শিক্ষা Archives - Mati News
Tuesday, September 22

Tag: শিক্ষা

সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশে স্থবির: চার কোটি মানুষ এখনো নিরক্ষর

সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশে স্থবির: চার কোটি মানুষ এখনো নিরক্ষর

Education
বাংলাদেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, গত তিন বছর ধরে এই হার আর বাড়েনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সাক্ষরতার হার মাত্র ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই স্থবিরতার ফলে দেশের প্রায় ২১ দশমিক ৯ শতাংশ বা প্রায় চার কোটি মানুষ এখনো সাক্ষরতার আলো থেকে বঞ্চিত। এই বিশাল জনগোষ্ঠী বিদ্যালয়বহির্ভূত শিশু-কিশোর, প্রান্তিক মানুষ এবং শিক্ষা থেকে পিছিয়ে পড়া প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের নিয়ে গঠিত।৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৭ সাল থেকে বিশ্বব্যাপী এবং ১৯৭২ সাল থেকে বাংলাদেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণের অঙ্গীকার ...
কেবল স্বাক্ষর নয়, শতভাগ কার্যকর সাক্ষরতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা কি হতে পারে নতুন পথ?

কেবল স্বাক্ষর নয়, শতভাগ কার্যকর সাক্ষরতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা কি হতে পারে নতুন পথ?

Education
একজন মানুষ নিজের নাম লিখতে পারেন বা কাগজে স্বাক্ষর করতে পারেন—কেবল এই সক্ষমতাকে কি প্রকৃত সাক্ষরতা বলা যায়? আজকের জটিল বাস্তবতায় সাক্ষরতার সংজ্ঞাকে কেবল নাম লেখার মধ্যে সীমাবদ্ধ রাখা চলে না। প্রকৃত সাক্ষরতা বলতে বোঝায় পড়ে অর্থ বুঝতে পারা, তথ্যের সত্যতা যাচাই করা, লিখে নিজের মতামত প্রকাশ করা এবং দৈনন্দিন প্রয়োজনে সেই দক্ষতাকে কাজে লাগানোর সক্ষমতা।বাংলাদেশে সাক্ষরতার বর্তমান চিত্রটি বেশ উদ্বেগজনক। ২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ। কিন্তু দাপ্তরিক এই পরিসংখ্যানের বাইরেও বড় একটি প্রশ্ন রয়ে গেছে—যাঁরা সাক্ষর হিসেবে চিহ্নিত, তাঁদের কতজন বাস্তবে কার্যকরভাবে পড়তে ও বুঝতে সক্ষম? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ‘মিক্স ২০২৫’ (MICS) জরিপ বলছে, ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে মৌলিক পড়ার দক্ষতা রয়েছে মাত্র ৫০ দশমিক ২ শতাংশের এবং...
৪৭৪ বছরের ইতিহাসে প্রথমবার ছাত্রী ভর্তি করবে যুক্তরাজ্যের বেডফোর্ড স্কুল

৪৭৪ বছরের ইতিহাসে প্রথমবার ছাত্রী ভর্তি করবে যুক্তরাজ্যের বেডফোর্ড স্কুল

Education
যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বেডফোর্ড স্কুল তাদের দীর্ঘ ৪৭৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। ১৫৫২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সহশিক্ষা কার্যক্রম বা কো-এডুকেশন চালু করতে যাচ্ছে। ১৭৬৪ সাল থেকে স্কুলটি পরিচালনার দায়িত্বে থাকা হারপুর ট্রাস্টের পক্ষ থেকে এই বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত আগামী এক বছরে ট্রাস্টের অধীনস্থ স্কুলগুলোতে যে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি অংশ।হারপুর ট্রাস্টের প্রধান নির্বাহী ডেভিড স্টিডম্যান এই পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, শিক্ষার জগৎ প্রতিনিয়ত দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে স্কুলগুলো কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই বিনিয়োগ পরিকল্পনাগুলো স্কুলগুলোকে...
কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম

কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম

Education
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কাতারের আমীর মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার রাজধানী দোহার আমিরি দিওয়ানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। এই একাডেমিক সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আমীর বলেন, তাদের এই মেধা ও একাগ্রতা ভবিষ্যতে আরও উচ্চতর জ্ঞান অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, এই কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে কাতারকে আরও সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আমীরের হাত থেকে সম্মাননা গ্রহণ তাদের উচ্চাশা পূরণে এবং দেশসেবায় নিজেদের আরও বেশি উৎসর্গ করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে আমিরি দিওয়ানের প্রধান শেখ আবদুল্লাহ ...
মাদারীপুরে ভালো ফলাফলের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ দেবে অ্যালামনাই

মাদারীপুরে ভালো ফলাফলের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ দেবে অ্যালামনাই

সারাদেশ
মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হবে, তাদের পরীক্ষার ফরম পূরণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এই সংগঠন।সম্প্রতি সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত একটি রচনা প্রতিযোগিতা এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহসেন উদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল ...
প্রেক্ষাপট: শ্রীলঙ্কায় ১০ লাখ রিয়াল খরচে কাতার চ্যারিটির অত্যাধুনিক সায়েন্স ল্যাব

প্রেক্ষাপট: শ্রীলঙ্কায় ১০ লাখ রিয়াল খরচে কাতার চ্যারিটির অত্যাধুনিক সায়েন্স ল্যাব

