হা-হা রিঅ্যাক্ট দিলেই ব্লক করবেন পুতুল
ফেসবুক পোস্টে কেউ 'হা-হা' রিঅ্যাক্ট দিলেই তাঁকে ব্লক করবেন সংগীত শিল্পী পুতুল । কারণ 'হা-হা' দিয়ে হয়তো কিছু ক্ষেত্রে কোনো কোনো অভিব্যক্তি প্রকাশ করা যায়। কিন্তু অপ্রাসঙ্গিকভাবে যাঁরা 'হা হা' দেন, তাঁদের মানসিক বিকারগ্রস্ত মনে করেন এই গায়িকা। এই শ্রেণির মানুষদের নিজের ত্রিসীমানায় রাখতে চান না বলেই ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন পুতুল। এই কণ্ঠশিল্পী মনে করেন, নারীর প্রতি প্রতিহিংসা থেকেই ফেসবুক পোস্টে হা-হা রিঅ্যাক্ট বাড়ছে।
দেশের তরুণ-তরুণীদের মধ্যে সংবেদনশীলতার ও মানবিক ব্যাপারগুলো ক্রমেই কমছে বলে মনে করেন পুতুল। এ কারণে অনেকে মৃত্যু, অসুস্থতার বা করোনা আক্রান্ত হওয়ার সংবাদেও হা হা রিঅ্যাক্ট দেন। এসব দেখে বিরক্ত পুতুলের মনে হয়েছে, একটি প্রজন্ম মূল্যবোধহীন হয়ে পড়ছে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, শুধু হাস্যরসাত্মক পোস্টে হা-হা অভিব্যক্তি প্রাসঙ্গিক হলেও প্রতিহিংসা ও অবমাননার প্রতীক হিসেবেও ...










