চিনে নিন কোলন ক্যান্সারের লক্ষণগুলি, জেনে নিন প্রতিরোধের উপায়
যখন বৃহদান্ত্রের কোষগুলো অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, তখন তাকে কোলন ক্যান্সার বলে। মহিলা ও পুরুষ, উভয়ের মধ্যেই দেখা যায় কোলন ক্যান্সার। অন্ত্রের দীর্ঘস্থায়ী পলিপ, দীর্ঘস্থায়ী আলসারেটিভ কোলাইটিস রোগ, ডায়বেটিস, অনিয়ন্ত্রিত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপানের অভ্যাসের ফলে কোলন ক্যান্সার হতে পারে। পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মধ্যে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। মহিলাদের তুলনায় পুরুষদের কোলন ক্যান্সারে বেশি আক্রান্ত হতে দেখা যায়।
এ বার চিনে নিন কোলন ক্যান্সারের লক্ষণগুলি:
১) পায়খানার সঙ্গে রক্তক্ষরণ,
২) হঠাৎ ওজন কমে যাওয়া,
৩) দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা,
৪) তীব্র পেটব্যথা,
৫) রক্তশূন্যতা,
৬) সব সময় বমি বমি ভাব।
তবে খাবার এবং কিছু নিয়মের মাধ্যমে মারাত্মক এই ব্যাধিটি প্রতিরোধ করা সম্ভব। গবেষকরা বলেন, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে কোলন ক...