Question Bank
শ্রীলঙ্কার কালুতারা মুসলিম সেন্ট্রাল কলেজে একটি নবনির্মিত আধুনিক বিজ্ঞান গবেষণাগার ভবন উদ্বোধন করেছে কাতার চ্যারিটি। দেশটিতে শিক্ষা ও বৈজ্ঞানিক শিক্ষার প্রসারে এটিকে একটি বড় ধরণের বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুযোগ তৈরি হলো।প্রায় ১০ লাখ ৬৫ হাজার (১০,৬৫,০০০) কাতারি রিয়াল ব্যয়ে নির্মিত এই বিজ্ঞান কমপ্লেক্সের মূল লক্ষ্য হলো সিংহলি, তামিল এবং ইংরেজি ভাষাসমূহে অধ্যয়নরত ১,৫০০-এরও বেশি শিক্ষার্থীর জন্য আধুনিক ও উন্নত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের তত্ত্বীয় আলোচনার বাইরে হাতে-কলমে বৈজ্ঞানিক চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।পশ্চিম প্রদেশের গভর্নর হানিফ ইউসুফ এবং শ্রীলঙ্কায় কাতার দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স খলিল আল-মাহমুদ যৌথভাবে এই নতুন স্থাপনাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।...
ইউটিউবে শিক্ষামূলক সেরা চ্যানেল টেড-এক্স ted ex

ইউটিউবে শিক্ষামূলক সেরা চ্যানেল টেড-এক্স ted ex

Education, Study, Teen, টিপস, শিক্ষা সংবাদ, সাধারণ জ্ঞান
কথায় আছে সাধারণ মানুষ কথা বলে অপরের দোষ নিয়ে, আর মেধাবীরা কথা বলে যুগান্তকারী সব আইডিয়া নিয়ে। তরুণ বয়স থেকেই এমন আইডিয়াবাজ মেধাবী তৈরি করতে কাজ করে যাচ্ছে টেড। টেড একটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও এটি কাজ করে বিশ্বময়। বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে টেড তরুণদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করে যাচ্ছে। টেডের সবচেয়ে জনপ্রিয় সেবা টেড টকস। ইউটিউবে টেড-এক্স বা টেড টকস লিখে সার্চ দিলেই পাওয়া যাবে ওই চ্যানেলটি। এই চ্যানেলে ৯৭ হাজারের বেশি ভিডিও আছে। প্রতিটি ভিডিওতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা আলোচনা করেন। ভিডিওগুলোর দৈর্ঘ ১৮ মিনিট বা তার থেকে কম। চ্যানেলের লিঙ্ক ( ted ex ) টেডের অন্যান্য সেবার মধ্যে রয়েছে, টেড প্রাইজ, টেড এড, টেড বুকস ইত্যাদি। টেড এড পৃথিবীর প্রায় ১০০ ভাষায় কাজ করে। এই লিংকে এ ঢুকলে দেখতে পাবেন অগণিত সব লেসন। ted ex লেখার পাশাপাশি ভ...
ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ

ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ

Education, স্কলারশিপ
একটা সময় ছিল, যখন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কম্পিউটারে উচ্চশিক্ষার বিশেষ গন্তব্যস্থল ছিল ভারতের বেঙ্গালুরু। বছর দশেক আগে ভারতে পড়তে আসা শিক্ষার্থীদের বেশির ভাগই ভর্তি হতো ভারতের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে। বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী প্রযুক্তির পাশাপাশি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করছে। মধ্যবিত্ত শিক্ষার্থীদের ইউরোপ-আমেরিকার ব্যয়বহুল উচ্চশিক্ষার বিকল্প হতে পারে ভারতের কম খরচের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাব্যবস্থা হিন্দির পাশাপাশি ইংরেজিতে শিক্ষাদান করা হয় বেশির ভাগ ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। আইইএলটিএস ছাড়াও বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ভারতে ইংরেজি বহুলব্যবহৃত ভাষা হওয়ায় ভর্তির আগেই ইংরেজিতে দক্ষতা অর্জন করা ভালো। শিক্ষাব্যবস্থা ও দরকারি তথ্যের বিস্তারিত জানতে ভিজিট করুন ভারত সরকারের শিক্ষাবিষয়ক ওয়েব পোর...

বিদেশে পড়াশোনা : গন্তব্য সিঙ্গাপুর

admission, Education, স্কলারশিপ
ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ায় প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় সিঙ্গাপুরে। দাপ্তরিক ভাষা ইংরেজি, পড়াশোনার মাধ্যমও ইংরেজি। যদিও চীনা, মালয় আর তামিল ভাষায় পাঠদান চলে সিঙ্গাপুরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। ব্যাচেলর-পর্যায়ে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসে ভালো স্কোর লাগে, তবে আইইএলটিএস ছাড়াও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। এ ক্ষেত্রে সিঙ্গাপুরে পৌঁছার পর ইংরেজি ভাষার ওপর ফাউন্ডেশন কোর্স করতে হয়। ভর্তি ও ভিসা জটিলতা নেই সিঙ্গাপুরে ভর্তি প্রক্রিয়া বেশ সহজ, ভিসা জটিলতাও নেই। শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সামর্থ্যের কাগজপত্র এবং আইইএলটিএস স্কোরের সনদের কপিসহ আবেদন করতে হয়। যোগ্য আবেদনকারীদের ভর্তি ও ভিসার অনুমতি দেওয়া হয়। অনলাইনেই আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তি আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। ‘অফার লেটার’ পেলে ভিসার জন্য ...