অফিসে ঘুম? মিলবে ইনসেন্টিভ! কর্মী বাঁচাতে নয়া নিয়ম জাপানে
অনেকেই ভোর ভোর উঠে কোনও মতে ব্রেকফাস্ট খেয়েই অফিসে ছোটেন। এ দিকে অফিসে গিয়ে সারাদিন ঢুলুঢুলু চোখ। আচ্ছা, যদি অফিসেই একটু ঘুমিয়ে নেওয়া যেত কেমন হত? ধরুন, দুপুরের খাবার খেয়ে অফিসেই ভাতঘুম দিলেন। তার জন্য আপনার বস তো বকলেনই না, উল্টে বাহবা দিলেন। এমনকি মাইনের সঙ্গে পেলেন বেশ কিছু ইনসেন্টিভও। না, অবাক হওয়ার কিছু নেই, জাপানের বেশ কিছু সংস্থায় এখন এটাই রীতি।
চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত আট ঘন্টা ঘুম প্রয়োজন। কিন্তু বলাই বাহুল্য, কাজের চাপেই হোক বা অন্যান্য কারণে, বেশিরভাগ মানুষই আট ঘন্টার থেকে অনেকটাই কম ঘুমান। গোটা বিশ্বেই ছাত্র ও চাকুরিজীবী পর্যাপ্ত ঘুমের অভাবে ভোগেন। জাপানের মানুষও এই সমস্যার শিকার। এদিকে একজন আম জাপানি নাগরিক প্রয়োজনের তুলনায় প্রায় ৩৬ মিনিট কম ঘুমিয়ে থাকেন। আর সেই দিকে নজর দিয়েই কর্মচারীদের পর্যাপ্ত ঘুমের দাওয়াই দিচ্ছে জাপানের বিভিন্ন সংস্থা।
পর্যা...














