abc, Author at Mati News - Page 327 of 436
Sunday, March 15

Author: abc

ইসরাত পায়েল নতুন সম্পর্কে জড়িয়েছেন

ইসরাত পায়েল নতুন সম্পর্কে জড়িয়েছেন

Cover Story, Entertainment
নতুন সম্পর্কে জড়িয়েছেন ইসরাত পায়েল। জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সাথে সম্পর্কে জড়িয়েছেন বাংলাদেশি এই উপস্থাপিকা। সম্পর্কও অনেকদূর গড়িয়েছে। ইতোমধ্যে আঙটিও বদল করেছেন তারা। একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে গত সেপ্টেম্বরেই তারা বিবাহ পূর্ব এনগেজমেন্ট পর্ব সেরে ফেলছেন। এ বিষয়ে ইসরাত পায়েলের সাথে যোগাযোগ করলে তিনি প্রশ্ন এড়িয়ে গেছেন। সূত্র জানায়, ইসরাত পায়েল বেশ কিছুদিন ধরেই আজান খানের সাথে গোপনে প্রেম করছিলেন। গত সেপ্টেম্বরে প্রেমের টানে সম্প্রতি ইসরাত পায়েল যুক্তরাষ্ট্রও যান। একই মাসের ২৭ তারিখ আজান খান ও পায়েল আঙটি বদল করেন বলেও নিশ্চিত করে সূত্র। এসব বিষয়ে মুখ খুলছেন না ইসরাত পায়েল। একটি সূত্র মারফত বেশকিছু ছবি পাওয়া গেছে। যেখানে তাদের ঘনিষ্ঠভকাবেই দেখা গেছে। সূত্র জানায়, শিগগির তারা বিয়ের পিড়িতে বসবেন। সেটা কবে? আগামী গ্রীষ্মের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন বলে অনুমান কর...
ঠাণ্ডায় আক্রান্ত হলে যে খাবার খাবেন

ঠাণ্ডায় আক্রান্ত হলে যে খাবার খাবেন

Cover Story, Health and Lifestyle
ঠাণ্ডায় শরীর জমে যায় এবং আলসেমি লাগে। মনে হয় সামান্য কোনও কাজ করারও শক্তি নেই। এ অবস্থায় কয়েকটি খাবার আপনাকে রাখবে প্রাণবন্ত। ঠাণ্ডায় এ খাবারগুলো আপনাকে দেবে প্রাণশক্তি।   কলা কলাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। এছাড়া ফাইবার ও ভিটামিন-বি-সিক্স উপাদানও আছে এতে যা একজন মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করে তোলে। বিভিন্ন গবেষণা বলছে, ঠাণ্ডায় বিষণ্ণ মনকে চাঙ্গা করে তুলতে কলা খুবই কার্যকরী। ডিম বিশেষজ্ঞরা বলেন, ঠাণ্ডা-এ খুব উপাদেয় খাবার হলো ডিম। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। শুধু ঠাণ্ডা নয়, যেকোনও রোগে আপনার শরীরকে বাড়তি শক্তি যোগাবে ডিম। এজন্য ঠাণ্ডায় ডিম খাওয়ার চেষ্টা করুন।   চর্বিযুক্ত মাছ নিজেকে সামান্যতম অসুস্থ মনে হলেও প্রচুর পরিমাণে চর্বিযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন। এটা আপনার শরীরকে এনে দেবে বাড়তি প্রশান্তি। চর্বিযুক্ত মাছ হিসেবে স্যালমন বা ...
রেসিপি সেদ্ধ কুলি পিঠার ঘরোয়া আয়োজন

