abc, Author at Mati News - Page 14 of 525
Tuesday, September 15

Author: abc

এআই ব্যবহারের বিস্তারে চীনে শিল্পখাতের মুনাফা বৃদ্ধি

এআই ব্যবহারের বিস্তারে চীনে শিল্পখাতের মুনাফা বৃদ্ধি

China
চীনের শিল্পখাতের মুনাফা বছরের প্রথম সাত মাসে দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তৃত ব্যবহার এই মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। একই সঙ্গে এটি শিল্পখাতের দ্রুততর আধুনিকায়নের চিত্রও তুলে ধরছে। তবে টানা তৃতীয় মাসের মতো জুলাইয়ে মুনাফা বৃদ্ধির গতি কমেছে। শিল্পখাতগুলোর মধ্যে পার্থক্যও অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলেছেন, পুরোনো ও নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তির মধ্যে মসৃণ রূপান্তর নিশ্চিত করতে অভ্যন্তরীণ চাহিদা আরও সক্রিয়ভাবে বাড়ানো প্রয়োজন। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা ৪.৫৮ ট্রিলিয়ন ইউয়ানে (৬৮২ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১৭.৬ শতাংশ বেশি। প্রবৃদ্ধি শক্তিশালী থাকলেও বছরের প্রথম ছয় মাসের ১৮.৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় তা কিছুটা কমেছে। ইলেকট্রনিকস খাত মুনাফা বৃদ...
গেমসকম ২০২৬-এ ‘সৃষ্টিশীলতার’ নমুনা দেখাচ্ছে চীনা গেমস

গেমসকম ২০২৬-এ ‘সৃষ্টিশীলতার’ নমুনা দেখাচ্ছে চীনা গেমস

China
কম্পিউটার ও ভিডিও গেম বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য মেলা গেমসকম বুধবার শুরু হয়েছে। এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক চীনা গেম কোম্পানি অংশ নিয়েছে। গেমসকম ২০২৬-এ মোট ৬০টি চীনা কোম্পানি তাদের গেম ও উদ্ভাবন প্রদর্শন করছে। নতুন গেম প্রদর্শনের পাশাপাশি তারা শুধু ‘বিশ্ববাজারে যাওয়ার’ পরিবর্তে প্রকৃত অর্থে ‘বিশ্বব্যাপী সৃষ্টির’ দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তাদের আরও গভীর ও পরিণত সম্পৃক্ততার চিত্র ফুটে উঠছে। গেমসকমে চীনা প্রদর্শনকারীরা ক্রমবর্ধমান সংখ্যায় নতুন পণ্য নিয়ে এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় গেম স্টুডিওগুলোর সঙ্গে অংশীদারত্বে টেনসেন্ট গেমস ‘ওয়ার্ল্ডস অব প্লে’ নামে একটি ইমার্সিভ গেম আর্ট প্রদর্শনীর আয়োজন করেছে। এতে চীনের জনপ্রিয় ‘ব্ল্যাক মিথ: উকং’-সহ ৪০টিরও বেশি গেমের পাশাপাশি বিভিন্ন শিল্পকর্ম, ভিডিও, মডেল ও ইন্টার‌্যাকটিভ ইনস্টলেশন প্রদর্শন করা হচ্ছে। চীনা গেম ন...
আরাল সাগরের মরুকরণ রোধে চীন-উজবেকিস্তান যৌথ উদ্যোগ

