সিন্ডিকেট Archives - Mati News
Tuesday, October 6

Tag: সিন্ডিকেট

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন সিন্ডিকেট: অখ্যাত এজেন্সির আড়ালে পুরোনো চক্রের তৎপরতা

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন সিন্ডিকেট: অখ্যাত এজেন্সির আড়ালে পুরোনো চক্রের তৎপরতা

চাকরি
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়ায় এবারও সিন্ডিকেটের ছায়া স্পষ্ট হয়ে উঠেছে। যদিও আগের মতো সরাসরি মন্ত্রী বা সংসদ সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম তালিকায় নেই, তবে অখ্যাত ও নতুন অনেক এজেন্সিকে সুযোগ দেওয়া হয়েছে, যাদের কর্মী পাঠানোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচিত ২৫টি এজেন্সির মধ্যে ১৭টিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কোনো অভিজ্ঞতা নেই। বাকি ৮টি এজেন্সি মিলে অতীতে মাত্র ১ হাজার ৬১২ জন কর্মী পাঠিয়েছে।তালিকায় থাকা ‘ভালুকা ওভারসিজ’ নামের একটি এজেন্সির লাইসেন্স পাওয়া গেছে ২০২২ সালে। গত ২৩ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৩৫ জন কর্মীর ছাড়পত্র নিলেও এর মধ্যে মালয়েশিয়াগামী কোনো কর্মী ছিল না। অথচ এই প্রতিষ্ঠানটিই এখন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নির্বাচিত ২৫টি এজেন্সির তালিকায় রয়েছে। প্রতিষ্ঠানটির স্ব...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন সেনের পদাবনতি ও পাঁচ বছরের জন্য অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন সেনের পদাবনতি ও পাঁচ বছরের জন্য অব্যাহতি

ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থ কেলেঙ্কারি, অযোগ্যতা এবং স্বেচ্ছাচারিতার মতো গুরুতর অভিযোগে তাঁকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে এবং আগামী পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট সুবিধা পাবেন না।বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। তিনি জানান, পাঁচ বছর পর সুজন সেন সহকারী অধ্যাপক হিসেবে পুনরায় দায়িত্ব পালনের যোগ্য হবেন। তবে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে তাঁকে আরও চার বছর অপেক্ষা করতে হবে, যা...