ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের
ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগতে পারে। এই দীর্ঘ সময় অপেক্ষা না করে ভোলার প্রাকৃতিক সম্পদকে স্থানীয় পর্যায়ে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭-এর সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ভোলায় গ্যাসভিত্তিক শিল্প-কারখানা, সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আঞ্চলিক অর্থনীতির আকার বহুগুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী জানান, ভোলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পৃথকভাবে ৪০০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে ভোলার গ্...