আরাল সাগরের মরুকরণ রোধে চীন-উজবেকিস্তান যৌথ উদ্যোগ

China
বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ হিসেবে পরিচিত আরাল সাগর ১৯৬০-এর দশক থেকে এর আয়তনের ৯০ শতাংশেরও বেশি হারিয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে হ্রদের পরিবেশ ও বাস্তুতন্ত্র ফিরিয়ে আনতে এখন যৌথভাবে কাজ করছেন চীন ও উজবেকিস্তানের বিজ্ঞানীরা। তাদের এই প্রচেষ্টায় আরাল সাগরের অববাহিকায় ফের সবুজ প্রকৃতি ফিরে আসতে শুরু করেছে। সোভিয়েত আমলের সেচ প্রকল্পের কারণে হ্রদটির প্রধান দুটি নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শুকিয়ে যেতে শুরু করে আরাল সাগর। ফলে বিশাল এই হ্রদের ৯০ শতাংশই আজ মরুভূমিতে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলায় চীনের সিনচিয়াং ইনস্টিটিউট অব ইকোলজি অ্যান্ড জিওগ্রাফির বিজ্ঞানীরা উজবেকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন। সিনচিয়াংয়ের লবণাক্ত-ক্ষারযুক্ত মাটিতে চাষাবাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা ২০১৮ সাল থেকে আরাল সাগরের তীরে ১.৩ টনেরও বেশি লবণসহনশীল উদ্ভিদের বীজ সরবরাহ করেছেন। পাশাপাশি, আরাল সাগর শ...
এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান পরিষদের বৈঠক অনুষ্ঠিত

এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান পরিষদের বৈঠক অনুষ্ঠিত

China
চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান পরিষদ বৃহস্পতিবার একটি বৈঠক করেছে। চলমান আইনি অধিবেশনের বিভিন্ন বিলের ওপর পরিচালিত পর্যালোচনার প্রতিবেদন শোনার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্যেষ্ঠ আইনপ্রণেতারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল ও খসড়ার ওপর পরিচালিত পর্যালোচনার প্রতিবেদন শোনেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া, কৃষিজমি সুরক্ষা ও মান উন্নয়ন আইনের খসড়া, কৃষি আইনের সংশোধিত খসড়া, জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইনের সংশোধিত খসড়া এবং আইনজীবী আইনের সংশোধনী প্রস্তাব। এছাড়া চীন ও হাঙ্গেরির মধ্যকার হস্তান্তর চুক্তি, সংসদ সদস্য বা ডেপুটিদের যোগ্যতা এবং কর্মীসংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনার প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে সংশোধিত নথিপত্রগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য এনপিসি স্...
চীনের চেচিয়াং প্রদেশে আঘাত হানল চলতি বছরের ১৮তম টাইফুন ‘সওদেল’

চীনের চেচিয়াং প্রদেশে আঘাত হানল চলতি বছরের ১৮তম টাইফুন ‘সওদেল’

China
প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস নিয়ে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে আঘাত হেনেছে টাইফুন ‘সওদেল’। শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে থাইচৌর ইউহুয়ানের থানমেন সাব-ডিস্ট্রিক্টের উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানে। এ সময় এর কেন্দ্রস্থলের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৩৫ মিটার। এছাড়া এর সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ ছিল ৯৭৫ হেক্টোপ্যাসকেল। বছরের ১৮তম এই টাইফুনটি আঘাতের পূর্বেই উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে, সব মাছ ধরার ট্রলার ও ফেরি চলাচল স্থগিত করেছে। টাইফুন সওদেলের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চেচিয়াং ও ফুচিয়ান প্রদেশে। এর মধ্যে কিছু এলাকায় মুষলধারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। টাইফুনের ল্যান্ডফাল বা স্থলভাগে আঘাত হানার স্থানটির কাছাকাছি এবং উত্তর দিকের অঞ্চলগুলোতে তীব্র বাতাস, ভারী ব...
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China, Cover Story, অর্থনীতি, জাতীয়
বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে উভয় দেশ একযোগে কাজ করছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন তার প্রযুক্তিগত সক্ষমতা পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ওই সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার এক নতুন ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এই সফরের মাধ্যমে উভয় দেশ ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন...
অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

