abc, Author at Mati News - Page 283 of 448
Sunday, April 26

Author: abc

কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ দেখে

কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ দেখে

Health and Lifestyle
কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ দেখে   আপনি কি সফল? পেশাগত সাফল্যে, পারিবারিক সুখে, আত্মিক শান্তিতে আপনি তৃপ্ত। চার পাশে তাকিয়ে দেখার সময় আপনার হয় না। কিন্তু এসবের মধ্যেই আপনি টের পান, ঈর্ষার কিছু সবুজ চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যাঁরা আপনাকে ঈর্ষা করেন, তাঁদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন। তাঁদের সংস্পর্শ এড়িয়ে চলতেও পারেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের ঈর্ষা গোপন। এঁদের সহজে আপনি চিহ্নিত করতে পারেন না। মনস্তত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’ জানাচ্ছে, কয়েকটি লক্ষণ দেখে চিহ্নিত করা যেতে পারে এই সব গোপন ঈর্ষাতুরদের। এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে এই লক্ষণগুলি— ১. লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ। ২. খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি খোশামুদে মানুষে...
‘একহাঁড়ি রসগোল্লার চেয়েও মিষ্টি’ স্বস্তিকার কেমন বয়ফ্রেন্ড পছন্দ

‘একহাঁড়ি রসগোল্লার চেয়েও মিষ্টি’ স্বস্তিকার কেমন বয়ফ্রেন্ড পছন্দ

Entertainment, Glamour
ছোটপর্দার ‘ডালি’ অবসর সময়ে কী করেন? তাঁর কেরিয়ারের লক্ষ্যটাই বা কী? এবেলা ওয়েবসাইটের সঙ্গে একান্ত আড্ডায় উঠে এল পুরনো-নতুন অনেক অজানা কথা। ছোটপর্দা বা বড়পর্দায় তোমাকে তো খুব সুইট লাগে কিন্তু রিয়েল লাইফে তুমি ঠিক কতটা সুইট? স্বস্তিকা: হি হি হি... এক হাঁড়ি রসগোল্লা, তার থেকে অনেকটা বেশি। সেই রসগোল্লা কি কলকাতার? স্বস্তিকা: এই রে... যদি কলকাতার রসগোল্লা সবচেয়ে মিষ্টি হয়, তবে কলকাতার রসগোল্লাই হবে। টিনএজ থেকেই তো প্রায় কেরিয়ার শুরু তোমার। এত অল্প বয়স থেকেই বিখ্যাত হয়ে যাওয়া, এই ফেম হ্যান্ডল করা কতটা শক্ত? স্বস্তিকা: বলতে পারো, এখনও সেভাবে ফেমটা আসেনি। এখনও আমি মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় সেটা শিখছি। অনেক না হলেও কয়েকটা কাজ তো করেছি ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয়, আমাকে মানুষ খুব ভালবাসছে, কিন্তু ফেম সেভাবে আসেনি। তবে আমি কোনওদিন ‘ফেম’ শব্দটা ব্যবহার করব না, ‘ভালবাসা’ শব্দটা ব...
বাঙালি যুবকদের বৌদি-প্রীতির কারণ কী? জেনে নিন উত্তর

