চীনের গ্রাম প্রশাসন থেকে শিক্ষা : কাগজ কম, কাজ বেশি
ফয়সল আবদুল্লাহ, চীন থেকে
চীন দর্পণে আজ আমরা আলোচনা করবো গ্রামাঞ্চলের সমস্যায় একটি চীনা সমাধান নিয়ে। শান্তশিষ্ট ছায়াঢাকা গ্রামীণ জীবনেও কিন্তু দেখা দেয় অনেক সমস্যা। কোনো কৃষকের জমিতে দেখা গেল সেচের পানি পৌঁছাচ্ছে না, কারও বাড়ির পাশের রাস্তা ভাঙা, কোনো পরিবারে বয়স্ক মানুষের দেখাশোনার প্রয়োজন, আবার কোথাও স্কুলের ছুটিতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব সমস্যা দেখভালের দায়িত্বে চীনে আছে গ্রাম প্রশাসন। কিন্তু প্রশাসনিক কাজের কথা ভাবলে আমাদের অনেকের কল্পনায় ভেসে ওঠে একটি দশাসই অফিস ভবনের ছবি, যে ভবনে ফিটফাট হয়ে কাজ করছেন কর্মকর্তারা। কিন্তু চীনের এ চিত্র এখন অনেকটাই ভিন্ন। চীনের গ্রাম কর্মকর্তাদের জন্য এখন গ্রামটাই হলো অফিস। মাঠ-ঘাটই হলো তাদের ডেস্ক।
চীনের অনেক অঞ্চলে এখন আগের চেয়ে প্রশাসনিক কাজের আনুষ্ঠানিকতা কমিয়ে কর্মকর্তাদের মাঠপর্যায়ে বেশি সময় দেওয়ার জন্য তাগাদা দেওয়া হচ্ছে। সেই অন...