রেসিপি সেদ্ধ কুলি পিঠার ঘরোয়া আয়োজন

Cover Story
কেউ বলে কুলি পিঠা, কেউ বলে পুলি পিঠা আবার অনেকেই চেনে কুলশী পিঠা নামে। কমবেশি সবারই প্রিয় পিঠার তালিকায় অবশ্যই কুলি পিঠা থাকবে। তেলে ভেজে কিংবা সেদ্ধ করে নানা উপকরণ মিশিয়ে ভিন্ন স্বাদের রয়েছে নানা ধরণের কুলি পিঠা। শীতকাল চলে আসছে। আর এই শীতকাল মানেই বাঙালির পিঠাপুলির উৎসব। শহরে অনেকেই আছেন যারা কুলি পিঠা খেতে পছন্দ করেন কিন্তু জানেন না কিভাবে সহজে ঘরেই বানানো যায় এ স্বাদের পিঠা। জেনে নিন সেদ্ধ কুলি পিঠার ঘরোয়া রেসিপি- উপকরণ পিঠার জন্য: চালের গুঁড়া ২ কাপ, লবণ ১ চা চামচ, তেল ১ চা চামচ, পানি আড়াই কাপ। পুর-এর জন্য: দুধ ১ লিটার, চিনি পরিমাণ মতো, চালের গুঁড়া ২ টেবিল চামচ, নারিকেল কোরা ২ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি পুর: একটি ছড়ানো কড়াই বা প্যানে চালের গুঁড়া টেলে নিন। লবণ দিয়ে ভাজবেন। চালের গুঁড়ার রং পরিবর্তন হওয়ার আগে নামিয়ে রাখুন। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে চিনি ও চালের...
চোখের অ্যালার্জি দূর করতে করণীয়

চোখের অ্যালার্জি দূর করতে করণীয়

Cover Story, Health and Lifestyle
বায়ু দূষণ, ভাল ঘুম না হওয়া কিংবা স্বাস্থ্যগত কোন কারণে চোখের সমস্যা হতে পারে। বিশেষ করে চোখ-এর অ্যালার্জিতে অনেকেই ভোগেন। সাধারণত পরিবেশগত কোন কারণে চোখে অ্যালার্জি হতে পারে। চোখে অ্যালার্জির সমস্যা হলে সাধারণত চোখ লাল হয়, চোখ ব্যথা করে, ময়লা বের হয়, চোখে পানি আসে, চোখ-এর চারপাশ ফুলে যায়। চোখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখে অ্যালার্জি হলে তা চোখ-এর ভিতরে থাকা ঝিল্লিকে প্রভাবিত করে। আর এই ঝিল্লি চোখ-এর সুরক্ষায় কাজ করে। চোখে অ্যালর্জির সমস্যা হলে ঘরোয়া পদ্ধতিতে তা দূর করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। যেমন- চোখে ঠাণ্ডা শেক দিতে পারেন অর্থাৎ একটা নরম কাপড়ে এক টুকরা বরফ নিয়ে আলতোভাবে চোখে চেপে ধরতে পারেন। আবার ঠাণ্ডা পানিতে কাপড়টা ভিজিয়ে চোখ মুছে ফেলতে পারেন। ঠাণ্ডা থেরাপিতে চোখ-এর চারপাশে ফুলে যাওয়া কমে যাবে। কিছুক্ষন বিরতি দিয়ে এটা দিনে কয়েকবার করতে পারেন। সংক্রমণ এড়াতে দুই চোখে আলাদা কাপড় ব...
ধানবাদ ব্লুজ -এর ট্রেলার ভিন্ন ভাবনার রসদ দিচ্ছে

