জেনে নিন সম্পর্কে ভাল থাকার ৫টি অব্যর্থ কৌশল!
যে কোনও সম্পর্কেই ভাল-মন্দের আলো-ছায়ার খেলা চলতেই থাকে। আর প্রেমের সম্পর্ক হলে তো কথাই নেই! মান-অভিমান, আবেগ, উত্তেজনা ও আরও নানা জটিল মনস্তাত্বিক সমীকরণ জড়িয়ে থাকে এ জাতীয় সম্পর্কে। তাই খুব সাবধানে, সচেতন ভাবে সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলিকে সামলাতে হয়। সামান্য একটু ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস সম্পর্ককে শেষ করে দিতে পারে চিরতরে! তাই সম্পর্ক দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করতে মেনে চলুন এই ৫টি অব্যর্থ কৌশল...
১) কাজের চাপ যতই থাকুক না কেন, শত ব্যস্ততা সত্ত্বেও একে অপরের জন্য সময় বের করুন। দু’জনে দু’জনকে যতটা সম্ভব সময় দিন। সঙ্গীর সঙ্গে যতটা সময় কাটাবেন ততই একে অপরের পছন্দ আপছন্দ সম্পর্কে জানবেন। একে অপরকে বুঝতে পারবেন।
২) একে অপরের সঙ্গে কথা বলুন। ইতিবাচক কথা। সঙ্গীর প্রতি আপনার ভালবাসা ব্যক্ত করুন, কৃতজ্ঞতা জানান, তাঁর প্রশংসা করুন। এর ফলে সম্পর্ক আরও সুন্দর, আরও গভীর হবে।
৩) উপহার পে...












