tech news Archives - Mati News
Friday, March 27

Tag: tech news

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

China, Tech news
বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ। এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে। রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে। যেমন, একটি ট্রাক্টরের বীজ ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি রোবট এসে সেই বীজের চেম্বার পূরণ করে দেয়। এতে খরচ নেমে দাঁড়িয়েছে পাঁচ ভাগের একভাগে, দক্ষতা বেড়েছে বহুগুণ। আগে যেখানে একজন অভিজ্ঞ ট্রাক্টর অপারেটর তৈরি হতে ৫ বছর লাগত, এখন তা শেখা যাচ্ছে কয়েক মিনিটেই। ৩-৫ বছরের মধ্যে বেইজিংয়ে গড়ে তোলা হবে ‘জিরো-কার্বন স্মার্ট ফার্ম’—যেখানে একজন মানুষই নিয়ন্ত্রণ করবেন বিশাল কৃষিখামার। সূত্র: সিএমজি  ...
ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার। তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে। টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে মডেলের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের মাত্রা নির্ধারণ করা হয়। চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে বিশ্বে মোট টোকেন ব্যবহারের শীর্ষ তিন অবস্থানই চীনা এআই মডেলগুলোর দখলে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দেখায়—বিভিন্ন শিল্পখাতে এআই-নির্ভর রূপান্তর দ্রুত বাড়ছে। প্রাথমিকভাবে এআই ব্যবহার সীমিত ছিল টেক্সট তৈরি ও কথোপকথনে। এখন ...
ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

ফুথিয়ানে প্রশাসনিক কাজের গতি বাড়াল এআই

China, Tech news
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচেনের ফুথিয়ান জেলায় প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সম্প্রতি ‘এআই ডিজিটাল এমপ্লয়ি ২.০’ নামে একটি নতুন প্রযুক্তি চালু করেছে, যা কাজের গতি ও দক্ষতা বাড়াচ্ছে। ফুথিয়ানের প্রশাসন ২০২৫ সালে ডিপসিক প্রযুক্তির ভিত্তিতে প্রথম এআই ডিজিটাল কর্মী চালু করেছিল। নতুন সংস্করণটি তৈরি হয়েছে ওপেন-সোর্স এআই এজেন্ট ‘ডিনটাল ক্ল’ ব্যবহার করে। নতুন এআই সিস্টেমটি জটিল কাজ বিশ্লেষণ করা, কাজের ধাপ ঠিক করা এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করতে পারে। ফলে প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, আগে স্বাস্থ্য অনুমতিপত্র পরিবর্তনের আবেদন করলে সরকারি কর্মীদের হাতে নথি যাচাই করতে পুরো একদিন সময় লাগত। এখন নতুন এআই সিস্টেমটি অনলাইনে জমা দেওয়া সাত ধরনের নথি স্...
উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

China, Tech news
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ কক্ষপথের স্যাটেলাইট ও ভূমির মধ্যে লেজার যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। ৪০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে দ্বিমুখী ডেটা আদান–প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানায় চায়না সায়েন্স ডেইলি। স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগ গবেষণা এখন দুটি মূল দিক নিয়ে এগোচ্ছে—একটি হলো নির্দিষ্ট পরিস্থিতিতে বিপুল ডেটা চাহিদা পূরণে ডাউনলিংক গতি বাড়ানো, অন্যটি হলো উচ্চ কক্ষপথে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল, দ্বিমুখী ও রিয়েল-টাইম যোগাযোগ সক্ষমতা উন্নত করা। চীনা বিজ্ঞান একাডেমির ইন্সস্টিটিউট অব অপটিকস অ্যান্ড ইলেকট্রনিক্স ও বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির যৌথ উদ্যোগে ইয়ুননান প্রদেশের একটি মানমন্দির ও একটি ভূস্থির কক্ষপথ স্যাটেলাইটের মধ্যে স্থিতিশীল লেজার সংযোগ স্থাপন করে। প...
হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন

হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন

China, Tech news
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক : হিউম্যানয়েড রোবট শিল্পকে নিয়ন্ত্রণ ও মানসম্মত করার পথে বড় পদক্ষেপ নিল চীন। শনিবার দেশটি প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও সংযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় মানদণ্ড ব্যবস্থা প্রকাশ করেছে, যা শিল্পের পুরো শৃঙ্খল ও জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে। এই মানদণ্ড ব্যবস্থা বেইজিংয়ে অনুষ্ঠিত হিউম্যানয়েড রোবটস অ্যান্ড সংযুক্ত দেহভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানদণ্ড নির্ধারণ এর বার্ষিক সভায় উন্মোচন করা হয়। এতে ছয়টি প্রধান অংশ রয়েছে—মৌলিক সাধারণ মান, মস্তিষ্কসদৃশ ও বুদ্ধিমান কম্পিউটিং, অঙ্গপ্রত্যঙ্গ ও উপাদান, সম্পূর্ণ যন্ত্র ও সিস্টেম, প্রয়োগ ক্ষেত্র এবং নিরাপত্তা ও নৈতিকতা। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর এইচইআইএস বিষয়ক কারিগরি কমিটির তত্ত্বাবধানে ১২০টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবহারকারীর যৌথ প্রচেষ্টায়...
লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

China, Tech news
নতুন ইলেক্ট্রোলাইট প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের নানখাই ইউনিভার্সিটি এবং শাংহাই ইন্সস্টিটিউট অব স্পেস পাওয়ার-সোর্সেস-এর যৌথ গবেষক দল। প্রচলিত লিথিয়াম ব্যাটারির মূল প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি এনে দিতে পারে। এতে ব্যাটারির ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে এবং কম তাপমাত্রায় কর্মক্ষমতাও উন্নত হয়েছে।গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার-এ। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞ এবং নানখাই বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছেন চুন জানান, প্রচলিত লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব সাধারণত কেজিতে প্রায় ৩০০ ওয়াট-ঘণ্টা। এতে করে একটি বৈদ্যুতিক গাড়ি একবার চার্জে প্রায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার চলতে পারে। চীনা গবেষকদের সর্বশেষ ফলাফলটি হলো কেজিতে ৭০০ ওয়াট-ঘণ্টা। এতে একবার চার্জে একটি গাড়ি হাজার কিলোমিটারের চেয়েও বেশি পাড়ি দিতে পারব...
শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

China, Tech news
চীনের শাংহাইয়ের একটি বড় শপিং কমপ্লেক্সে বসন্ত উৎসব উপলক্ষে নতুন ধরনের এআই রোবটের ব্যবহার শুরু হয়েছে। এসব রোবট ক্রেতাদের কেনাকাটায় সাহায্য করছে। একটি রোবট তুলি দিয়ে সুন্দর করে বসন্ত উৎসবের শুভেচ্ছা লিখে অবাক করেছে দর্শকদের। ওগুলো কেনাকাটাতেও দক্ষ। উন্নত ভয়েস সিস্টেম ও স্মার্ট নেভিগেশন থাকায় তারা ক্রেতার চাহিদা শুনে শপিং তালিকা তৈরি করছে। ক্রেতার সঙ্গে থেকে কোন দোকানে যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। পণ্য তুলে দেওয়া, অর্ডার করা এবং কীভাবে পেমেন্ট করতে হবে—এসব কাজেও সাহায্য করছে এআই রোবট। রোবট নির্মাতা প্রতিষ্ঠান চিয়ুয়ান লিংসির পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিউ শুহ্য বলেন, বসন্ত উৎসবের সময় চীনের ১০০টির বেশি শহরে প্রায় এক হাজার রোবট ব্যবহার করা হচ্ছে। তাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে উৎসবে বাড়তি আনন্দ যোগ করা। চীনের অনলাইন ট্রাক-ভাড়া করার প্ল্যাটফর্ম হুয়োলালা জানায়, চলতি বছরের ...
এক সেন্টিমিটারেই রাখা যাবে ২০ টেরাবাইট!

