নারীদের কিছু জটিল রোগ
নারীদের কিছু জটিল রোগ
নারীরা মুখ বুঝে অনেক কিছুই সহ্য করে নিয়ে চুপচাপ বসে থাকেন। শারীরিক সমস্যার ক্ষেত্রেও বিষয়টির ব্যতিক্রম কিছু ঘটে না। যতোক্ষণ চলতে পারছেন ততোক্ষণ দেহে শত রোগ নিয়ে চুপ করে বসে থাকেন অনেক নারীই। যার ফলে সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারাত্মক আকার ধারণ করে থাকে অনেক শারীরিক সমস্যা। এছাড়াও নারীদেহের এমন মারাত্মক কিছু রোগ রয়েছে যার লক্ষণ প্রকাশ পেলেও প্রাথমিক ভাবে রোগটি সঠিকভাবে নির্ণয় করতে পারেন না চিকিৎসকগণ।
এইসকল নীরবঘাতক একেবারে শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে যার কারণে মৃত্যুবরণ করেন অনেক রোগী। তাই সতর্ক থাকতে হবে প্রত্যেককে। একটু অস্বাভাবিকতা নজরে এলেই লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যতো দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন ততো দ্রুত রোগ নির্ণয় সম্ভব হবে।
১) পলিসিস্টিক ওভারি সিনড্রোম
খুব সাধারণ হরমোনের তারতম্যের কারণে এই সমস্যাটি হয়ে থাকে প্রতি ১০ জনে অন্ত...











