মুখ খুললেন মন্দানা - Mati News
Thursday, March 26

মুখ খুললেন মন্দানা

বলিউডের ইরানি অভিনেত্রী মন্দানা করিমিও মুখ খুললেন। অভিযোগ আনলেন ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ পরিচালক উমেশ গার্গের বিরুদ্ধে। পরিচালক নাকি তাঁকে আগেভাগে সেটে ডাকতেন, অন্যদের ডাকতেন আরো পরে। তখনই করিমিকে স্বল্পবসনা হওয়ার প্রস্তাব দিতেন।

প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গানের শুটিংয়ে তাঁর নাচের মুদ্রা বদলে দিতেন, এমনকি অন্যদের দিয়ে করাতেন। মন্দানার মতে, এমন ঘটনা বলিউডে নিত্যনৈমিত্তিক, “শুরুতে এসব নিয়ে সোচ্চার হতাম বলে অনেকে ‘ড্রামা কুইন’ ট্যাগ দিয়েছিল। পরে আর কাউকে কিছু বলতাম না, নিজের মতোই প্রতিবাদ করে যেতাম। নারীদের আসলে সোচ্চার হতে নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *