এআইর সুফল বিশ্বজুড়ে সমান হওয়া উচিত বলে মনে করে চীন
ফয়সল আবদুল্লাহ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট ডিজিটাল সুফল বিশ্বের সব মানুষের সমানভাবে পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
মঙ্গলবার এআই সক্ষমতা উন্নয়ন নিয়ে গঠিত ‘গ্রুপ অব ফ্রেন্ডস ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন এআই ক্যাপাসিটি-বিল্ডিং’-এর বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে এবং অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত একীভূত হচ্ছে।
তিনি বলেন, এই প্রযুক্তি মানুষের জীবনধারার ধরনকেও বদলে দিচ্ছে এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফু বলেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এর বৈশ্বিক শাসনব্যবস্থাকেও সময়োপযোগী করতে হবে।
গত দুই বছরে এই গ্রুপ অব ফ্রেন্ডস চারটি উন্মুক্ত বৈঠক এবং চীনে তিনটি এআই সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে। এতে বিভিন্ন সদস্য ...








