ফারিয়ার পুরস্কার প্রাপ্তিতে গর্বিত জয়া আহসান
‘দেবী’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর বিচারে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। তবে নিজের প্রাপ্তির চেয়ে তিনি বেশি উচ্ছ্বসিত তার সহ-অভিনেত্রী শবনম ফারিয়ার প্রাপ্তিতে!
বাচসাস-এর সুবর্ণজয়ন্তী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে শুক্রবার পুরস্কার ঘোষণা করে সংগঠনটি। ‘বাচসাস পুরস্কার ২০১৮’তে একক ভাবে সবচেয়ে বেশি পুরস্কার জয় করে নিয়েছে অনম বিশ্বাসের ‘দেবী’ ছবিটি।
তবে জয়াকে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেখা গেছে ‘দেবী’র পার্শ্ব-চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো পুরস্কার জয়ী অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য।
সোশাল মিডিয়াতে ফারিয়াকে অভিনন্দন জানিয়ে জয়া আহসান লিখেন, ফারিয়ার এই পুরস্কারপ্রাপ্তিতে আমি ভীষণভাবে গর্বিত হয়েছি। সম্মানিত হয়েছি। কারণ আমি মনে করি, ফারিয়ার এই বিজয় সম্পূর্ণভাবে তার যোগ্যতার ফসল। একটি চরিত্রের প...











