হার্টে ব্লক হয় কি করে
হার্টে ব্লক হয় কি করে তা জানার আগে হার্টের কার্যক্রম সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক।
হৃদপিণ্ড এর মূল ধমনি দিয়ে সারা শরীরে রক্ত সঞ্চালন করে তখন হৃদপিণ্ড তার নিজের যোগানের জন্য দুটি শাখা ধমনী খুলে রাখে এবং সেগুলি দিয়ে সে নিজের পেশীগুলি রক্ত সঞ্চালিত করে।
হৃদপিন্ডের পেশী গুলি যেগুলি অবিশ্রান্তভাবে সংকুচিত ও সম্প্রসারিত হয় অবশ্যই সেগুলি অবিচ্ছিন্নভাবে রক্তের জোগান প্রয়োজন বোধ করে এই রক্ত হৃদপিন্ডের পেশী গুলিতে খাদ্য ও অক্সিজেন আনে এবং হৃৎপিণ্ডকে শক্তির যোগান দেয়।
খাদ্য ইত্যাদি থেকে মানব দেহ যে শক্তি পায় তার মাপের একক কে ক্যালোরি বলে। হৃদপিন্ডের পেশী গুলির মধ্যে বিস্তৃত এই ধমনী গুলিকে করোনারি টিউব বলে। এই ধমনী গুলি বহু শাখা-প্রশাখায় বিভক্ত থাকে। একে দেখতে অনেকটা রাজার মাথার মুকুট এর মত লাগে।
এই মুকুট কে বেষ্টন করে থাকে প্রধান দুটি ধমনী বা নল। এদের মধ্যে ডান দিকের ধ্বনিটি কে বল...














