবির রিজভীকে এই দায়িত্ব প্রদান করা হলো।রুহুল কবির রিজভী এর আগে থেকেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নি...
আরাফাত রহমান কোকোর মৃত্যু ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ: রুহুল কবির রিজভী

আরাফাত রহমান কোকোর মৃত্যু ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ: রুহুল কবির রিজভী

রাজনীতি
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের কারণেই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা পরিবার হওয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়েছে বিগত ফ্যাসিবাদী সরকার।রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ছিলেন দেশের একজন বরেণ্য মুক্তিযোদ্ধা। একইভাবে খালেদা জিয়াও একজন মহান মুক্তিযোদ্ধা। শেখ হাসিনা কখনোই জিয়া পরিবারের দেশপ্রেম ও জনপ্রিয়তা মেনে নিতে পারেননি, যার ফলে এই পরিবারকে একের পর এক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তার ভাষ্যমতে, শেখ হাসিনার পর...