সীমান্ত Archives - Mati News
Monday, September 14

Tag: সীমান্ত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সারাদেশ
যশোরের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য উদ্ধার করা হয়।জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৮০টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিকস সামগ্রী। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়ে...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

জাতীয়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে সীমান্তের ৫২ নম্বর পিলারের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সাবের ছেলে।ঘটনার বিবরণে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর টার্গুপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৫২ থেকে বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখার প্রায় ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হলে সাইফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ...