সুস্থ থাকুন এই গরমে
জেনে নিন গরমে সুস্থ থাকার জন্য কী করবেন
প্রকৃতি জুড়ে এখন লু হাওয়ার মাতামাতি। প্রচণ্ড গরমে বাড়ে রোগবালাই ও হিট স্ট্রোক। এ সময় সুস্থতার জন্য সচেতন থাকতে হবে খাদ্যাভ্যাস ও আনুসাঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে। জেনে নিন গরমে সুস্থ থাকার জন্য কী করবেন এবং কী করবেন না-
প্রচণ্ড দাবদাহে শরীর এমনিতেই গরম হয়ে যায়। সুস্থ থাকতে এসময় দৈনন্দিন খাদ্য তালিকা নির্বাচন করুন বুঝেশুনে। অতিরিক্ত লবণাক্ত খাবার এড়িয়ে চলুন। বেশি ঝাল মসলাযুক্ত খাবারও খাবেন না। পনির, মাখন ও চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো।
প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। তাজা ফলের রসও সুস্থ রাখবে আপনাকে। লেমোনেড কিংবা অন্যান্য ড্রিংক পান করতে পারেন। তবে পানির বিকল্প হিসেবে নয়। বাসা থেকে বের হওয়ার সময় পানি ও স্যালাইন সঙ্গে নিয়ে বের হবেন।
কিছুক্ষণ পর পর মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিতে পারেন। ভেজা টিস্যু দিয়ে গলা ও ঘাড় মুছে নিলে...











