রাতে ঘুম ভেঙে গেলেই পানি খেতে হয়? এসব রোগের লক্ষণ না তো?
ঘুমোনোর পরেও শান্তি নেই। যতই পানি খেয়ে ঘুমোন, মাঝ রাতে বার বার গলা শুকিয়ে কাঠ হচ্ছে। বার বার উঠে পানি খেতে গিয়ে তাই ঘুমটাই হচ্ছে না। রোজই যদি এমন হতে থাকে, তা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে।
ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাওয়া বিভিন্ন বড় রোগের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, এমন কিছু রোগ রয়েছে, যেগুলির কবলে পড়লেই এই প্রবণতা দেখা যায়।
ডিহাইড্রেশন বা বদহজম যেমন এর অন্যতম কারণ। শরীরে যখন পানির মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরেও ডিহাইড্রেশন হতে পারে। তবে হজমের সমস্যা ছাড়াও বেশ কিছু অসুখের কারণেও ঘুমের মধ্যে গলা শুকোয়। এখনই সাবধান হোন সে সব সম্পর্কে।
অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার খেলে বার বার গলা শুকোয়।
ডায়াবিটিসের একটি অন্যতম উপসর্গ হল গল...













