জ্বালানি সংকট নিরসনে সরকারের ৫ কর্মপরিকল্পনা ও কওমি মাদরাসা নিয়ে নতুন ঘোষণা
দেশের বিদ্যমান জ্বালানি সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সরকার পাঁচটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানিনির্ভরতার ফলে এই সংকট তৈরি হয়েছে, যা নিরসনে সরকার কাজ করছে।জ্বালানি খাতের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ১৪০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে চলমান সাতটি কূপ খনন শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস পাওয়া যাবে। এছাড়া গ্যাসের উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন...