বাঙালি যুবকদের বৌদি-প্রীতির কারণ কী? জেনে নিন উত্তর

Cover Story, Health, Health and Lifestyle
বৌদি বা সাধারণভাবে মধ্যবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি -প্রীতির কারণ কী? ওবাড়ির ঝুমুর বৌদি ভেজা চুলে বারান্দায় এলেই তাঁর দিকে অপলক নেত্রে চেয়ে থাকে এবাড়ির ক্লাস ইলেভেনের দীপক। পাশের পাড়ার সুনন্দা বৌদির কথা ভেবে ভেবে রাত্রে ঘুম আসে না এই পাড়ার মাধ্যমিক পাশ বান্টির। এইসব ‘বৌদি’ বা সাধারণভাবে মধ্যবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি-প্রীতির কারণ কী? মনস্তত্ত্ব জানাচ্ছে, বৃহত্তর অর্থে বাঙালি পরিবারের বিশেষ ধরনের গঠনতন্ত্রই যুব সম্প্রদায়ের এই মানসিকতার কারণ। বাঙালি পরিবারতন্ত্রে সন্তানধারনের পরে মহিলাদের সাধারণভাবে একটা সময়পর্ব কাটাতে হয় যৌনতাবঞ্চিত অবস্থায়। স্বামীর সঙ্গে সহবাস সেই সময়ে একরকম নিষিদ্ধ সদ্য মা হওয়া মহিলাদের। এই অবস্থায় মায়ের অবদমিত যৌনাকাঙ্ক্ষা মেটানোর উপায় হয়ে দ...
অভিনয়কে কাজ হিসেবে দেখি না, ওটাই আমার জীবন: মুমতাজ

অভিনয়কে কাজ হিসেবে দেখি না, ওটাই আমার জীবন: মুমতাজ

Cover Story, Entertainment, Glamour
বাবা-ঠাকুরদা কিংবদন্তি জাদুকর। কিন্তু তিনি চান রুপোলি পর্দায় ম্যাজিক দেখাতে। যে ম্যাজিকের নাম অভিনয়। এবেলা.ইন-এর মুখোমুখি মুমতাজ সরকার। কেরিয়ারের শুরু বাংলাদেশের ছবিতে। ক্রমে তিনি হয়ে উঠেছেন টলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। কাজ করেছেন হিন্দি, তেলুগু, তামিল ছবিতেও। এবার তিনি কাজ শুরু করলেন একটি ইংরেজি-হিন্দি দ্বিভাষিক ছবিতে। সেই উপলক্ষে এবেলা.ইন-এর মুখোমুখি হলেন অভিনেত্রী মুমতাজ সরকার। দোল খেললেন?  বাবা, মা, দিদি শো করতে গিয়েছেন। মেজদি মৌবনী ব্যস্ত শ্যুটিংয়ে। বন্ধুদের সঙ্গে অবশ্য খেলা যেত। কিন্তু আমাদের পরিবারের নিয়ম, বাবা-মা ও অন্য গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করে তবেই খেলা শুরু হয়। তাই এবার দোলটা বাদই দিলাম।   কেরিয়ারের শুরু থেকেই একটা বস্তাপচা প্রশ্ন নিশ্চয়ই শুনতে হয়েছে। রক্তে ম্যাজিক অথচ আপনি অভিনয়ে। কেন?  একদম। বহুবার শুনেছি। আমার দিদি মানেকা ম্যাজিক করে। ও আমাদ...
স্যামসাং -এর নয়া ফোন, সাধ্যের মধ্যেই দাম, জেনে নিন বিস্তারিত

স্যামসাং -এর নয়া ফোন, সাধ্যের মধ্যেই দাম, জেনে নিন বিস্তারিত

Cover Story, Tech news
স্যামসাং -এর নয়া স্মার্টফোন গ্যালাক্সি এম৩০। গত ৭ মার্চ প্রথম বার অনলাইনে ক্রেতাদের সামনে সুযোগ হয়েছিল ফোনটি কেনার। দ্রুত নিঃশেষ হয় স্টক। এবার আরও একবার সুযোগ মিলবে নতুন এই ফোন কিনে নেওয়ার। প্রথম বারের ফ্ল্যাশ সেলে স্যামসাং-এর অনলাইন শপ ছাড়াও আমাজন থেকে ফোন কেনা সুযোগ মিলেছিল। ৭ মার্চের পরে এবার ১২ মার্চ পরবর্তী সেলের দিন ঠিক হয়েছে। ওইদিন বেলা ১২টায় শুরু হবে সেল। জেনে নিন ফোনটির সম্পর্কে বিশদে— এ৭৩ আর্ম কোর প্রসেসর। দু’টি ভ্যারিয়ান্ট। একটি ৪ জিবি ও ৬৪ জিবি এবং অন্যটি ৬ জিবি ও ১২৮ জিবি সংস্করণ। প্রথমটির মূল্য ১৪,৯৯০ টাকা ও দ্বিতীয়টির মূল্য ১৭,৯৯০ টাকা। রয়েছে ১৩ এমপি, ৫ এমপি, ৫ এমপি— ট্রিপল রিয়ার ক্যামেরা, আল্ট্রা ওয়াইড লেন্স সহ। ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফলে ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থাকবে না। তাছাড়া দ্রুত চার্জও করা যায়। গ্রেডেশন ব্লু ও ব্ল্যাক— দুই চেহারায় মিলবে ফোনটি।...
রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুন

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুন

Cover Story
রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ৮টা ০৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ২টি ইউনিট ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।   https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR0d9VokMk5qR9ixnRg8Cn6xPJl7eLveRZMK5EV223b-qBQuSjY1zoVWiDs...
শেরপুরের খবর : শেরপুরে বেগুনি ধানের ঝলকানি

শেরপুরের খবর : শেরপুরে বেগুনি ধানের ঝলকানি

Agriculture Tips
শেরপুরের সবুজ মাঠে বেগুনি ধানগাছের ঝলকানি কৃষকের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। শেরপুরে নকলা উপজেলার বারইকান্দি ও নালিতাবাড়ী উপজেলার ভেদিকুড়া গ্রামে দুই কৃষকের দুটি প্লটে বেগুনি রঙের ধানক্ষেত কৃষক ও পথচারীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেতের মধ্যে বেগুনি রঙের এই ধানগাছ দেখে কেউ কেউ থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, ধানের এমন হাল কেন? সবুজ ধানের বেষ্টনীর মধ্যে বেগুনি এ ধানক্ষেতটি প্রথম দেখায় যে কারো কাছে মনে হতে পারে, কোন কারণে ক্ষেত নষ্ট হয়েছে, অথবা আগাছা কিংবা বালাই আক্রান্ত হয়েছে। কিন্তু উত্তর আসে ধানক্ষেত নষ্ট হয়নি, বালাই আক্রান্তও হয়নি। আসলে ধানগাছের রংই বেগুনি। কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, নতুন চাষ শুরু হওয়া এ ধানের নাম ‘পার্পল লিফ রাইস’। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের গায়ের রং সোনালি ও চালের রং...
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত

Cover Story
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকবাহী একটি বাস ড্রেনে পড়ে সংঘটিত দুর্ঘটনায় ৬ বাংলাদেশি সহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। রাত ১২টার শিফটে কাজ করা শ্রমিকদের বহন করছিলো বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে গেলে ড্রেনটির দেয়ালের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়বাসটি। খবর নিউ স্ট্রেইট টাইমস অনলাইন। রবিবার (৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী ড্রেনে পড়ে যায় এবং ড্রেনের দেয়ালে তীব্র গতিতে আছড়ে পড়লে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকের এই দুর্ঘটনায় গুরুতর আহত এক ব...
সব সম্পত্তি ট্রাস্টে দিলেন এরশাদ

সব সম্পত্তি ট্রাস্টে দিলেন এরশাদ

Cover Story
একটি ট্রাস্ট গঠন করে তাতে নিজের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রবিবার বিকেলে এই ট্রাস্ট গঠন করেন। পরে নিজের বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে গুলশান রেজিস্ট্রি অফিসের লোকজন ডেকে এনে সব সহায়-সম্পত্তি ট্রাস্টের নামে রেজিস্ট্রেশনের কাজ সম্পাদন করেন তিনি। গতকাল রাতে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি জানিয়েছেন, এরশাদ নিজেও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন। বোর্ডের অন্য সদস্যরা হলেন এরশাদের ছেলে এরিক এরশাদ, একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার, চাচাতো ভাই মুকুল ও তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। তবে ৯০ বছর বয়সী সাবেক এই সামরিক শাসক তাঁর ট্রাস্টি বোর্ডে স্ত্রী রওশন এরশাদ ও ভাই জি এম কাদেরকে রাখেননি। ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এরশা...
মশার কামড় নয় গানে ‘মাতাল’ হবে মশা!

