china technology Archives - Mati News
Sunday, April 5

Tag: china technology

শিল্পখাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে চীনের ১০০টি ‘৫জি কারখানা’ প্রকল্প ঘোষণা

শিল্পখাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে চীনের ১০০টি ‘৫জি কারখানা’ প্রকল্প ঘোষণা

China, Tech news
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য ১০০টি উদাহরণযোগ্য ‘৫জি ফ্যাক্টরি’ প্রকল্প ঘোষণা করেছে, যা দেশটির উৎপাদন খাতের আধুনিকায়নকে আরও গতিশীল করবে। দেশজুড়ে হাজারো আবেদন থেকে নির্বাচিত এসব প্রকল্প যন্ত্রপাতি উৎপাদন, ভোক্তা পণ্য, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, জ্বালানি এবং পরিবহনসহ গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোকে অন্তর্ভুক্ত করেছে। এই ৫জি কারখানাগুলোতে ৯৯ শতাংশের বেশি নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত হওয়ায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস এবং পণ্যের গুণগত মান উন্নত হয়েছে। থাং লিবো, চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি-এর প্রযুক্তি ও মানদণ্ড ইনস্টিটিউটের উপপরিচালক, বলেন—এই ১০০টি প্রকল্প ৫জি কারখানা নির্মাণের চাহিদা, সমাধান এবং বাস্তব মূল্য তুলে ধরেছে। এগুলো অন্যান্য শিল্পের জন্য অনুসরণযোগ্য ও সম্প্রসারণযোগ্য মডেল হিস...
বেইজিংয়ে ‘রোবট স্কুল’: মানবসদৃশ রোবট তৈরিতে নতুন দিগন্ত

বেইজিংয়ে ‘রোবট স্কুল’: মানবসদৃশ রোবট তৈরিতে নতুন দিগন্ত

China, Tech news
মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিদিনই কোন না কোন রোবট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর, কখনো ভিন্ন ধরনের রোবটের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। তেমনিই রোবট প্রযুক্তিতে নতুন নজির স্থাপন করছে ‘রোবট স্কুল’। চীনের রাজধানী বেইজিংয়ে হয়ে যাওয়া এবারের ‘২০২৬ চুংকুয়ানছুন সম্মেলনে উন্নতমানের মেধাবী রোবট নজর কেড়েছে সবার। ওই সম্মেলনে রোবট তথ্য প্রশিক্ষণ কেন্দ্রে চলে বিশেষ কিছু প্রশিক্ষণ কার্যক্রম। যেখানে রোবটগুলোকে শিল্প কারখানা, স্মার্ট হোম এবং বাণিজ্যিক সেবার মতো নানা বাস্তব পরিস্থিতিতে কাজ শেখানো হয়। কিছু রোবটের মধ্যে তথ্য ঢুকিয়ে দেয়া হলে রোবটের ‘মস্তিষ্ক’ আরও দ্রুতগতির এবং কার্যক্ষম হয়ে উঠে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই রোবটগুলো কারখানা, সুপারমার্কেট এবং ঘরোয়া কাজে ব্যবহার করা হবে, যা মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলবে আরও সহজ। বে...
২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

China
চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ‘২০২৫ সালের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি’র তালিকা প্রকাশ করেছে। ৬০০টিরও বেশি মৌলিক গবেষণা থেকে দুই দফা কঠোর ভোটগ্রহণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই ১০টি মাইলফলক অর্জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শীর্ষ ১০টি বৈজ্ঞানিক অগ্রগতি হলো: ১. ছাংএ্য-৬ এর সাফল্য: প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহ করে এর বিবর্তনমূলক ইতিহাস ও বিশাল সংঘর্ষের প্রভাব উন্মোচন। ২. হীরার ফিল্ম উৎপাদন: উদ্ভাবনী পদ্ধতিতে বৃহৎ পরিসরে নমনীয় ও অতি-সমতল হীরার ফিল্ম তৈরির প্রযুক্তি। ৩. পরমাণু ফিউশন: নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন যন্ত্রের মাধ্যমে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সফল পরিচালনা। ৪. হৃদরোগ গবেষণা: সেরামাইড রিসেপ্টর ও ব্যাকটেরিয়াল নিয়ন্ত্রক আবিষ্কার এবং হৃদরোগ ও বিপাকীয় রোগে তাদের ভূমিকা নিশ্চিতকরণ। ৫. অঙ্গ প্রতিস্থাপন: মানুষের...
নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

