abc, Author at Mati News
Monday, September 14

Author: abc

নিউইয়র্ক মাতালেন চীনা বংশোদ্ভূত শীর্ষস্থানীয় ডিজাইনাররা

নিউইয়র্ক মাতালেন চীনা বংশোদ্ভূত শীর্ষস্থানীয় ডিজাইনাররা

China
চীনা বংশোদ্ভূত মার্কিন শীর্ষস্থানীয় ডিজাইনারদের মিলনমেলা দেখল নিউইয়র্ক। সেখানে হয়ে গেল চীনা ইনস্টিটিউট অব আমেরিকার শতবর্ষ উদযাপন। শুক্রবার এই ইনস্টিটিউটের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই হাই-ভোল্টেজ আয়োজনে এক শতাব্দির আন্তঃসাংস্কৃতিক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়। নিউইয়র্কের অনুষ্ঠানস্থলে উচ্চ ফ্যাশনের এক জমকালো আয়োজনে ১০০ বছরের চীনা ঐতিহ্য গুরুত্ব পায়। হাউট কুতুরের জগতে খ্যাতিমান কয়েকজন ডিজাইনার তাদের কাজ উপস্থাপন করেন। তাদের সৃষ্টিশীলতা একটি দেশ বা সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বহুদূর ছড়িয়ে পড়েছে। হাউট কুতুর বলতে অভিজাত ফ্যাশন হাউসগুলোর তৈরি বিশেষ নকশার, হাতে তৈরি পোশাকের ঐতিহ্যকে বোঝায়। এটি ফ্যাশন শিল্পে কারিগরি দক্ষতার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করে। র‍্যাম্পে ডিজাইনারদের বক্তব্যে তাদের নকশার পেছনে থাকা সাংস্কৃতিক গভীরতা উঠে আসে। তারা ঐতিহ্যের সঙ্গে আধুনিক উদ্ভাবনের যোগসূত্র তুলে ধরেন। ...
গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোতে সবুজ ও ডিজিটাল প্রযুক্তি বাড়াতে হাংচৌয়ে ইউএনডিপির বৈঠক

গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোতে সবুজ ও ডিজিটাল প্রযুক্তি বাড়াতে হাংচৌয়ে ইউএনডিপির বৈঠক

China
  উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, কার্বন নিঃসরণ কমানো এবং ডিজিটাল তথ্য আদান-প্রদান বাড়াতে চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে দুই দিনব্যাপী এক বিশেষ বৈশ্বিক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধি এবং গবেষকসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেন। আন্তর্জাতিক নীতি ও প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তারা। প্রতি বছর ১২ সেপ্টেম্বর পালিত 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আন্তর্জাতিক জাতিসংঘ দিবস' উপলক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। ১৯৭৮ সালের ঐতিহাসিক 'বুয়েনস আয়ার্স প্ল্যান অব অ্যাকশন'-এর ধারাবাহিকতায় প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্য নিয়ে এই দিবসটি পালন করা হয়। চীনে নিযুক্ত ইউএনডিপির প্রধান প্রতিনিধি স্টিফান লিলার জা...
চীনের সভাপতিত্বে ব্রিকসে বাড়বে বহুমুখী সহযোগিতার সুযোগ

চীনের সভাপতিত্বে ব্রিকসে বাড়বে বহুমুখী সহযোগিতার সুযোগ

China
২০২৭ সালে ব্রিকস-এর সভাপতিত্ব গ্রহণের বিষয়টি সদস্য দেশগুলোর জন্য অর্থনৈতিক সম্পর্কের বাইরেও নানাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের সুযোগ করে দেবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, জোটের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনীতির পাশাপাশি প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হতে পারে। শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জানান, আগামী বছর চীন ব্রিকসের সভাপতির দায়িত্ব নেবে এবং ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এ বিষয়ে ব্রাজিলের ফ্লুমিনেন্স ফেডারেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের সহযোগী অধ্যাপক এভান্দ্রো কারভালহো বলেছেন, চীনের নেতৃত্বে ব্রিকসের সম্প্রসারিত সদস্যপদ আরও সুসংহত যেমন করবে তেমনি রাজনৈতিক সংলাপকে বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডে রূপ দেয়ার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, বাণিজ্য সহজীকরণ, আন্তঃসীমান্ত...
সিফটিসে এআই উদ্ভাবনে চীনের অগ্রগতি