এক সেন্টিমিটারেই রাখা যাবে ২০ টেরাবাইট!

China, Tech news
ফয়সল আবদুল্লাহ: ত্রিমাত্রিক স্ফটিকের ভেতরে অতিক্ষুদ্র একটি একরৈখিক সীমানা আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। ভবিষ্যতে ডেটা সংরক্ষণ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এটি। এই আবিষ্কারের ফলে ডাকটিকিটের সমান আকারের একটি চিপে ১০ হাজার হাই-ডেফিনিশন সিনেমা সংরক্ষণ করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, নতুন এ কাঠামোটির গঠন মানুষের চুলের ব্যাসের এক লক্ষ ভাগের এক ভাগ। এটি এখনকার তুলনায় শতগুণ বেশি শক্তিশালী ও জ্বালানি-সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির পথ খুলে দিতে পারে। চাইনিজ বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব ফিজিক্সের গবেষকরা দেখতে পান, কিছু স্তরযুক্ত স্ফটিকে ডেটা সংরক্ষণের ব্লকগুলোর মাঝের সীমানা সমতল পাতার মতো নয়, বরং একমাত্রিক সরু রেখায় পরিণত হয়, যার প্রস্থ একটি পরমাণুর সমান। গবেষকরা জানান, স্ফটিকের ভেতরের ক্...
পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

China, Tech news
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: শীতলীকরণ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। এটি কম কার্বন নিঃসরণ, উচ্চ শীতলীকরণ ক্ষমতা এবং দ্রুত তাপ আদান-প্রদানের সুযোগ তৈরি করতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক জার্নাল নেচারে প্রকাশ হয়েছে এ গবেষণার বৃত্তান্ত। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মেটাল রিসার্চের অধ্যাপক লি বিংয়ের নেতৃত্বে গবেষক দলটি একটি নতুন ‘ডিজল্যুশন ব্যারোক্যালোরিক ইফেক্ট’ আবিষ্কার করেন। এতে বিশেষ এক ধরনের লবণ দ্রবণে চাপ প্রয়োগ করলে তাপ নির্গত হয় এবং চাপ কমালে দ্রবণ দ্রুত ঠান্ডা হয়ে প্রচুর তাপ শোষণ করে। গবেষকদের মতে, মাত্র ২০ সেকেন্ডে এই দ্রবণের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, যা বিদ্যমান সলিড-স্টেট কুলিং উপকরণের তুলনায় অনেক বেশি কার্যকর। একই তরল মাধ্যমে শীতলীকরণ ও তাপ পরিবহন—দুটো কাজই হয়। এতে কম কার্বন নিঃসর...
হাইনানে চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার

হাইনানে চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার

China, Tech news
ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে চালু হয়েছে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার। সমুদ্রের নিচের এই ডেটা সেন্টার এখন আধুনিক তথ্যপ্রযুক্তিতে চীনের এক অনবদ্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। ডেটা সেন্টারের ক্ষেত্রে শীতল পরিবেশ রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। আর এ কাজটা এখানে হচ্ছে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ কাজে লাগিয়ে। এতে প্রচলিত স্থলভিত্তিক ডেটা সেন্টারের চেয়ে ৩০ শতাংশ বিদ্যুৎ কম ব্যবহার হচ্ছে। ডেটা সেন্টারে কুলিংয়ের জন্য মিঠা পানির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সমুদ্রের পানি। ফলে প্রচলিত ডেটা সেন্টারে যে বিপুল পরিমাণ পানির অপচয় হয়, সেটাও পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে। অন্যদিকে সমুদ্রের নিচে হওয়ায় বেঁচে গেছে জমির ব্যবহার। হাইক্লাউড ডেটা সেন্টার টেকনোলজি কোম্পানির টেকনিক্যাল স্পেশালিস্ট ইয়ান ওয়েনরুই জানালেন, ‘সমুদ্রের পানি দিয়ে প্যাসিভ কুলিং ব্যব...
এইচআইভি প্রতিরোধে অ্যাপ চালু করলো চীন

