চীনে বাড়ছে মরণোত্তর অঙ্গদান হার: উপকৃত ৩ লক্ষাধিক মানুষ
মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে মরণোত্তর অঙ্গদান হার এবং জনসচেতনতা উল্লেখযোগ্য বেড়েছে। ‘চীন অঙ্গদান প্রশাসনিক কেন্দ্র’-এর সাম্প্রতিক তথ্য বলছে, দেশে স্বেচ্ছায় অঙ্গদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন ৭৩ লাখ ৩০ হজারেরও বেশি মানুষ ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনে এ পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী নাগরিকদের কাছ থেকে সংগৃহীত অঙ্গে ৬৫ হাজারের বেশি সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এর ফলে অঙ্গ বিকল হওয়া ২ লক্ষাধিক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন আরও ১ লক্ষেরও বেশি মানুষ।
এছাড়া, গবেষণার কাজে এ পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষের দেহদান সম্পন্ন হয়েছে।
অঙ্গদানকারী এবং তাদের পরিবারের অবদানের প্রতি সম্মান জানাতে চীন জুড়ে ৩৮০টিরও বেশি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর ঐতিহ্যবাহী 'ছিংমিং উৎসব' চলাকালীন এসব স্মৃতিস্থলে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়।
চী...