China
চীন বুধবার নিজস্ব প্রক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যাটলাস ড্রোন-বহর পরিচালনা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ কার্যপ্রক্রিয়ার ভিডিওচিত্র উন্মোচন করেছে। স্থল যুদ্ধযান, নিয়ন্ত্রণ যান এবং সহায়ক যান নিয়ে গঠিত ড্রোন-বহরের ব্যবস্থাটি কেবল যুদ্ধক্ষেত্রের প্রয়োগই প্রদর্শন করেনি, বরং গাণিতিক যুক্তিপ্রবাহ ভিত্তিক প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতিও তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, একটি নির্দিষ্ট দূরত্বে দৃশ্যত একই রকম তিনটি লক্ষ্যবস্তু স্থাপন করা হয়। ব্যবস্থাটি দ্রুত সমন্বিত পর্যবেক্ষণ চালায়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে থেকে স্বয়ংক্রিয়ভাবে মূল নিয়ন্ত্রণ লক্ষ্যবস্তুটি শনাক্ত করে, লঞ্চারটি খোলে এবং এক ঝাঁক ড্রোন উৎক্ষেপণ করে। ড্রোনগুলো মাঝ-আকাশে দ্রুত লক্ষ্যবস্তুটিকে স্থির করে এবং নির্ভুলভাবে আঘাত হানে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশনের লোগোযুক্ত সোয়ার্ম-২ নামের ড্রোনবহরটি তিন সেকেন্ডের উৎক্ষেপণ ব্যবধানের এ...
বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

China, Tech news
বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ। এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে। রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে। যেমন, একটি ট্রাক্টরের বীজ ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি রোবট এসে সেই বীজের চেম্বার পূরণ করে দেয়। এতে খরচ নেমে দাঁড়িয়েছে পাঁচ ভাগের একভাগে, দক্ষতা বেড়েছে বহুগুণ। আগে যেখানে একজন অভিজ্ঞ ট্রাক্টর অপারেটর তৈরি হতে ৫ বছর লাগত, এখন তা শেখা যাচ্ছে কয়েক মিনিটেই। ৩-৫ বছরের মধ্যে বেইজিংয়ে গড়ে তোলা হবে ‘জিরো-কার্বন স্মার্ট ফার্ম’—যেখানে একজন মানুষই নিয়ন্ত্রণ করবেন বিশাল কৃষিখামার। সূত্র: সিএমজি  ...
শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

China, Tech news
মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে তৈরি হাতের নড়াচড়া পুনরুদ্ধারে সহায়ক একটি ইমপ্লান্টযোগ্য ব্রেন–মেশিন ইন্টারফেস ডিভাইস বাজার অনুমোদন পেয়েছে। এটি বিশ্বের প্রথম ইনভেসিভ বিএমআই চিকিৎসা ডিভাইস, যা বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পেল। নিউরাকল টেকনোলজির তৈরি যন্ত্রটি প্রথমবারের মতো কোনো রোগীর ওপর ব্যবহার করা হতে পারে। চীনের জাতীয় ওষুধ প্রশাসন শুক্রবার এ পণ্যের জন্য নিবন্ধন সনদ দিয়েছে। সংস্থাটি জানায়, ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যবহারে অংশগ্রহণকারীদের হাত দিয়ে বস্তু ধরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ডিভাইসটি মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সী এমন রোগীদের জন্য তৈরি, যাদের ঘাড়ের মেরুদণ্ডে আঘাতজনিত কারণে চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে এবং তারা হাত দিয়ে কিছু ধরতে পারেন না। এ প্রযুক্তিতে একটি ছোট মুদ্রার মতো যন্ত্র মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়। এটি রিয়েল-টাইম...
ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

China, Tech news
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচেনের ফুথিয়ান জেলায় প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সম্প্রতি ‘এআই ডিজিটাল এমপ্লয়ি ২.০’ নামে একটি নতুন প্রযুক্তি চালু করেছে, যা কাজের গতি ও দক্ষতা বাড়াচ্ছে। ফুথিয়ানের প্রশাসন ২০২৫ সালে ডিপসিক প্রযুক্তির ভিত্তিতে প্রথম এআই ডিজিটাল কর্মী চালু করেছিল। নতুন সংস্করণটি তৈরি হয়েছে ওপেন-সোর্স এআই এজেন্ট ‘ডিনটাল ক্ল’ ব্যবহার করে। নতুন এআই সিস্টেমটি জটিল কাজ বিশ্লেষণ করা, কাজের ধাপ ঠিক করা এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করতে পারে। ফলে প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, আগে স্বাস্থ্য অনুমতিপত্র পরিবর্তনের আবেদন করলে সরকারি কর্মীদের হাতে নথি যাচাই করতে পুরো একদিন সময় লাগত। এখন নতুন এআই সিস্টেমটি অনলাইনে জমা দেওয়া সাত ধরনের নথি স্...
বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের সফল পরীক্ষা

বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের সফল পরীক্ষা

China, Tech news
মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের পরীক্ষা সম্পন্ন করলো চীন। এই নতুন ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে তাপীয় দক্ষতা ৫০ শতাংশের বেশি অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জি১১৫’ ইস্পাতের সফল ব্যবহার। উচ্চ তাপমাত্রায় টেকসই এই নতুন প্রজন্মের ধাতব উপাদানটি ওয়েল্ডিং বা জোড়া দেওয়ার জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় পরিসরে এর ব্যবহারের পথ প্রশস্ত করেছে চীন। মঙ্গলবারের এই সফল পরীক্ষার মাধ্যমে পুরো ইউনিটটি নির্ধারিত সময়ে গ্রিডে যুক্ত হওয়ার পথ সুগম হলো। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি...
আরও উন্নত থ্রিডি ফেসিয়াল ডাটাবেস তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা

আরও উন্নত থ্রিডি ফেসিয়াল ডাটাবেস তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা

China, Tech news
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা উচ্চ-নির্ভুলতার ত্রিমাত্রিক মুখাবয়বের ডেটাবেস তৈরি করে ব্যক্তিকেন্দ্রিক ডিজিটাল মানব মডেলিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষ ও কম্পিউটারের মধ্যে আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত যোগাযোগ নিশ্চিত করতে সহায়তা করবে। গবেষকদের মতে, ভার্চুয়াল মানুষ বা ডিজিটাল হিউম্যানকে জীবন্ত আবেগ প্রকাশ, মানুষের পরিচয় শনাক্তকরণ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য ৩ডি মুখের মূল পয়েন্ট শনাক্তকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এতদিন বড় পরিসরের এবং সঠিকভাবে চিহ্নিত থ্রিডি মুখাবয়ব ডেটার অভাব ছিল। ফলে অধিকাংশ থ্রিডি মুখ শনাক্তকরণ অ্যালগরিদমকে দ্বিমাত্রিক টেক্সচার বা বাস্তবসম্মত নয় এমন ডিজিটাল মুখের ওপর নির্ভর করতে হতো। এতে প্রযুক্তিটির নির্ভুলতা ও ব্যবহারযোগ্যতা সীমিত ছিল। এই সমস্যা সমাধানে চীনা একদল গবেষক নতুন একটি কা...
চীনের এআই শিল্পের মূল্য এখন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান

চীনের এআই শিল্পের মূল্য এখন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান

China, Tech news
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের উৎপাদনমূল্য ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। চীনে এখন এ খাতে ৬,২০০টির বেশি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং এ তথ্য জানান। বেইজিংয়ে ‘মিনিস্টার্স করিডর’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের বিভিন্ন শিল্পখাতে দ্রুতগতিতে এআই প্রযুক্তি সংযুক্ত হচ্ছে। ইতোমধ্যে ৩০ শতাংশের বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। লি লেছেং জানান, গত বছর চীনের ওপেন-সোর্স বড় এআই মডেল বিশ্বে ডাউনলোডের সংখ্যায় প্রথম স্থান অধিকার করে, যা এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে। একই সঙ্গে এম্বডিড ইন্টেলিজেন্স প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ২০২৫ সালে চীনা কোম্পানিগুলো ৩০০টির বেশি ধরনের মানবাকৃতির রোবট উন্মোচন করেছে, যা বিশ্ব মোটের অর্ধেকেরও বেশি। মন্ত্রী আরও জানান, উৎপা...
হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন

হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন

China, Tech news
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক : হিউম্যানয়েড রোবট শিল্পকে নিয়ন্ত্রণ ও মানসম্মত করার পথে বড় পদক্ষেপ নিল চীন। শনিবার দেশটি প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও সংযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় মানদণ্ড ব্যবস্থা প্রকাশ করেছে, যা শিল্পের পুরো শৃঙ্খল ও জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে। এই মানদণ্ড ব্যবস্থা বেইজিংয়ে অনুষ্ঠিত হিউম্যানয়েড রোবটস অ্যান্ড সংযুক্ত দেহভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানদণ্ড নির্ধারণ এর বার্ষিক সভায় উন্মোচন করা হয়। এতে ছয়টি প্রধান অংশ রয়েছে—মৌলিক সাধারণ মান, মস্তিষ্কসদৃশ ও বুদ্ধিমান কম্পিউটিং, অঙ্গপ্রত্যঙ্গ ও উপাদান, সম্পূর্ণ যন্ত্র ও সিস্টেম, প্রয়োগ ক্ষেত্র এবং নিরাপত্তা ও নৈতিকতা। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর এইচইআইএস বিষয়ক কারিগরি কমিটির তত্ত্বাবধানে ১২০টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবহারকারীর যৌথ প্রচেষ্টায়...
লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

China, Tech news
নতুন ইলেক্ট্রোলাইট প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের নানখাই ইউনিভার্সিটি এবং শাংহাই ইন্সস্টিটিউট অব স্পেস পাওয়ার-সোর্সেস-এর যৌথ গবেষক দল। প্রচলিত লিথিয়াম ব্যাটারির মূল প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি এনে দিতে পারে। এতে ব্যাটারির ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে এবং কম তাপমাত্রায় কর্মক্ষমতাও উন্নত হয়েছে।গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার-এ। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞ এবং নানখাই বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছেন চুন জানান, প্রচলিত লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব সাধারণত কেজিতে প্রায় ৩০০ ওয়াট-ঘণ্টা। এতে করে একটি বৈদ্যুতিক গাড়ি একবার চার্জে প্রায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার চলতে পারে। চীনা গবেষকদের সর্বশেষ ফলাফলটি হলো কেজিতে ৭০০ ওয়াট-ঘণ্টা। এতে একবার চার্জে একটি গাড়ি হাজার কিলোমিটারের চেয়েও বেশি পাড়ি দিতে পারব...
হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