সিফটিসে এআই উদ্ভাবনে চীনের অগ্রগতি

China
সম্প্রতি বেইজিংয়ের শৌকাং পার্কে শেষ হল ২০২৬ সালের ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস’বা সিফটিস। এবারের আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এসব প্রযুক্তি এখন শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ নেই বরং বিশ্বজুড়ে নিয়মিত কাজকে আরও কার্যকর করেছে। বিভিন্ন ফোরাম, ব্যবসায়িক সংযোগ ও প্রচারমূলক অনুষ্ঠান, প্রদর্শনী এবং নতুন সাফল্য তুলে ধরার পাশাপাশি মেলায় প্রকাশিত হয় সেবা বাণিজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। এবারের মেলায় নতুন প্রবণতা হিসেবে উঠে এসেছে স্থানীয়ভাবে ব্যবহৃত ‘এআই এজেন্ট’—অর্থাৎ এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা, যা অনেকটা ডিজিটাল কর্মীর মতো কাজ করতে সক্ষম। চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ভার্চুয়াল চরিত্রও বিশ্ববাজারে প্রবেশ করছে। ই-কমার্স ও ইন্টারঅ্যাক্টিভ মিডিয়ার মাধ্যমে এগুলো বিদেশি গ্রাহকদের কাছে চীনা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা পৌঁছে দিতে...
টানা ৩ বছর কম্পিউটিং পাওয়ারে সেরা চীনের হ্যপেই

টানা ৩ বছর কম্পিউটিং পাওয়ারে সেরা চীনের হ্যপেই

China
উত্তর চীনের হ্যপেই প্রদেশ টানা তিন বছর ধরে দেশটির সমন্বিত কম্পিউটিং সক্ষমতা সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে। চীন একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি' -র প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন এই তথ্য জানানো হয়। গেল শনিবার এই অঞ্চলের ডিজিটাল ও স্মার্ট রূপান্তর ত্বরান্বিত করতে প্রদেশটি একটি জাতীয় কম্পিউটিং পাওয়ার ইন্টারকানেকশন নোড চালু করেছে। লাংফাং ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনে অবস্থিত 'হ্যপেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটিং সেন্টার' এখন এই সফলতার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কেন্দ্রটির মাসিক গড় কম্পিউটিং ব্যবহারের হার ইতিমধ্যে ৯৬ শতাংশ ছাড়িয়ে গেছে। আগে যেখানে ডেটা স্টোরেজ ও সাধারণ হিসাব-নিকাশের ওপর প্রাধান্য দেওয়া হতো, সেখানে এখন বড় আকারের এআই মডেল প্রশিক্ষণ, ইনফারেসিং এবং শিল্প খাতের সিমুলেশনের মতো উন্নত গুনগতমানের কাজের জন্য স্মার্ট কম্পিউটিং পাওয়ার সরবরাহ কর...
চার ঘোড়ায় টানা রথ, চীনের নিংসিয়া হুইয়ে বিরল শিলাচিত্র আবিষ্কার