ধানবাদ ব্লুজ -এর ট্রেলার ভিন্ন ভাবনার রসদ দিচ্ছে

Cover Story, Entertainment
ভিন্ন ভাবনা। মেকিংয়েও নতুনত্ব রয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ধানবাদ ব্লুজ-এর ট্রেলার দেখে আপাতত এমনটাই মনে করছেন টলিউড ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। ধানবাদ ব্লুজ-এ রজতাভ দত্ত এক ব্যর্থ পরিচালক। তাঁর চরিত্রের নাম মৃণাল সেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ চক্রবর্তী। সৌরভ আগেই বলেছিলেন, ‘‘ধানবাদ ব্লুজ সব থেকে কঠিন প্রজেক্টগুলোর মধ্যে একটা। ডার্ক থ্রিলার। স্যাটায়ারও রয়েছে। মৃণাল সেন, এক ব্যর্থ পরিচালক। তাঁর কথায় কেউ পাত্তা দেয় না। কিন্ত ওঁর অ্যাসিস্ট্যান্ট মনে করেন, স্যর এক দিন ঠিক ভাল ছবি বানাতে পারবেন। জীবনে কোণঠাসা মুহূর্তে একটা অফার পান। ঝরিয়াতে একটা ছবি বানাতে হবে। মোটা টাকা দেবে। ঝরিয়া ধানবাদের খাদান এলাকা। মাফিয়া রাজ চলে। ওখানে পৌঁছে মৃণাল বুঝতে পারেন তাঁকে যে ছবিটা করতে ডাকা হয়েছে তার সঙ্গে তাঁর মূল্যবোধ, নীতি, আদর্শ মেলে না। কিন্তু বুঝতে পারেন, ছবিটা না বানালে প্রাণে বেঁচে ফি...
ট্রেন্ডসে উত্তাল টুইটার উত্তেজক চার শব্দ!

ট্রেন্ডসে উত্তাল টুইটার উত্তেজক চার শব্দ!

Cover Story, Entertainment
দীর্ঘ পত্রালাপে বা কবিতার মাধ্যমে প্রিয়জনকে উত্তেজিত করে কাছে টেনে আনার দিন আর নেই। এখন যুগটা ডিজিটালের মাধ্যমের। এই মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট শব্দ ব্যবহার করেই পাঠাতে হয় উত্তেজনা বা আকর্ষণ করার বার্তা।এ রকমই একটি ট্রেন্ডসে সম্প্রতি তুমুল জনপ্রিয় হল টুইটারে। ট্রেন্ডসে নাম এই ট্রেন্ড অনুসারে, আপনাকে বার্তা লিখতে হবে মাত্র চারটি শব্দ ব্যবহার করে। আর এই চার শব্দের বার্তার মাধ্যমে জাগাতে হবে উত্তেজনা।চারটি শব্দের পোস্ট যেমন জাগাতে পারে যৌন উত্তেজনা আবার প্রকাশ করতে পারে আপনার পছন্দের বিষয়, যাতে কেউ আকর্ষিত হলেও হতে পারে। তবে চার শব্দের বার্তা লেখার এই নয়া ট্রেন্ড কেবলমাত্র যৌনউত্তেজনাতেই আটকে থাকেনি। বিরিয়ানি থেকে সসেজ, হ্যারি পটার থেকে নেটফ্লিক্স সব কিছুই উঠে এসেছে এই ট্রেন্ডসে আয়তায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার দাবিও উঠেছে চার শব্দের বার্তায়। &nb...
ইতালিতে নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৪

ইতালিতে নাইটক্লাবে পদদলিত হয়ে নিহত ১৪

Cover Story
ইতালিতে অ্যাড্রিয়াটিক উপকূলের কোরিনাল্ডো শহরে একটি নাইটক্লাবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য লোকজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর অ্যানকোনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বিবিসি জানা গেছে, কনসার্টে পেপার স্প্রে নিক্ষেপ করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক ছোটাছুটির সময় পদদলিত হয়ে অনেকে হতাহত হন। ইতালিতে স্থানীয় ‘লানতারনা অ্যাজুররা’ ক্লাব কনসার্টটির আয়োজন করে। র‌্যাপার ফেরা ইবাস্তার গান শুনতে সেখানে হাজির হয়েছিলেন হাজার খানেক মানুষ। আহতদেরকে সেনিগালিয়া ও অ্যানকোনার হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। অনেকের শরীরে জখমের চিহ্ন দেখা গেছে। >প্রসঙ্গত, গত বছরের জুনে ইতালির তুরিনে অপর এক পদদলনের ঘটনায় ১৫০০ মানুষ আহত হয়। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরাসরি দেখানো হচ্ছিলো।   http://matinews.com/2018/12/09/%e0%a6%86%e0...
সারার প্রথম ছবিতেই বাজিমাত, নায়িকাতেই মগ্ন দর্শক

