ধানের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা - Mati News
Wednesday, June 10

ধানের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা

 

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বিজ্ঞানীরা ধানগাছের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেয়েছেন। এতে একবার রোপণে ফলন আসতে পারে বছরের পর বছর। বারবার চাষের প্রয়োজন কমবে।

এই গবেষণা পরিচালনা করেছেন চীনা বিজ্ঞান একাডেমির গবেষক হান বিন ও ওয়াং চিয়াওয়েই। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ।

সাধারণত চাষযোগ্য ধান একটি মৌসুমি (বার্ষিক) ফসল—একবার কাটার পর গাছ মারা যায়। কিন্তু প্রাচীন বন্য ধানের মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল, যা গাছকে বাঁচিয়ে রেখে আবার নতুন করে জন্মাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যকেই কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন ধানের জাত তৈরি করেছেন।

গবেষণায় ‘ইবিটি-১’ নামের একটি বিশেষ জিন চিহ্নিত করা হয়েছে, যা গাছের বার্ধক্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জিনের কার্যকারিতা কমিয়ে দিলে গাছটি দীর্ঘ সময় জীবিত থাকে এবং একই গাছ থেকে বারবার নতুন কুঁড়ি গজাতে পারে।

নতুন উদ্ভাবিত ‘জি-৪৩’ ধানের জাতটি সাধারণ ধানের তুলনায় অনেক বেশি পুনরায় গজাতে সক্ষম। যেখানে সাধারণ ধানে ১০-১২টি নতুন কুঁড়ি জন্মায়, সেখানে এই নতুন জাতটিতে প্রায় ৭০টি পর্যন্ত কুঁড়ি দেখা গেছে।

গবেষকরা আরও কিছু জিনের সঙ্গে এই বৈশিষ্ট্য যুক্ত করে এমন ধান তৈরি করেছেন, যা মাঠে অন্তত দুই বছর পর্যন্ত টিকে থাকতে পারে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx