health Archives - Mati News
Friday, July 17

Tag: health

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

China, Health, Health and Lifestyle
২০২৬ সালের প্রথম ছয় মাসে চীন ৩৮টি উদ্ভাবনী ‘ক্লাস ১’ ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে চীন। এই ওষুধগুলো এমন উদ্ভাবনী হিসেবে গণ্য, যা এর আগে চীন বা বিশ্বের অন্য কোথাও বাজারজাত করা হয়নি। দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ড্রাগ রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ল্যান কংথাও সোমবার জানান, “এই বছরের জুন মাস পর্যন্ত মোট ২ হাজার ৩১৮টি ওষুধ নিবন্ধনের আবেদন অনুমোদন করেছিল, যার মধ্যে ৩৮টি ‘বিশ্বব্যাপী নতুন’ উদ্ভাবনী ওষুধ রয়েছে”। চীন এ বছর নতুন লক্ষ্যমাত্রা ও কার্যপদ্ধতি সম্পন্ন ওষুধ অনুমোদনের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। ল্যান কংথাও জানান, চলতি বছরের প্রথমার্ধেই এই ধরণের ওষুধের অনুমোদন সংখ্যা পুরো ২০২৫ সালের মোট অনুমোদনের সমান হয়ে গেছে। বিশেষ করে অভ্যন্তরীণভাবে উদ্ভাবিত ওষুধের মান ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান,...
স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

China, Health
আফরিন মিম দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীনের ২৬তম মেডিকেল টিমের প্রশংসা করেছে জাম্বিয়া সরকার। শুক্রবার রাজধানী লুসাকায় আয়োজিত এক সনদ প্রদান অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের উপ-সচিব সিয়াজঙ্গো সিয়াকালেঙ্গে বলেন, চীনা মেডিকেল টিমের নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু জাম্বিয়া-চীন দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেনি, বরং অসংখ্য মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দলটির সদস্যরা বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, স্বাস্থ্যকর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও বক্তৃতার আয়োজন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি দানের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে সহায়তা করেছেন। সিয়াকালেঙ্গে বলেন, এসব উদ্যোগ বাস্তব অর্থেই মানুষের জীবন বদলে দিয়েছে এবং বহু সম্প্রদায়ের জন্য ইতিবা...
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছে থিয়েনচিন ২০২৬ বৈশ্বিক ব্যবসায়িক নেতাদের গোলটেবিল বৈঠক। সেখানে পাকিস্তানের শিল্পপতি ও এনগ্রো করপোরেশনের চেয়ারম্যান হুসাইন দাউদ থেকে যান ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের জন্য অবস্থান করেন। তার স্ত্রী দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছেন। শতবর্ষী চীনা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তা রেন থাং-এর বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নিয়েছিলেন তিনি। দাউদের মতে, রোগের উপসর্গ নয়, বরং মূল কারণ বিশ্লেষণ করে চিকিৎসা দেয় টিসিএম। অন্যদিকে পশ্চিমা চিকিৎসা সাধারণত একই রোগে আক্রান্ত রোগীদের জন্য একই ধরনের ওষুধ প্রয়োগ করে। থিয়েনচিন ফার্মাসিউটিক্যালস তা রেন থাং গ্রুপের চেয়ারম্যান ওয়াং লেই বলেন টিসিএম-এর মূল শক্তি হলো এর ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। একই সর্দি-কাশির ক্ষেত্রেও রোগীর শারীরিক গঠন, পরিবেশ ও উপসর্গ অনুযায়ী ভিন্ন ভিন্ন চিকি...
শরীর চর্চা বৃদ্ধিতে চীনের পদক্ষেপের প্রশংসা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শরীর চর্চা বৃদ্ধিতে চীনের পদক্ষেপের প্রশংসা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

China, Health, Health and Lifestyle
শরীর চর্চা বৃদ্ধিতে এবং নাগরিকদের ব্যায়ামে উৎসাহিত করতে চীনের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মতে, চীনের এই সফল মডেলটি আন্তর্জাতিকভাবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ছড়িয়ে দেওয়া উচিত। সম্প্রতি চীনের ক্রীড়া বিজ্ঞান ইনস্টিটিউটের সাথে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন প্রতিনিধি মার্টিন টেলর এই মন্তব্য করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বের প্রায় ৩১ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৮০ শতাংশ কিশোর-কিশোরী পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করে না। এর ফলে প্রতি বছর অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। এই সংকট মোকাবিলায় চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনস্বাস্থ্য ও খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মার্টিন টেলর চীনের শহর ও মফস্বলগুলোর উন্মুক্ত পার্ক, নদীর পাড়ে হাঁটা ও দৌড়ানোর পথ, উন্মুক্ত ব্যায়ামাগার ...
ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে

ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণায় উন্মোচিত হয়েছে ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় নতুন দিগন্ত। গবেষকরা আশা করছেন, এই পরীক্ষার মাধ্যমে যকৃতের কোষের (হেপাটোসাইট) চর্বি বিপাক নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। সম্প্রতি শেষ হওয়া সাত দিনের কক্ষপথভিত্তিক পরীক্ষার লক্ষ্য ছিল অতি-স্বল্প মাধ্যাকর্ষণ (মাইক্রোগ্রাভিটি) পরিবেশে কোষের অভ্যন্তরীণ জৈবিক প্রক্রিয়া কীভাবে চর্বি বিপাককে প্রভাবিত করে, তা শনাক্ত করা। চীনা বিজ্ঞান একাডেমির মেকানিক্স ইনস্টিটিউটের সহযোগী গবেষক লি নিং বলেন, মহাকাশের মাইক্রোগ্রাভিটি এমন বিশেষ পরিবেশ তৈরি করে, যা যকৃতের কোষের বিপাকীয় কার্যক্রমকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বলেন, যকৃত একটি জটিল যান্ত্রিক পরিবেশে কাজ করে। লিভার ফাইব্রোসিস বা ফ্যাটি লিভারের মতো রোগে এই পরিবেশে টিস্যুর দৃঢ়তা বাড়ে এবং রক্তপ্রবাহে...
টিসিএম স্বর্গ সানইয়া

টিসিএম স্বর্গ সানইয়া

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়া দীর্ঘদিন ধরেই বিদেশি পর্যটকদের কাছে নীল সমুদ্র, নারকেল গাছ আর সোনালি বালুকাবেলার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই শহর পেয়েছে নতুন পরিচয়। সানইয়া এখন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমেরও গন্তব্য। সানইয়ায় অনেক পর্যটক এখন সৈকতে বিশ্রাম নেওয়ার বদলে থেরাপি বেডে শুয়ে আকুপাংচার নিচ্ছেন, কিংবা নারিকেল পানির পরিবর্তে পান করছেন ভেষজ পানীয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা আলিনা দুদকো পাঁচ বছর আগে প্রথমবারের মতো আকুপাংচার করেন নিজের কিছু স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য। শুরুতে কিছুটা সন্দেহ থাকলেও কয়েকটি সেশন শেষে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন তিনি। এখন সানইয়ার তাতোংহাই পর্যটন এলাকার কাছে একটি টিসিএম ক্লিনিকে থেরাপি অনুবাদক হিসেবে কাজ করছেন দুদকো। রোগীদের সঙ্গে চিকিৎসকদের যোগাযোগ সহজ করতে সহায়তা করেন এবং সহজ ...
জৈব পেসমেকার বানাল চীন

জৈব পেসমেকার বানাল চীন

China, Health, Health and Lifestyle, Tech news
ফয়সল আবদুল্লাহ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে এমন কৃত্রিম ‘জৈব পেসমেকার’ তৈরি করেছেন চীনা গবেষকরা। পরীক্ষাগারে তৈরি নতুন প্রযুক্তিটি হৃদরোগের গবেষণা এবং নতুন ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সেল স্টেম সেল’-এ প্রকাশিত হয়েছে। সম্প্রতি গবেষকেরা একটি পেট্রি ডিশে হৃদযন্ত্রের স্বাভাবিক পেসমেকার অংশ সাইনোএট্রিয়াল নোডের ত্রিমাত্রিক অর্গানয়েড (জৈব সংস্করণ) তৈরি করেছেন, যা স্নায়ুকোষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে হৃদস্পন্দন ঘটাতে পারে। মানবদেহে ডান অলিন্দে অবস্থিত এই সাইনোএট্রিয়াল নোডই হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখে এবং বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে হৃদযন্ত্রের বিভিন্ন অংশকে সমন্বিতভাবে সংকুচিত করে শরীরজুড়ে রক্ত সঞ্চালন নিশ্চিত করে। এটি তুলনামূলক ক্ষুদ্রাকৃতির এবং কিছুটা গভীরের দিকে থাকায় মানবদেহ থেকে এর নমু...
যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করল চীনের ইনসুলিন