সারার প্রথম ছবিতেই বাজিমাত, নায়িকাতেই মগ্ন দর্শক

Cover Story, Entertainment
প্রায় একই সময়ে সামনে আসে সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের বলিউডে ডেবিউ করার খবর। যদিও শ্রীদেবী কন্যার জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি পেয়েছে বেশ কয়েকমাস আগেই। অপেক্ষা ছিল সারা আলি খানের প্রথম ছবি মুক্তির। শুক্রবার ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। মুক্তির পরেই ছবি দেখে কমবেশি প্রায় সকলেই সারার প্রশংসায় পঞ্চমুখ। সকলেই প্রথম ছবিতে সাইফ কন্যার পারফরম্যান্সে মুগ্ধ। অভিনয় দক্ষতা, অভিব্যক্তি, স্মার্টনেস, সবকিছুতেই সারায় মুগ্ধ দর্শকেরা। যা জাহ্নবীর ছবি ‘ধড়ক’ এর ক্ষেত্রে ঘটেনি। কেননা ধড়ক দেখার পর অনেকেই বলেছিলেন জহ্নবী অভিনয়ে অনেকটাই দুর্বল। তাকে আরো অনেক উন্নতি করতে হবে। যদিও সারার ক্ষেত্রে এমনটা ঘটেনি। আর শুক্রবার যখন অবশেষে দর্শকরা ‘কেদারনাথ’ দেখলেন তাঁদের মুখে শুধুই একটা নাম সারা আলি খান। সত্যিই জবাব নেই তার। তবে অভিনয় ভালো হল...
আবেদনময়ী অভিনেত্রী খুনের দায়ে গ্রেফতার

আবেদনময়ী অভিনেত্রী খুনের দায়ে গ্রেফতার

Cover Story, Entertainment
"আবেদনময়ী"হিরে ব্যবসায়ী রাজেশ্বর কিশোরলালের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে টালি আবেদনময়ী অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে। জানা গেছে, হিরে ব্যবসায়ী খুনের ঘটনায় ‘গোপী বহু’ খ্যাত দেবলীনাকে গুয়াহাটি থেকে গ্রেফতার করেছে আসাম পুলিশ ভারতীয় গণমাধ্যমে প্রকাশি ভবরে বলা হয়েছে, বর্তমানে দেবলীনাকে ঘাটকোপারের পেন্ড নগর থানায় রাখা হয়েছে এই আবেদনময়ী অভিনেত্রীকে। এই খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘাটকোপার নিবাসী রাজেশ্বর উড়ানি হিরে এবং সোনা ব্যবসায়ী ছিলেন। বছর ৫৭র এই ব্যবসায়ী গত ২৮ নভেম্বর থেকে নিরুদ্দেশ ছিলেন। ব্যবসায়ী বাড়িতে জানিয়েছিলেন, যে তিনি আন্ধেরির বাড়িতে যাচ্ছেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। এরপরই উড়ানি পরিবার পুলিশে অভিযোগ করেন। পরে তার মরদেহ বিকৃত অবস্থায় পনভেলের কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। জানা যাচ্ছে, ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি যেদিন থেকে নিখোঁজ ছিলেন, সেদিনই ও...
জেরিন খান নিয়ে গুজব ছড়াচ্ছেন নাকি সত্যি?

জেরিন খান নিয়ে গুজব ছড়াচ্ছেন নাকি সত্যি?