এইচআইভি প্রতিরোধে অ্যাপ চালু করলো চীন

China, Tech news
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: এইচআইভি প্রতিরোধকে আরও জোরদার করতে চীনের রাজধানী বেইজিংয়ে উন্মোচন করা হলো একটি বিশেষ অ্যাপ। রোববার ‘২০২৫ ইয়ুথ অ্যান্টি-এইডস পাবলিক ওয়েলফেয়ার অ্যাকশন লঞ্চ অ্যান্ড এইচআইভি প্রিভেনশন স্টোরি শেয়ারিং সেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে উদ্বোধন করা এই অ্যাপটি। এর নাম দেওয়া হয়েছে ‘এইচআইভি পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস ম্যাপ’। এই অ্যাপ ব্যাবহারকারীদের এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সংক্রান্ত শিক্ষামূলক তথ্য সরবরাহ করবে। অনুষ্ঠানে এইডস প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘এইচআইভি প্রতিরোধের গল্প সংগ্রহ’ নামে একটি প্রচারণারও আয়োজন করা হয়। সূত্র: সিএমজি...
ওপেন-সোর্স এআই মডেল বাজারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন: গবেষণা

ওপেন-সোর্স এআই মডেল বাজারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন: গবেষণা

China, Tech news
ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ওপেন-সোর্স এআই প্রতিষ্ঠান হাগিং ফেসের যৌথ গবেষণায় দেখা গেছে, গত এক বছরে বিশ্বব্যাপী ওপেন-সোর্স এআই মডেল ডাউনলোডের ১৭ দশমিক ১ শতাংশ এসেছে চীনা মডেল থেকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অংশ ছিল ১৫ দশমিক ৮ শতাংশ। ডিপসিক এবং আলিবাবার কিউওয়েন–এর মতো মডেলগুলো চীনা ডাউনলোডের বড় অংশ জুড়ে রয়েছে। ওপেন-সোর্স মডেল ডেভেলপারদের জন্য উন্মুক্ত। যেকেউ এগুলো ডাউনলোড করে নিজেদের মতো করে সিস্টেমে যুক্ত করতে পারে। ২১ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত ওপেন অ্যাটম ডেভেলপারস কনফারেন্স ২০২৫–এ চীনা প্রকৌশল একাডেমির অ্যাকাডেমিশিয়ান নি কুয়াংনান বলেন, ‘ওপেন সোর্স এখন বৈশ্বিক আইটি উন্নয়নের শক্তিশালী ইঞ্জিন। বড় মডেল–নির্ভর এআই যুগে এর গতি আরও শক্তিশালী হয়েছে।’ চীনের ১৫তম পাঁচসালা পরিকল্পনায় (২০২৬...
একটানা হেঁটে বিশ্ব রেকর্ড গড়ল চীনা রোবট

