স্বাস্থ্যসেবা Archives - Mati News
Saturday, September 12

Tag: স্বাস্থ্যসেবা

হাসপাতালের অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর: হয় আমি থাকব, নয় দুর্নীতি থাকবে

হাসপাতালের অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর: হয় আমি থাকব, নয় দুর্নীতি থাকবে

জাতীয়
স্বাস্থ্যসেবায় বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় বেশ কিছু অব্যবস্থাপনা তার নজরে আসে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বললে তারা অভিযোগ করেন যে, প্রয়োজনের সময় চিকিৎসকদের পাওয়া যায় না। এছাড়া দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার বিষয়েও ভুক্তভোগীরা অভিযোগ জানান। অভিযোগ শুনে মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।স্বাস্থ...
দেশে চিকিৎসক ঘাটতি প্রায় ৫৯ হাজার, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকিৎসক ঘাটতি প্রায় ৫৯ হাজার, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
চলতি ২০২৬ সালে বাংলাদেশে চিকিৎসকের প্রয়োজনীয়তা ও ঘাটতি নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত এক গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড—প্রতি ১ হাজার জনে ০.৫০ জন চিকিৎসক—অনুসরণ করলে ২০২৬ সালে দেশে মোট ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন।মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। অর্থাৎ, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে...
সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার কঠোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার কঠোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয়
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শনকালে তার সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।হাসপাতালের পরিবেশ উন্নত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত যাবতীয় সমস্যা আগামী সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন।দালাল চক্রের দৌরাত্ম্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি অসাধু চক্র রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে য...
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার লক্ষ্যে সরকার ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় প্ল্যাটফর্মটির সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যয় এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। এই প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে এর পরিধি দেশব্যাপী বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসে...
রংপুরের পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় নগর মাতৃসদন কেন্দ্র বন্ধ ঘোষণা

রংপুরের পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় নগর মাতৃসদন কেন্দ্র বন্ধ ঘোষণা

সারাদেশ
রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তার অনাগত সন্তানের মৃত্যুর ঘটনায় ব্যাপক অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পীরগঞ্জ পৌরসভার প্রশাসক মাহমুদুল হাসান কেন্দ্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।মৃত শ্রাবণী (১৯) উপজেলার প্রজাপাড়া এলাকার রিকশাচালক মতিয়ার রহমানের মেয়ে। স্বজনদের ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় প্রসববেদনা শুরু হলে শ্রাবণীর মা শিমা বেগম তাকে নগর মাতৃসদনে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের জন্য ১০ হাজার ৫০০ টাকা জমা নেওয়া হয়। এরপর প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এক পর্যায়ে কোনো ব্যাখ্যা ছাড়াই অ্যাম্বুলেন্স ডেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।শ্রাবণীর বাবা মত...
প্রেক্ষাপট: অক্টোবরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

প্রেক্ষাপট: অক্টোবরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

জাতীয়
শিশু স্বাস্থ্যের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে দেশের পাঁচটি স্থানে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় এই হাসপাতালগুলো নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী অক্টোবর মাসেই একযোগে এই পাঁচটি বিশেষায়িত হাসপাতাল কার্যক্রম শুরু করতে পারবে।শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন এই ভবনটির উদ্বোধন করেন। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণমন্ত্রী ...
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবনের উদ্বোধন

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবনের উদ্বোধন

রাজধানী
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই নবনির্মিত ১৫ তলা ভবনটির কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই এখন সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্য...