চার ঘোড়ায় টানা রথ, চীনের নিংসিয়া হুইয়ে বিরল শিলাচিত্র আবিষ্কার

China
উত্তর-পশ্চিমাঞ্চলীয় চীনের নিংসিয়া হুই স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের হেলান পর্বতমালা। সেখানে সম্প্রতি চার ঘোড়ায় টানা রথের একটি বিরল শিলাচিত্র আবিষ্কৃত হয়েছে। এ এলাকায় এ ধরনের শিলাচিত্র আবিষ্কারের ঘটনা এটিই প্রথম। এর ফলে দীর্ঘদিনের একটি প্রত্নতাত্ত্বিক শূন্যতাও পূরণ হলো। পলল সঞ্চিত পাখার মতো ভূমি বা অ্যালুভিয়াল ফ্যান এলাকায় আংশিক মাটিচাপা একটি বড় পাথরের ওপর শিলাচিত্রটি পাওয়া যায়। ঘন ঘাসে ঘেরা পাথরটির মাত্র প্রায় ১৫ সেন্টিমিটার মাটির ওপরে ছিল। ফলে এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন ছিল। হেলান মাউন্টেইনস রক আর্ট সার্ভে দলের সদস্য সু সিয়াওলং বলেন, ‘প্রথমে আমরা বুঝতে পারিনি এটি চার ঘোড়ায় টানা রথের চিত্র। কারণ পাথরের খোদাই করা দাগ ও বাইরের পৃষ্ঠের মধ্যে রঙের পার্থক্য ছিল। পরে আমি চক দিয়ে নকশাটি এঁকে স্পষ্ট করি। তখনই আমরা বুঝতে পারি, এতে চারটি ঘোড়া রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, শিলাচিত্রটির একটি অংশ ভেঙে গেছে।‘ ...
জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের

জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের

China
চীনের সঙ্গে জ্বালানি ও অবকাঠামো খাতে বাস্তব সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। রোববার পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে নির্মাণাধীন এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খুরেলসুখ বলেন, এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র মঙ্গোলিয়া-চীন বাস্তব সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ প্রকল্পটিকে দুই দেশের জ্বালানি ও অবকাঠামো সহযোগিতা আরও জোরদারের সুযোগ হিসেবে নেয়া হবে বলেও জানান তিনি। চীনা পক্ষের চুক্তি বাস্তবায়ন ও নির্মাণ ব্যবস্থাপনার প্রশংসা করে প্রকল্পে চীন সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট। অন্যদিকে, চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স কাও লি বলেন, দুই দেশের নেতাদের ঐকমত্য বাস্তবায়নে মঙ্গোলিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চায়না পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন নির্মিত ৯০ মেগাও...
টাইফুন বিপর্যয় মোকাবিলায় চীন ও লাওসের যৌথ মহড়া

টাইফুন বিপর্যয় মোকাবিলায় চীন ও লাওসের যৌথ মহড়া

China
লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়েছে চীন ও লাওসের যৌথ সামরিক চিকিৎসা মহড়া ‘পিস ট্রেন-২০২৬’। কোনো অঞ্চলে ভয়াবহ টাইফুনের আঘাতে মানবিক বিপর্যয় ঘটলে কীভাবে দুই দেশের যৌথ দল তা সামাল দেবে, তা কেন্দ্র করেই পুরো প্রক্রিয়ার বাস্তবমুখী এই মহড়া পরিচালিত হয়। সামনের সারির যৌথ কমান্ড সেন্টারের নির্দেশে মহড়া শুরু হতেই ড্রোন ও 'রোবট ডগ' সহ অত্যাধুনিক ও চালকবিহীন ড্রোন প্রযুক্তির সাহায্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এসব প্রযুক্তির পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে আটকে পড়া ও আহতদের নিখুঁত অবস্থান শনাক্ত করে চীন ও লাওসের যৌথ উদ্ধারকারী দল। ঘটনাস্থলে দুই দেশের জরুরি উদ্ধারকারী ও চিকিৎসা দল একসঙ্গে সমন্বয় করে কাজ করে। প্রথমেই চালকবিহীন যান ব্যবহার করে আহতদের দ্রুত ঝুঁকিমুক্ত স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ফিল্ড অ্যাম্বুলেন্স এবং বিশেষ পরিহন যানের মাধ্যমে পর্যায়ক্রমে রোগীদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জ...
সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