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করল চীনের ইনসুলিন

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানশাইন লেক ফার্মা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে দীর্ঘমেয়াদি ইনসুলিনের অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইনসুলিন বাজারে প্রবেশ করল চীনা কোম্পানি। চীনের বায়োফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।প্রতিষ্ঠানটি সোমবার জানায়, তাদের তৈরি ইনসুলিন গ্লারজিন ইনজেকশন লাংলারা এফডিএ অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি চতুর্থ ইনসুলিন গ্লারজিন পণ্য। এখন এই বাজারে ওষুধ সরবরাহ করছে নভো নরডিস্ক, সানোফি এবং এলি লিলি অ্যান্ড কোম্পানি। ওষুধটি ‘ইন্টারচেঞ্জেবল’ বায়োসিমিলার হিসেবে অনুমোদন পেয়েছে। অর্থাৎ, চিকিৎসকের নতুন প্রেসক্রিপশন ছাড়াই ফার্মাসিস্টরা এটি ব্র্যান্ডেড ইনসুলিনের বিকল্প হিসেবে দিতে পারবেন। মার্কিন অংশীদার ল্যানেট কোম্পানি ইতোমধ্যে অন্তত ১ কোটি ৮০ লাখ ভায়ালে...
চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

China, Health, Health and Lifestyle
চীনের শক্তিশালী টিকাদান সেবা নেটওয়ার্কের ফলে হামসহ প্রতিরোধযোগ্য নানা রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে জনসাধারণের জন্য টিকার ধরন আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে হামের প্রকোপ বেড়েছে। টিকা গ্রহণের হার কমে যাওয়া ও রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিই এর প্রধান কারণ। তবে চীন এই রোগের প্রকোপ নিম্ন পর্যায়েই রাখতে সক্ষম হয়েছে। ২৫ এপ্রিল চীনের জাতীয় শিশু টিকাদান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের মুখপাত্র সি চিংচিং জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণের হার ৯০ শতাংশেরও বেশি রয়েছে। ফলে হাম, রুবেলা, মেনিনজাইটিস, জাপানিজ এনসেফালাইটিস এবং হেপাটাইটিস-এ-এর মতো টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগের প্রকোপ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এস...
পারকিনসন রোগের জন্য চীনে এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু

পারকিনসন রোগের জন্য চীনে এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ বেইজিংয়ের সুয়াউ ক্যাপিটেল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুয়ানউ হাসপাতালে পারকিনসন রোগের জন্য চীনের প্রথম এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু করেছে। হাসপাতালটির পারকিনসন গবেষণা দলের নেতৃত্বে তৈরি প্লাটফর্মটি রোগীদের সহজে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ দেবে এবং অপ্রয়োজনীয় বারবার চিকিৎসা পরামর্শ নেওয়ার চাপ কমাবে। এটি তৈরিতে হাসপাতালটির ২০ বছরের বেশি সময়ের ক্লিনিক্যাল গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রোগীর মেডিকেল রেকর্ড, গবেষণা প্রতিবেদন, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রকাশনা। হাসপাতালের পারকিনসন রোগ গবেষণা ও চিকিৎসা কেন্দ্রের পরিচালক ছেন বিয়াও জানান, এই এআই সিস্টেম রোগীদের প্রায় ৯০ শতাংশ সাধারণ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এতে চিকিৎসকেরা জটিল রোগীদের চিকিৎসায় আরও বেশি সময় দিতে পারবেন। স্মার্টফোন ব্যবহার করে রোগীরা পারকিনসন রোগ সম্পর্কে প্রশ্ন করলে এআই ড...
খালি পেটে যে পানীয় খেলে ফ্যাটি লিভার সারবে

খালি পেটে যে পানীয় খেলে ফ্যাটি লিভার সারবে

Health, Health and Lifestyle
গ্যাস ও অম্বলের সমস্যা চিরন্তন। এ সমস্যায় নাজেহাল অনেকেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই গলা-বুক জ্বালার সমস্যা অনেকেরই আছে। তার ওপর ফ্যাটি লিভার থাকলে তো কথাই নেই। কিছু খেলেই গ্যাস ও বদহজম হয়। খাবার হজম তো হবেই না—সবসময়েই বমি ভাব থাকবে। সে ক্ষেত্রে শুধু ওষুধে ভরসা না করে ঘরোয়া পথ্যও খেতে হবে নিয়ম করে। অম্বল সারাতে ও ফ্যাটি লিভার নির্মূল করতে সকাল সকাল খেতে হবে এক বিশেষ পানীয়। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, পাকস্থলীর ভেতরে হাইড্রোকোলিক অ্যাসিড স্বাভাবিকভাবেই নিঃসৃত হয়। কিন্তু যখন খাওয়াদাওয়ায় লাগাতার অনিয়ম চলতে  থাকে, তখন অ্যাসিড নিঃসরণের মাত্রা বেড়ে যায়। আবার খাদ্যনালি ও পাকস্থলীর সংযোগস্থলে গঠনগত ত্রুটি থাকলেও পাকস্থলীতে নিঃসৃত অ্যাসিড ওপরে উঠে আসে এবং অম্বল হতে থাকে। এসব সমস্যার পাকাপাকি সমাধান শুধু ওষুধে হয় না। এর জন্য ঘরোয়া পথ্যও প্রয়োজন পড়ে। আর গ্যাস-অম্বল কিংবা ল...
বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ জিন সম্পাদনার নতুন প্রযুক্তি ব্যবহার করে গুরুতর বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ট্রান্সফিউশন-নির্ভর বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগী পরীক্ষামূলক থেরাপি সিএস-১০১ নেওয়ার পর আর মাসিক রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়েনি। একবারের চিকিৎসা গ্রহণের পরই তারা নিয়মিত রক্ত নেওয়া বন্ধ করতে সক্ষম হন। গবেষকরা বলেন, জিন সম্পাদনার মাধ্যমে রোগ নিরাময়ের নতুন সম্ভাবনা তৈরি হলেও প্রচলিত অনেক পদ্ধতিতে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত এসব পদ্ধতিতে একটি নির্দিষ্ট জিনকে সক্রিয় করে ভ্রূণকালীন হিমোগ্লোবিন উৎপাদন বাড়ানো হয়, যা রোগীর ত্রুটিপূর্ণ প্রাপ্তবয়স্ক হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পারে। তবে গবেষণার প্রধান লে...
বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