China, Tech news
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এ প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচন করতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা অনর। গৃহস্থালি সেবা, স্মার্ট সঙ্গী এবং দৈনন্দিন সহায়তার মতো কাজে তৈরি করা হয়েছে রোবটটি। এই উদ্যোগের মাধ্যমে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রথম হিসেবে হিউম্যানয়েড রোবটিক্স ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে অনর। ২০২৫ সালের মে মাসে একটি সম্মেলনে প্রথমবারের মতো রোবটিক্স গবেষণার কথা প্রকাশ করে অনর। তাদের তৈরি রোবটটিতে বায়োনিক জয়েন্ট ডিজাইন এবং ডায়নামিক ব্যালেন্স অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এতে এটি সর্বোচ্চ ৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়াতে পারবে। স্মার্টফোন নির্মাতারা স্বভাবতই স্মার্ট হার্ডওয়্যারের সুবিধা পায়। এআই টার্মিনাল এবং এমবডিড এআই  ক্ষেত্রেও ভালো সুবিধা পায় এ প্রতিষ্ঠানগুলো। চীনা কোম্পানিগুলো এই ক্ষেত্রে টানা বেশ কয়েক বছর বিনিয়োগ করে আসছে। শাওমি ২০...
নতুন প্রজন্মের টুডি চিপে ভবিষ্যতের হাতছানি শাংহাইয়ে

নতুন প্রজন্মের টুডি চিপে ভবিষ্যতের হাতছানি শাংহাইয়ে

China, Tech news
ফয়সল আবদুল্লাহ শাংহাইয়ের পুতোং নিউ এরিয়ায় ধীরে ধীরে তৈরি হচ্ছে ভবিষ্যতের এক মাইক্রোচিপ। পাতলা উপাদানে তৈরি নতুন প্রজন্মের মাইক্রোপ্রসেসরটি অচিরেই প্রচলিত সিলিকন চিপের একচ্ছত্র আধিপত্যকে জানাতে পারে চ্যালেঞ্জ। চীন ইতোমধ্যে চিপটির প্রথম প্রকৌশল-স্তরের ডেমনস্ট্রেশন উৎপাদন লাইন চালু করেছে। আগামী জুনে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এর। দশকের পর দশক কম্পিউটার শিল্প ট্রানজিস্টর তৈরিতে নির্ভর করতে হচ্ছে সিলিকনের ওপর। চিপ যত ছোট হচ্ছে, এর ভৌত সীমাবদ্ধতা তত স্পষ্ট হচ্ছে। বাড়ছে শক্তির অপচয়। সেই জায়গাতেই ‘টু-ডাইমেনশনাল’ বা টুডি উপাদান খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা। উচি চিপে ব্যবহৃত হয়েছে মলিবডেনাম ডিসালফাইড নামের একটি উপাদান, যা মাত্র কয়েকটি পরমাণুর সমান পুরু। পাতলা হওয়ায় এতে বিদ্যুৎ সংকেত চলাচল করে আরও দক্ষভাবে, তাপও তৈরি হয় কম। এই চিপে একসঙ্গে যুক্ত হয়ে...
টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা

টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা

China, Tech news
শাংহাই ওশান ইউনিভার্সিটির একদল গবেষক পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ইকোলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম তৈরি করেছেন। শাংহাই ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং লিছিংয়ের নেতৃত্বে দলটি পানির গুণমান মূল্যায়নের জন্য চার ধাপের একটি পদ্ধতি তৈরি করেছে, যা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার রোগ নির্ণয় নীতির অনুকরণে সাজানো। ওয়াং বলেন, জলজ পরিবেশ মানেই একটি জটিল জীববৈচিত্র্যময় নেটওয়ার্ক—তাই আলাদা সমস্যা নয়, পুরো ইকোসিস্টেমকে পুনর্গঠনই তাদের লক্ষ্য। প্রথম ধাপে পানি বিশদভাবে পরীক্ষা করা হয়। এরপর পানির চলাচল, আগের দূষণ উৎস, এবং পরিবেশগত পরিবর্তনগুলো বিশ্লেষণ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে উপযোগী ট্রিটমেন্ট পরিকল্পনা তৈরি করা হয়। ওয়াং জানান, এ প্রক্রিয়ায় দূষণের উৎস বন্ধ করে পানির নিচের ভৌগোলিক কাঠামো পরিবর্তন করে নির্বাচিত জলজ উদ্ভিদের আবাসস্থল তৈরি করা হয়। লক্ষ্য হলো এমন একটি ডি-ইউট্রোফিক জলজ ইকোস...