China
চীনের উত্তর অঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পরিবেশবান্ধব বিদ্যুৎ বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত অঞ্চলটিতে সবুজ বিদ্যুৎ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৯ দশমিক ৫৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। বায়ু ও সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনাময় এই অঞ্চলের বিদ্যুৎ গ্রিডে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। বর্তমানে সেখানকার পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ গ্রিডেই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১০০ মিলিয়ন কিলোওয়াট ছাড়িয়ে গেছে। এটি ইনার মঙ্গোলিয়ার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ। পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবস্থাকে জনপ্রিয় করতে ইনার মঙ্গোলিয়া ২০১৫ সালেই বাজারভিত্তিক বিদ্যুৎ বাণিজ্যে উদ্যোগী ভূমিকা নেয়। বর্তমানে এই অঞ্চলের শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক চীনের আরও ১৩টি প্রদেশে পরিচ্ছন্ন বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় চীনে স...
কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

Agriculture Tips, China
টেকসই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত উদ্ভাবনের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে চীন। বিশেষ করে জলজ চাষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), আধুনিক সরঞ্জাম ও ডিজিটাল ব্যবস্থাপনার সমন্বয়ে উৎপাদন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও বুদ্ধিমান করে তোলা হচ্ছে। চীন ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে রোমে মৎস্যবিষয়ক কমিটির ৩৭তম অধিবেশনের এক পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে। ৭ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা টেকসই জলজ চাষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। ‘সবুজ ও টেকসই উন্নয়নের জন্য জলজ চাষে উদ্ভাবন এগিয়ে নেওয়া’ শীর্ষক এ আয়োজনে চীন জলজ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশটির বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরে। এর মধ্যে রয়েছে আধুনিক অবকাঠামো ও সরঞ্জাম, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন পদ্ধতি। ২০২৫...
নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

China, Entertainment
আফরিন মিম চীনের সাহিত্যের অন্যতম চার সেরা ক্লাসিক উপন্যাসের একটি 'দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার'। প্রাচ্যের সেই কালজয়ী গল্প এবার নাচের ছন্দে নতুন রূপ নিয়ে ভাস্বর হয়ে উঠলো আমেরিকার সংস্কৃতিপাড়া হিসেবে পরিচিত নিউ ইয়র্কের ঐতিহাসিক লিংকন সেন্টারে। আগামী দিনগুলোতে বিশ্বমঞ্চে চীনা ঐতিহ্যের প্রসারে এক নতুন অধ্যায় যুক্ত করে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরিবেশিত হলো চীনা ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’। নিউইয়র্কের বিখ্যাত -এর মঞ্চে সম্প্রতি এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হলো চীনা নৃত্যনাট্য ‘এ ড্রিম অব রেড ম্যানশন্স’। চীনা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি ‘দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার’। শতাব্দীর পর শতাব্দী ধরে উপন্যাসটি চীনা সংস্কৃতি, সমাজ, প্রেম, পারিবারিক সম্পর্ক ও মানবিক অনুভূতির এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়ে আছে। সেই বহুমাত্রিক ...
চীনে চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

চীনে চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

China
ডাইনোসরের যুগের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর প্রাণী ছিল 'টেরোসর' বা ডানাওয়ালা উড়ন্ত সরীসৃপ। প্রায় ১৩ কোটি বছর আগে দূর অতীতে আকাশে রাজত্ব করা এই প্রাচীন প্রাণীদের ইতিহাস এবার জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে উন্মোচিত হলো বিশ্বের প্রথম 'টেরোসর জাদুঘর'। রোববার সিনচিয়াংয়ের হামি অঞ্চলের একটি জাতীয় জিওপার্কে ঘাঁটি ছাড়া এই বিজ্ঞান জাদুঘরটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ভূ-বিজ্ঞানীদের কাছে হামি অঞ্চলটি টেরোসরের জীবাশ্ম বা ফসিলের এক অক্ষয় ভাণ্ডার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। মরুভূমির বুকে ওপর থেকে দেখলে মনে হবে, যেন কয়েকটি টেরোসরের ডিম পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে। প্রায় ৪ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের এই পুরো জাদুঘরটি ডিম্বাকৃতির ছয়টি সুবিশাল প্রদর্শনী হলে বিভক্ত। চায়নিজ একাডেমি অব সায়েন্সেস (সিএএস)-এর ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালেওন্টোলজি অ্যান্ড প...
প্রশিক্ষণ নিতে নিটারের ৮ শিক্ষার্থী চীন যাচ্ছেন