মশার কামড় নয় গানে ‘মাতাল’ হবে মশা!

Default
অবসরে সংগীতের কাছে কে না যায়! কিন্তু মশার কামড় থেকে রক্ষা পেতে সংগীতের ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? গানে মশাও ‘মাতাল’ হয়—এমন সম্ভাবনার কথাই জানাচ্ছেন একদল গবেষক। সম্প্রতি এসংক্রান্ত নিবন্ধ গবেষণা সাময়িকী ‘আর্কটা ট্রপিকা’য় প্রকাশিত হয়েছে। গবেষকদের ভাষ্য, মশার কামড় রোধে ‘ডাবস্টেপ মিউজিক’ ভালো ফল দেয়। সুরের মূর্ছনায় নেচে-গেয়ে মশগুল হয় মশা। এর ফলে মশারা কামড়ানোর কথা ভুলে যায়। গবেষণাপত্রে বলা হয়, অনেক প্রাণীর প্রজনন ও অভিযোজনের সঙ্গে শব্দ খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন কম্পাংকের স্পন্দন মশাকে যৌনমিলনে সহায়তা করে। আর শোরগোল এ ধরনের কর্মকাণ্ডে তাদের বাধা দেয়। গবেষণায় দেখা যায়, সংগীতে বিনোদিত মশারা অপেক্ষাকৃত কম কামড়ায়। এ সময় তারা আপনমনে খেলাধুলা করতে পছন্দ করে। এ কারণে স্প্রের বদলে ‘ডাবস্টেপ মিউজিক’ অধিক কার্যকর। তা ছাড়া এর ব্যবহারে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। অবশ্য মশাদের কামড় থেকে রক্ষা পেত...
সিলেটের খবর : কুশিয়ারায় ধরা পড়ল ১৫০ কেজির বাঘাইড়!

সিলেটের খবর : কুশিয়ারায় ধরা পড়ল ১৫০ কেজির বাঘাইড়!

Cover Story
সিলেটের কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম চার লাখ টাকা বলে জানা গেছে। রোববার সকালে জকিগঞ্জ উপজেলার ডুবাইরচর গ্রাম সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। ওই জেলের কাছ থেকে মাছটি কিনে সিলেট নগরের লালবাজারে তোলেন মাছ ব্যবসায়ী মোখলেস মিয়া। মাছটিকে এক নজর দেখার জন্য বাজারে লোকজন ভিড় করেন। ব্যবসায়ী মোখলেস মিয়া বলেন, স্থানীয়ভাবে মাছটি বিক্রি করার চেষ্টা করা হয়। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় মাছটি সিলেটের লালবাজারে এনেছি। মাছটির দাম ৪ লাখ টাকা হাঁকা হচ্ছে। এক লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে রাত পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি। সোমবার সকাল থেকে মাছটি কেজি হিসেবে কেটে বিক্রি করা হবে। বাঘাইড় মাছটিও ওজন প্রায় দেড়শ কেজি হবে। মাছটি কেজি প্রতি দেড় হাজার থেকে আড়াই হাজার কেজি দরে বিক্রি করা হবে বলে জানান ব্যবসায়ী মোখলেস মিয়া...
মোস্তাফিজ ৪ বছর পর ডিপিএলে ফিরছেন

মোস্তাফিজ ৪ বছর পর ডিপিএলে ফিরছেন

Cover Story
দীর্ঘ ৪ বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ফিরছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ডিপিএলে এই  বাঁহাতি পেসারকে দেখা যাবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জার্সিতে। প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজকে নিয়েছিল শাইনপুকুর। সব ঠিক থাকলে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। আগামী ১১ই এপ্রিল খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষেও খেলার কথা তার। মোস্তাফিজ সর্বশেষ খেলেছেন গত ৮ই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর বিয়ে-শাদী নিয়েই ব্যস্ত ছিলেন ছিলেন তিনি। গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলনে ঘাম ঝরান মোস্তাফিজ। ৪ বছর পর হঠাৎ তার ডিপিএল খেলার কারণ জানতে চাইলে বাঁহাতি পেসার বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে যে ক্যাম্প শুরু হবে, ভাবছি তার আগে আমার ম্যাচ অনুশীলন ...
ডা. এজাজ : শুধুই নাটক নয়

