রোহিঙ্গা সংকটের ৯ বছর: নিজ ভূমিতে ফেরার আকুতি ও প্রত্যাবাসনের অনিশ্চয়তা
মিয়ানমারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে বাস্তুচ্যুত হওয়ার পর বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করেছিলেন রোহিঙ্গারা। দীর্ঘ নয়টি বছর পেরিয়ে গেলেও তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এবং রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকারের বিষয়টি এই সংকটকে আরও জটিল করে তুলেছে।দীর্ঘদিন ধরে চলা এই শরণার্থী সংকটের ফলে দেশের অর্থনীতি এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি, ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আজ আয়োজিত স্মরণসভায় রোহিঙ্গারা তাদের ওপর চলা নির্যাতনের বিভীষিকাময় দিনটিকে স্মরণ করেছেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ন্যায়বিচার ও জন্মভূমিতে ফেরার আকুতি জানিয়েছেন।প্রত্যাবাসন প্রক্র...