প্রশিক্ষণ নিতে নিটারের ৮ শিক্ষার্থী চীন যাচ্ছেন

China, Cover Story
বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আট শিক্ষার্থীকে প্রি-ডিপারচার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। শনিবার রাজধানীর গুলশানে বিসিসিআই কার্যালয়ে এ প্রি-ডিপারচার সংবর্ধনার আয়োজন করা হয়। বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্য সচিব বলেন, এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি খাতের নেতাদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় স্বার্থে অনুরূপ উদ্যোগ নিতে অন্য ব্যবসায়ী নেতাদেরও উৎসাহিত ...

ভারী বৃষ্টিতে হাইনানে ৩১ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে, বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র

China
দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩১ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাদেশিক ত্রাণ কমিটির তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ৩১ হাজার ৫৬৪ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রোববার বিকেল পর্যন্ত প্রদেশটির ২৪টি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ওয়ানিং শহরের ছাংফেং এলাকায় সবচেয়ে বেশি—৪৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও বাড়ার আশঙ্কায় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ হওয়ায় ওয়ানিং শহরে সর্বোচ্চ 'লেভেল-১' এবং ছিয়ংহাইসহ আরও পাঁচটি এলাকায় 'লেভেল-২' বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে উপদ্রুত ছয়টি শহর ও জেলায় সব স্কুল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া...
দুর্গম পাহাড়ে ১০ শিক্ষার্থীর জন্য চীনা দুই শিক্ষকের জীবন বাজি

দুর্গম পাহাড়ে ১০ শিক্ষার্থীর জন্য চীনা দুই শিক্ষকের জীবন বাজি

China
দক্ষিণ চীনের কুয়াংচি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল আর দক্ষিণ-পশ্চিমের কুইচৌ প্রদেশের ঠিক সীমান্তে রয়েছে দুর্গম এক পাহাড়ি গ্রাম— উয়িং। স্বায়ত্তশাসিত অঞ্চলের কেন্দ্রস্থল থেকে এই গ্রামের দূরত্ব এতটাই বেশি যে, ছোট ছোট শিশুদের প্রতিদিন সেখানে হেঁটে গিয়ে পড়াশোনা করা প্রায় অসম্ভব। আর এই পাহাড়ি শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে বছরের পর বছর ধরে চালু রাখা হয়েছে ‘উয়িং টিচিং সাইট’ নামের একটি প্রাথমিক পাঠশালা। চলতি সেমিস্টারে পাঠশালাজুড়ে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১০, আর তাদের দায়িত্বে রয়েছেন দুজন শিক্ষক। শিক্ষকের সংখ্যা ও কম শিক্ষার্থী নিয়ে গড়ে ওঠা এই ক্ষুদ্র বিদ্যাপীঠটি এই দুই শিক্ষকের সীমাহীন ত্যাগ আর দৃঢ় মানসিকতার ওপর টিকে রয়েছে। শিক্ষকদের একজন ৫৬ বছর বয়সী প্যান সিয়ানফেং, যিনি এসেছেন কুইচৌ থেকে। অন্যজন ২৯ বছর বয়সী তরুণ পেং হানপিং, যার বাড়ি কুয়াংসিতে। ভিন্ন দুই প্রজন্মের ও আলাদা এলাকার মানুষ হলেও শিশ...