ডা. এজাজ : শুধুই নাটক নয়

Cover Story, Entertainment
আরটিভিতে গত বছরের শেষের দিকে প্রচার শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘স্বাস্থ্য মামা’। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। ডা. এজাজ জানান, এটা শুধুই নাটক নয়। নাটক প্রচারের শেষে দর্শকের উদ্দেশ্যে তিনি হেলথ টিপস দিয়ে থাকেন। দেশে এবারই প্রথম এই ধরনের নাটক নির্মাণ হয়েছে যা প্রচার শেষে দর্শকের উদ্দেশ্যে হেলথ টিপস দেয়া হয়। ডা. এজাজ আরো জানান, এসিআই ওআরএস’র সৌজন্যে নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আরটিভি কর্তৃপক্ষ যেমন সন্তুষ্ট ঠিক তেমনি মাত্র কয়েক মাসের প্রচারেই দর্শকের কাছ থেকেও তিনি বেশ সাড়া পাচ্ছেন। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম। নিয়মিত আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, শামীমা নাজনীন, হোসনে আরা পুতুল ও শতদল বড়ুয়া বিলু। https://www.y...
ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী

ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী

Cover Story, Entertainment
ঊর্মিলা ছদ্মবেশী ভিক্ষুক এবং এক অপরূপা সুন্দরী। পুরান ঢাকায় হঠাৎ তার আগমন ঘটে। কিন্তু আসলে ভিক্ষুক বেশে এখানে তার আসার উদ্দেশ্য অন্য। এটি রহস্যজনক একটি বিষয়।  তার এই রহস্য জানার জন্য দেখতে হবে নাটক ‘আইজু দা ভাই’। এটিতে তিনি জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলনের সঙ্গে। ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হকের রচনায় এটি নির্মাণ করেছেন ফিরোজ কবির ডলার। আসছে ঈদে দীপ্ত টিভিতে এটি প্রচার হবে। ঊর্মিলা বলেন, ঈদের জন্য নির্মিত এই নাটকটির গল্প দারুণ। আমার চরিত্রটিও বেশ মজার। অনেক আনন্দের সঙ্গে নাটকের শুটিং করেছি। এদিকে বর্তমানে ধারাবাহিক নাটকেও এই অভিনেত্রী বেশ ব্যস্ত সময় পার করছেন।  সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’ ও  জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’সহ কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে এই অভিনেত্রীর। https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3u7SUbGRYOrtftvgpHqglgnvhNW6q...
শরীয়তপুরের খবর : ‘আম্মু তুমি চলে যাও, আমি খালামনির কাছে ঘুমাই’

শরীয়তপুরের খবর : ‘আম্মু তুমি চলে যাও, আমি খালামনির কাছে ঘুমাই’

Cover Story
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক শিশুকে তার খালা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে শিশুটির বাবা। শনিবার বিকালে পৌরসভার সূর্যদিঘল এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর চাচা দেলোয়ার হোসেন দেওয়ান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪/৫ বছর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার গুলমাইজ গ্রামের জনৈক মোহাম্মদ আলীর মেয়ে আঁখি আকতারের সঙ্গে ভেদরগঞ্জ পৌরসভার সূর্যদিঘল এলাকার ফরিদের সঙ্গে বিয়ে হয়। বিয়ের তাদের পূত্র সন্তান আশরাফুলের জন্ম হয়। এর কিছুদিন পরে পারিবারিক কলহের জের ধরে আঁখি আকতার তার স্বামী ফরিদ দেওয়ানকে তালাক দেয়। এ নিয়ে স্থানীয় ভাবে শালিস দরবার হয়। শালিসের রায় অনুযায়ী শিশু আশরাফুলকে মায়ের হেফাজতে রাখা হয়। যাবতীয় খরচ বাবা ফরিদ দেওয়া...