যে কারণে খাওয়ার পরপরই পানি খাবেন না
ভাত শেষ। ডাল শেষ। মুরগির ঝোলের শেষ চামচটাও ইতিহাস।ঠিক এই মুহূর্তে আমাদের ভেতরের যে চরিত্রটা জেগে ওঠে, তার নাম—“পানি ছাড়া বাঁচি না মানুষ”।
গ্লাস ধরতে যাবেন, আর তখনই কেউ পেছন থেকে বলে উঠবে—“এই! খাওয়ার পরপরই পানি খাবা না!”
আপনি মনে মনে ভাববেন,“আরে ভাই, খাবার কি শুকনো কবিতা নাকি? পানি না খেলে গিলবো কীভাবে?”
কিন্তু থামুন। ব্যাপারটা শুধুই পারিবারিক বকুনি নয়, এর পেছনে আছে বিজ্ঞান, হজমবিদ্যা আর একটু বাস্তব বুদ্ধি। সাথে কিছু মজাও আছে।
আপনার পেট তখন ‘মিটিংয়ে’ থাকে
খাওয়ার পর পেটের ভেতরে একটা ইন্টারনাল মিটিং বসে যায়।অ্যাসিড, এনজাইম, জুস—সবাই হাজির।এরা ঠিক করে, কোন খাবার আগে ভাঙবে, কে কার সঙ্গে কাজ করবে।
আপনি যদি ঠিক তখন এক গ্লাস পানি ঢেলে দেন,তাহলে এই মিটিংয়ে ঢুকে পড়বে এক অবাঞ্ছিত অতিথি—নাম: ঠাণ্ডা পানি সাহেব।
ফলাফল?সবাই কনফিউজড। হজমের গতি কমে যায়।
বদহজম আপনাকে ‘হ্...







