হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে ডিম, বাড়ে মৃত্যুর আশঙ্কাও! দাবি গবেষণায়
শীত, গ্রীষ্ম, বর্ষা— সকাল থেকে রাত পর্যন্ত নানা পদে ডিমের উপরেই ভরসা রাখেন অধিকাংশ মানুষ। আট থেকে আশি— প্রায় সকলেরই পছন্দের তালিকায় রয়েছে ডিম। কিন্তু সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য বিষয়ক পত্রিকা JAMA-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ডিম আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী নয়! প্রায় ৩০ হাজার (২৯,৬১৫ জন) প্রাপ্তবয়স্কের উপরে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন একদল মার্কিন গবেষক। হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে ডিম।
শিকাগোর নর্দান ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক এবং এই সমীক্ষায় গবেষক দলের অন্যতম সদস্য নুরিনা অ্যালেন সংবাদ সংস্থা ‘রয়টার্স’-কে দেওয়া একটি সাক্ষাত্কারে জানান, ডিমের মাধ্যমে অতিরিক্ত মাত্রায় খাদ্যজ কোলেস্টেরল গ্রহণের ফলে কার্ডিওভাসকুলার রোগে (Cardiovascular disease) আক্রান্তের সংখ্যা এবং এই রোগে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চ...