Cover Story, Entertainment
বলিউড অভিনেত্রী ক্যাটলুক জেরিন খান তার সাবেক ম্যানেজার অঞ্জলি আথার বিরুদ্ধে ভারতের মুম্বাইয়ের একটি থানায় মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, বলিউড ইন্ডাস্ট্রির মানুষের কাছে বেশ কিছুদিন ধরে তার সাবেক ম্যানেজার তার বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়াচ্ছেন। জেরিন খানের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী এই খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বলিউডে খুব বেশি দিন হয়নি পা রেখেছেন মুম্বাইয়ের সম্ভ্রান্ত মুসলিম পাঠান বংশের মেয়ে অভিনেত্রী জেরিন খান । ২০১০ সালে ‘বীর’ ছবির মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী।...
শহিদ কাপুর ক্যান্সারে আক্রান্ত , পরিবারের অস্বীকার!

শহিদ কাপুর ক্যান্সারে আক্রান্ত , পরিবারের অস্বীকার!

Cover Story, Entertainment
ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা শহিদ কাপুর। সম্প্রতি বলিউড পাড়ায় এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শহিদ নাকি পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন শহিদ। মিশা ও জেইনকে নিয়ে শহিদ-মীরার এখন ভরা সংসার। শহিদ কাপুর নাকি পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত, এই খবরটি সত্যি না মিথ্যে জানতে পরিবারের কাছে জানতে চাওয়া হলে তারা এই খবরে বেশ রেগে যান। শহিদের পরিবারের এক সদস্য বলেন, '' আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এধরনের খবর কোথা থেকে পেলেন? এধরনের গুজব কারা রটায়? '' শহিদ কাপুরকে শেষবার দেখা গেছে শ্রদ্ধা কাপুরের বিপরীতে 'বেটি গুল মিটার চালু' ছবিতে। আপাতত শহিদ ব্যস্ত তেলেগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডির হিন্দি রিমেক 'কবীর সিং' ছবিতে। এই ছবিতে তার নিজের লুক সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন শহিদ...
মেয়েদের প্রসাধনীর বিজ্ঞাপন করেন কেন সিদ্ধার্থ?

মেয়েদের প্রসাধনীর বিজ্ঞাপন করেন কেন সিদ্ধার্থ?

Cover Story, Entertainment
প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউড অভিষেকে নজর কেড়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে এর পরের যাত্রায় একের পর এক ফ্লপ ছবিতে কাজ করে দর্শকদের হতাশ করেছেন তিনি। পর্দায় নিয়মিত কাজ না পেলেও বিভিন্ন বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ হিসেবে বেশ পরিচিত তিনি। এবার মেয়েদের প্রসাধনীর বিজ্ঞাপনে দেখা যাবে ভার্সেটাইল এই তারকাকে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে মেয়েদের নানা প্রসাধন দ্রব্যের বিজ্ঞাপনে অভিনেতা অভিনেত্রীদের মুখ প্রায়ই দেখা গেলেও সাধারণত নারীদের মেকআপের বিজ্ঞাপনে মডেল হিসেবে পুরুষদের মুখ দেখা যায়নি। এবার সেই এক অসাধ্য সাধন করেই ফেলছেন সিদ্ধার্থ। মেয়েদের প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ। এর পিছনে এক অদ্ভুত কারণ জানিয়েছেন খোদ এই অভিনেতা। সিদ্ধার্থ মালহোত্রা একেবারে অভিনব পদ্ধতিতে মার্কেটিং প্রচারের মধ্যে নেমে পড়েছেন। সিদ্ধার্থ বলেন, ‘যখন ম...
ওজন কমাতে নিয়মিত খান এই খাবারগুলো

