লাইফস্টাইল টিপস : হেঁচকি বন্ধ করুন এই ১০টি অব্যর্থ উপায়ে
ক্লাসের মাঝে, অফিসে জরুরি মিটিং চলাকালীন, খাওয়ার সময় বা ঘুমের মধ্যেও অনেকের হেঁচকি নিয়ে সমস্যায় পড়তে হয়। আর তখন একটা চরম বিব্রতকর, অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। আপনাকেও হয়তো কখনও না কখনও হেঁচকি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে! এই রকম পরিস্থিতিতে চট করে হেঁচকি বন্ধ করতে হলে কী করবেন? লাইফস্টাইল টিপস এ আসুন জেনে নিন এমন ১০টি অব্যর্থ উপায়, যেগুলির যে কোনও একটি কাজে লাগালেই এই সমস্যার থেকে দ্রুত নিস্তার পাবেন...
লাইফস্টাইল টিপস : হেঁচকি বন্ধ করার সেরা ১০ কৌশল:
১) চট করে ১ চামচ মাখন বা চিনি খেয়ে নিন। হেঁচকি দ্রুত বন্ধ হয়ে যাবে।
২) বেশি করে জল খান। বিশেষ করে এই সময় ঠান্ডা জল খেলে হেচকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যায়।
৩) হেচকির সমস্যা শুরু হলে নিশ্বাস নেওয়ার সময় নাক হালকা চাপ দিয়ে চেপে ধরুন। এই পদ্ধতি হেঁচকির সমস্যা কমাতে সাহায্য করবে।
৪) হঠাৎ করে হেঁচকি শুরু হলেই, লম্ব...














