হবিগঞ্জ মেডিকেল কলেজ Archives - Mati News
Tuesday, September 29

Tag: হবিগঞ্জ মেডিকেল কলেজ

হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি: ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও ৫ জনকে সতর্কবার্তা

হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি: ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও ৫ জনকে সতর্কবার্তা

সারাদেশ
হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলেজের ছাত্রাবাস-১-এ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে তাফসির আহমেদ নামের এক শিক্ষার্থীর একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বর্তমানে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরদিন ২০ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের ২১তম জরুরি সভায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ২৭ আগস্ট তাদের প্রতিবেদন ডিসিপ্লিনারি কমিটির কাছে জমা দেয়। একই দিন ডিসিপ্লিনারি কমিটির সভায় প্রতিবেদনটি পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পরবর্তীতে ২৯ আগস্ট বিকেলে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২২তম সভায় সেই সুপারিশ চূড়ান্তভাবে ...