ওজন কমাতে নিয়মিত খান এই খাবারগুলো

Cover Story, Health and Lifestyle
মাত্রাতিরিক্ত ওজনের সমস্যা বর্তমানে সমাজে বিশাল আকার নিয়েছে। ছোট বড় সবাই এখন এই সমস্যায় ভুগেন। আর এই বেড়ে যাওয়া ওজন আপনার ফুসফুসের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে শরীরের অতিরিক্ত মেদ জমতে শুরু করলে ফুসফুসের ওপর এমন খারাপ প্রভাব পরে যে অ্যাজমার (হাঁপানি) মতো রোগ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় বেড়ে।  শুধু তাই নয়,অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলে মৃত্যুর ঝুঁকিও থাকে। যেমন:হার্টের অসুখ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গলব্লাডারে স্টোন, অস্টিওআর্থ্রাইটিস, শ্বাসকষ্ট প্রভৃতি। এমনকি অতিরিক্ত ওজনের কারণে দেহের অন্দরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কাও থাকে। এখানে কিছু খাবারের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে,যা নিয়মিত খাওয়া শুরু করলে দেহের ওজন হ্রাসের প্রক্রিয়া দ্রুত হয়। সেই সঙ্গে ভিতর এবং বাইরে থেকে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। চলুন...
শীতে পালংশাক খাচ্ছেন তো?

শীতে পালংশাক খাচ্ছেন তো?

Cover Story, Health and Lifestyle
বাজারে এসে গেছে শীতে-এর শাক-সবজি। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হলো পালংশাক ।এটি  খেতে যেমন ভালো তেমন কাজেও দারুণ। তাই পালংশাক -কে একরকম 'সুপার ফুড'বলা যায়।  কী নেই এতে? মিনারেল, ভিটামিন, ফাইটো নিউট্রিয়েন্টস থেকে শুরু করে পিগমেন্টস। শীতে পাওয়া এই পালংশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গুণাগুণ: দৃষ্টিশক্তি: পালংশাকে আছে বিটা ক্যারোটিন,লিউটেনিন এবং জ্যানথিন। ভিটামিন এ-এর ডেফিসিয়েন্সি কমায় পালংশাক। চোখের শুষ্কতা দূর করতে,চোখের আলসার সারাতে দারুণ কাজ করে পালংশাক। চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। ব্লাড প্রেসার: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় পালংশাক। উচ্চ পরিমাণে পটাশিয়াম ও অত্যন্ত সামান্য পরিমাণ সোডিয়াম আছে পালংশাক-এ। এ ছাড়াও উপস্থিত ফোলেট হাইপারটেনশন কমায় ও রক্ত জালিকাকে রিল্যাক্স করে। ক্যানসার প্রতিরোধী: পালংশাক-এ উপস্থিত টোকোফেরল, ফোলেট ও ক্লোরোফাইলিন ক্যানসার...
শরীরী কসরতেও প্রেম সুস্মিতা ও রহমানের! (ভিডিও)

শরীরী কসরতেও প্রেম সুস্মিতা ও রহমানের! (ভিডিও)

Entertainment, Health and Lifestyle
সুস্মিতা সেন। সম্প্রতি আলোচনায় রয়েছেন এ অভিনেত্রী। নিজের থেকে ১৪ বছরে ছোট ছেলের সঙ্গে প্রেম করাই আলোচনার কারণ। আর সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রেমিক রহমন শল এর সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি শারীরিক কসরৎ করছেন বিশ্বসুন্দরী। প্রেমিক রহমান শলকে মা পছন্দ করেছেন। এই খবর নিজের ইনস্ট্রাগ্রামে পোস্ট করে চমকে দিয়েছিলেন সুস্মিতাসেন। ফের তিনি শিরোনামে। সৌজন্যে বিশ্বসুন্দরীর শরীরী কসরত আর প্রেমের টিপস। ইনস্ট্রাগ্রামের পোস্ট করা ভিডিওটি দেখা যাচ্ছে, রহমন শল এর সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি শারীরিক কসরৎ করছেন বিশ্বসুন্দরী। পোস্টটির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, কম্প্যাটিবিলিটি (সাযুজ্য) ভালবাসার পূর্ব শর্ত নয় বরং এটি ভালবাসার প্রাপ্তি। আসলে এক ধ্যানের মতো করে ভালবাসা গড়ে নেয় সমস্ত বন্ধনগুলি। প্রসঙ্গত, মাস দু’য়েক আগেই এক ফ্যাশন শোয়ে সুস্মিতা-রহমানের পরিচয় হয়। সেখ...