‘অন্তত ১০০ জওয়ান হাত তুলে এগিয়ে আসবে’ : আব্দুল জলিল
নাজিম উদ দৌলার স্ট্যাটাস থেকে।
যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে যে ব্যক্তির কাঁধে ভর দিয়ে নেমে আসছেন বেঁচে থাকার আনন্দে কাঁদতে থাকা একজন নারী, তার নাম খন্দকার আব্দুল জলিল। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও যেভাবে তিনি সাধারণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজে লেগে যান, সেটা সত্যিই অবিশ্বাস্য। সৌভাগ্যক্রমে তার সাথে গত বছরের ডিসেম্বর মাসে কথা বলার সুযোগ হয়েছিলো আমার।
আপনারা হয়তো জানেন ২০১৪ সালে জিয়াদ নামে একটি শিশুর পরিত্যক্ত পাইপের গর্তের ভেতর পড়ে যাওয়ার ঘটনাটির উপর বেইজ করে একটি মুভি নির্মিত হতে যাচ্ছে, যার স্ক্রিপ্ট আমি লিখেছি। তো এই স্ক্রিপ্ট লেখার জন্যই উদ্ধার কাজের সাথে জড়িত ছিলেন এমন একজনের সাথে কথা বলা প্রয়োজন হয়েছিলো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে গিয়েছিলাম খন্দকার আ...













