দাঁত মাজার সময় এক পায়ে দাঁড়ানোর অভ্যাস যেভাবে বার্ধক্যের প্রস্তুতি হতে পারে
ব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য আলাদা সময় বের করা অনেকের জন্যই কঠিন। তবে অর্থোপেডিক সার্জন ডা. জসলিন উইটসেইনের মতে, প্রতিদিনের পরিচিত কাজের সঙ্গে স্বাস্থ্যকর অভ্যাস জুড়ে দেওয়া একটি কার্যকর কৌশল হতে পারে। যেমন, সকালে দাঁত মাজার সময় কয়েক সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকার অভ্যাস শরীরের ভারসাম্য বা ব্যালান্স চর্চায় দারুণ ভূমিকা রাখে।এই সহজ ব্যায়ামটি করার সময় শরীরকে স্থির রাখতে পায়ের ছোট পেশি, গোড়ালি এবং পায়ের বিভিন্ন অংশকে সমন্বিতভাবে কাজ করতে হয়। এ সময় চোখ, পেশি, জয়েন্ট ও স্নায়ুতন্ত্রের সমন্বয়ে শরীর নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় 'প্রোপ্রিওসেপশন'। এতে শরীর বুঝতে পারে কোন দিকে ভার যাচ্ছে এবং কীভাবে নিজেকে সোজা রাখা প্রয়োজন।সুস্থ বার্ধক্যের কথা ভাবলে আমরা সাধারণত ওজন, রক্তচাপ বা হাড়ের শক্তির ওপর গুরুত্ব দিই, কিন্তু শরীরের ভারসাম্যও সমান গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ...