China, Health, Health and Lifestyle
ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় বিশ্বজুড়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। বেইজিংয়ের একটি হাসপাতালে সম্প্রতি হেপাটাইটিস ডি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম 'মনোক্লোনাল অ্যান্টিবডি' ওষুধ প্রয়োগ করা হয়েছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিংভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘হুয়াহুই হেলথ’-এর যৌথ গবেষণায় আবিষ্কার হয়েছে এই বিশেষ ওষুধ, যার নাম 'লিবেভিটুগ'। এটিই বিশ্বের প্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন এই রোগের চিকিৎসার ক্ষেত্রে যে শূন্যতা ছিল, এই উদ্ভাবন তা পূরণ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ২০২৬ সালের জানুয়ারিতে চীনের 'ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন' বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে ওষুধটিকে শর্তসাপেক্ষে বাজারজাতকরণের অনুমোদন দেয়। লিবেভিটুগ মূলত হেপাটাইটিস বি এবং ডি ভাইরাসকে লিভার বা যকৃতের কোষে প্রবেশ করতে বাধা দেয়। ২০১৮...
চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ

চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ

China, Health, Health and Lifestyle
মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে মরণোত্তর অঙ্গদান হার এবং জনসচেতনতা উল্লেখযোগ্য বেড়েছে। ‘চীন অঙ্গদান প্রশাসনিক কেন্দ্র’-এর সাম্প্রতিক তথ্য বলছে, দেশে স্বেচ্ছায় অঙ্গদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন ৭৩ লাখ ৩০ হজারেরও বেশি মানুষ । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে এ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী নাগরিকদের কাছ থেকে সংগৃহীত অঙ্গে ৬৫ হাজারের বেশি সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এর ফলে অঙ্গ বিকল হওয়া ২ লক্ষাধিক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন আরও ১ লক্ষেরও বেশি মানুষ। এছাড়া, গবেষণার কাজে এ পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষের দেহদান সম্পন্ন হয়েছে। অঙ্গদানকারী এবং তাদের পরিবারের অবদানের প্রতি সম্মান জানাতে চীন জুড়ে ৩৮০টিরও বেশি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর ঐতিহ্যবাহী 'ছিংমিং উৎসব' চলাকালীন এসব স্মৃতিস্থলে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। চী...
ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা

ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা

China
মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: অনেক মানুষের দীর্ঘস্থায়ী ব্যথা দিনে সহনীয় থাকলেও রাতে বেড়ে যায়। গবেষণায় চীনা বিজ্ঞানীরা দেখেছেন, ব্যথার তীব্রতার ওপর সরাসরি প্রভাব ফেলে আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা সারকাডিয়ান রিদম। এই ঘড়ির নিয়ন্ত্রণ কেন্দ্র হলো মস্তিষ্কের সুপ্রাকিয়াসমাটিক নিউক্লিয়াস বা এসসিএন অঞ্চল, যা আমাদের ঘুম, হরমোনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার গবেষক চাং চি। বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ। গবেষণায় প্রথমবারের মতো মস্তিষ্কের এসসিএন থেকে মেরুদণ্ড পর্যন্ত একটি নির্দিষ্ট স্নায়ুপথ শনাক্ত করা হয়েছে। এই পথের মাধ্যমে মস্তিষ্ক দিনের বিভিন্ন সময়ে ব্যথার সংকেত নিয়ন্ত্রণ করে। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, দিনে তাদের বিশ্রামের সময় এসসিএন বেশি সক্রিয় থাকে এবং ওই সময় ব্যথার সংকেত বেড়ে যায়। আবার সক...