একটানা হেঁটে বিশ্ব রেকর্ড গড়ল চীনা রোবট

China, Tech news
চীনে তৈরি একটি হিউম্যানয়েড রোবট ১০৬ কিলোমিটারেরও বেশি একটানা হেঁটে নাম লিখিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। পুরো যাত্রাপথে রোবটটি একবারও থামেনি। শাংহাইভিত্তিক কোম্পানি অ্যাজিবটের তৈরি রোবটটির নাম এ-২। ১০ নভেম্বর রাতে সুচৌ থেকে যাত্রা শুরু করে ১৩ নভেম্বর ভোরে শাংহাইয়ের দ্য বুন্ড এলাকায় পৌঁছায় এটি। বৃহস্পতিবার গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রোবটটির হাঁটার দূরত্ব ১০৬ কিলোমিটার ২৮৬ মিটারের স্বীকৃতি দেয়। পুরো পথজুড়ে এ-২ সক্রিয় ছিল অ্যাজিবটের তৈরি দ্রুত ‘হট-সোয়াপ’ ব্যাটারি প্রযুক্তি। এ ছাড়া রোবটটিতে রয়েছে ডুয়েল জিপিএস, লাইডার ও ইনফ্রারেড ডেপথ সেন্সর। এসব প্রযুক্তির সহায়তায় রোবটটি ট্রাফিক সিগন্যাল, সরু পথ ও ফুটপাতের ভিড় সফলভাবে অতিক্রম করেছে। দিন-রাত স্থিতিশীলভাবে পরিবেশ বুঝে চলতে পেরেছে ওটা। মসৃণ পাকা রাস্তা থেকে শুরু করে টাইলসের পথ, সেতু, দৃষ্টি-প্রতিবন্ধীদের...
হুয়াওয়ের স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসে আসছে হুইলচেয়ার মোড

হুয়াওয়ের স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসে আসছে হুইলচেয়ার মোড

China, Tech news
চলতি মাসেই স্মার্ট ঘড়ি ও ব্যান্ডগুলোতে 'হুইলচেয়ার মোড' চালু করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন সুবিধাটি হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজে ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে খেলাধুলা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ট্র্যাক করতে পারবেন। হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস মার্কেটিং অ্যান্ড সেলস সার্ভিসেসের প্রেসিডেন্ট চু পিং জানান, এশিয়ান প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট মজিদ রাশেদের অনুপ্রেরণাতেই এই উদ্ভাবনী বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, গবেষণার পর আমরা এই ফাংশনটি তৈরি করেছি, যা হুইলচেয়ার ঠেলার সংখ্যা, সময়কাল এবং ক্যালোরি রেকর্ড করার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে শারীরিক কার্যকলাপ মূল্যায়ন করতে সাহায্য করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যায়াম পরিচালনা করতে পারবেন। এ বছর হুয়াওয়ের বৈশ্বিক পরিধানযোগ্য ডিভাইস শিপমেন্ট ২০০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে গেছে। বছরের প্রথমার্ধে বৈশ্বিক শিপমেন্টে এ...
IMILAB W12 স্মার্টওয়াচ গ্লোবাল সংস্করণ: একটি ব্যাপক পর্যালোচনা

IMILAB W12 স্মার্টওয়াচ গ্লোবাল সংস্করণ: একটি ব্যাপক পর্যালোচনা

Tech news
আজকের দ্রুত-গতির বিশ্বে, স্মার্টওয়াচগুলি এমন ব্যক্তিদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে যারা সংযুক্ত থাকতে চান এবং চলতে চলতে তাদের স্বাস্থ্যের উপর নজর রাখতে চান। IMILAB W12 স্মার্টওয়াচ গ্লোবাল সংস্করণ বাজারে তার মসৃণ ডিজাইন, শক্তিশালী বৈশিষ্ট্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য আলাদা। আপনি যদি ব্যাঙ্ক না ভেঙে একটি বৈশিষ্ট্য-সমৃদ্ধ স্মার্টওয়াচ খুঁজছেন, এটি আপনার আদর্শ পছন্দ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কেন IMILAB W12 প্রযুক্তি উত্সাহীদের এবং ফিটনেস প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে। IMILAB W12 Smart Watch Global Version পণ্যটি সুলভে অর্ডার করতে এখানে ক্লিক করুন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি IMILAB W12 সম্পর্কে আপনি প্রথম যে বিষয়টি লক্ষ্য করবেন তা হল এর প্রিমিয়াম ডিজাইন। একটি 360 x 360-পিক্সেল রেজোলিউশন সহ একটি 1.32-ইঞ্চি HD স্ক্রিন বৈশিষ্ট্যযুক্ত, ডিসপ্লেটি স্পন্দনশীল রঙ এবং পরিষ্কার ভিজ্যুয...