China, Cover Story, জাতীয়
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মঈন খান। বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক পয়ঃনিষ্কাশন ও আবাসন ব্যবস্থা এবং বাংলাদেশ...
matinews.com-এ গল্প লিখে আয় করুন

matinews.com-এ গল্প লিখে আয় করুন

Cover Story, Stories
গল্প লিখতে ভালোবাসেন? আপনার লেখা গল্প এখন শুধু পাঠকের ভালোবাসাই নয়, এনে দিতে পারে আয়ও। লেখকদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে matinews.com। এখন থেকে matinews.com-এ গল্প লিখে প্রকাশ করতে পারবেন এবং গল্পটি যত বেশি পাঠকের কাছে পৌঁছাবে, তত বেশি আয় করার সুযোগ থাকবে। প্রতি ১,০০০ ভিউয়ের জন্য দেওয়া হবে ২০ টাকা। অর্থাৎ, আপনার গল্পের পাঠকসংখ্যা যত বাড়বে, আপনার আয়ও তত বাড়বে। নতুন লেখক থেকে শুরু করে অভিজ্ঞ গল্পকার—সবাই এই উদ্যোগে অংশ নিতে পারবেন। প্রেম, রহস্য, রোমাঞ্চ, সামাজিক গল্প, পারিবারিক কাহিনি, কমেডি কিংবা সমসাময়িক বিষয়—বিভিন্ন ধরনের মৌলিক গল্প প্রকাশের সুযোগ রয়েছে। আপনার সৃজনশীলতাকে ছড়িয়ে দিন আরও বেশি পাঠকের কাছে। লিখুন আপনার গল্প, প্রকাশ করুন matinews.com-এ এবং গল্পের ভিউ থেকে আয় করুন। লিখুন। পাঠকের কাছে পৌঁছান। আর আপনার লেখার জনপ্রিয়তাকে আয়ে পরিণত করুন। গল্প gol...
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান ওয়াং ই’র

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান ওয়াং ই’র

China
চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগে চলমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পার্ডুর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওয়াং ই বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, উভয়পক্ষের তা আন্তরিকভাবে বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের পারস্পরিক যোগাযোগের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। এ বৈঠকে দু’দেশের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। সূত্র: সিএমজি...
কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

Default
চীনা প্রেসিডেন্টের আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ ও কিরগিজস্তান সফর উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী, গতকাল (বুধবার) বিশকেকে শুরু হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন। কিরগিজস্তান জাতীয় টেলিভিশন ও সম্প্রচার সংস্থার মহাব্যবস্থাপক উলানবেক সাদিয়েভ এবং কিরগিজস্তানে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা লি হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, এবারের সম্প্রচার কিরগিজ দর্শকদের চীনা সংস্কৃতি, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের উচিত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং শাংহাই সহযোগিতা সংস্থার চেতনা প্রচার করা। আমাদের আরও বেশি জনসম...
কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

China, Entertainment
মিশরীয় জাতীয় টেলিভিশনসহ দেশটির প্রধান প্রচার মাধ্যমগুলোতে বছরের শেষ নাগাদ সম্প্রচারের উদ্দেশ্যে কায়রোতে বুধবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশনের সর্বশেষ প্রযোজনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনীতে সিএমজি-র প্রায় দশটি প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান স্থান পেয়েছে। যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক দূরদর্শিতা, সংস্কৃতি, আধুনিকায়ন এবং চীন-আরব সভ্যতার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, এ আয়োজন মিশরীয় দর্শকদের কাছে সমকালীন চীন ও এর ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপন করবে। মিশর-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সহ-সভাপতি আলী এল-হেফনি বলেন, ‘চলচ্চিত্র ও বিনোদন মাধ্যমের সাহায্যে আরব বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষের কাছে চীনা সংস্কৃতি পৌঁছালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।’ মিশরের জাতীয় টেলিভিশনের প্রধান মোহাম্মদ ইব্রাহিম জানান, সিএমজি মিশর...
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য

চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য

China, Cover Story
: বেইজিংয়ে চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠকে সীমান্ত ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গভীর ও বন্ধুত্বপূর্ণ আলোচনার পর উভয়পক্ষ ৮টি মতৈক্যে পৌঁছেছে। ২৫ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই এবং ভারতের বিশেষ প্রতিনিধি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল। বৈঠকে দুই দেশের নেতাদের গৃহীত ঐকমত্য সমুন্নত রাখা, সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মত হয়েছে দুই পক্ষ। ২০০৫ সালে গৃহীত ‘চীন-ভারত সীমান্ত ইস্যুর নিষ্পত্তিতে রাজনৈতিক নির্দেশিকা নীতিমালা’ এবং বিশেষ প্রতিনিধিদের পরবর্তী বৈঠকগুলোতে গৃহীত ঐকমত্য অনুসরণ করে সীমান্ত ইস্যুর একটি কাঠামো তৈরি করে এর মাধ্যমে ন্...
হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ

হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ

China, Tech news
বিশ্বমানের হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার) দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত এই ডেটাসেটে রয়েছে প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক প্রতিযোগিতার সময় একাধিক প্রতিষ্ঠানের সংগৃহীত বিপুল পরিমাণ বাস্তব-জগতের কার্যক্রমের তথ্য-উপাত্ত। এতে ২ হাজার ৫০০ ঘণ্টারও বেশি প্রশিক্ষণ ডেটা আছে। ডেটাসেটটি সরাসরি এমবডিড এআই মডেলের প্রশিক্ষণ ও গবেষণায় ব্যবহার করা যাবে। পাশাপাশি, এটি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যালগরিদম প্রশিক্ষণ এবং বিভিন্ন পরিস্থিতি যাচাইয়ের জন্য উচ্চমানের ডেটা সহায়তা দেবে। ডেটাসেটটিতে মাল্টি-ভিউ ভিডিও, জয়েন্ট মোশন তথ্য, রোবটের নিজস্ব অবস্থা সম্পর্কিত ফিডব্যাক এবং কাজ সম্পাদনের ফলাফলের মতো মাল্টিমোডাল টাইম-সিরিজ ডেটা রয়েছে। পাশাপাশি, ব্যর্থতার ঘটনা ও সীমাবদ্ধতার শর্ত, পরিমার্জিত অভিপ্রায়, বহু-কোণ থেকে...
চীন-উজবেকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়: ওয়াং ই

চীন-উজবেকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়: ওয়াং ই

China
চীন সবসময় উজবেকিস্তানের আন্তরিক, নির্ভর এবং বিশ্বাসযোগ্য অংশীদার। দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত নির্দেশনায় চীন-উজবেকিস্তান সম্পর্ক যুগান্তকারী উন্নয়ন অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। ওয়াং ই আশা প্রকাশ করেন যে, চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় উজবেকিস্তান চীনকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। এ ছাড়া বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করতে চীন-উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। জবাবে সাইদা মিরজিওয়েভা বলেন, উজবেকিস্তান চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। সূত্র: সিএমজি...
বিশকেক শীর্ষ সম্মেলনে সুদূরপ্রসারী প্রতিধ্বনি: শাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের যাত্রা

বিশকেক শীর্ষ সম্মেলনে সুদূরপ্রসারী প্রতিধ্বনি: শাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের যাত্রা

China
২০২৬ সালের ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংযোগ প্রকল্প, বাণিজ্য সুবিধাকরণ, জ্বালানি সহযোগিতা এবং এসসিও উন্নয়ন ব্যাংক গঠনের আলোচনা—এসবই এই সম্মেলনের মূল এজেন্ডা। বাংলাদেশিদের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ শুধু অর্থনীতি বা অবকাঠামোগত কারণে নয়, বরং এর আঞ্চলিক সহযোগিতার দর্শন প্রতিফলিত হয় বাংলাদেশের নিজস্ব উন্নয়ন আকাঙ্ক্ষার মাঝেও। গত জুলাইতে বাংলাদেশ এসসিওতে সংলাপের অংশীদার হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি উন্নয়নশীল রাষ্ট্রের নিজের পথ খুঁজে নেওয়ার সুস্পষ্ট চিন্তাভাবনা। ঢাকা থেকে বিশকেক: একটি উন্নয়ন দর্শন পঁচিশ বছরে এসসিওর সবচেয়ে বড় সম্পদ হলো, উন্নয়নশীল দেশগুলো কীভাবে সমান অংশীদারত্বের মাধ্যমে উন্নয়ন করতে পারে, সেটার বাস্তব অভিজ্ঞতা অর্জন। নিরাপত্তা সহযোগিতা দিয়ে শুরু করে এখন বাণিজ্য, জ্বালানি,...