এ সপ্তাহের আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বিশ্বের বড় বড় পণ্ডিত নতমাথায় স্বীকার করেছেন যে মার্লোন ব্র্যান্ডো ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা। মেষ রাশির ব্র্যান্ডো ছিলেন মানুষ হিসেবেও মহৎ। ব্র্যান্ডোর চলচ্চিত্র ও তাঁর ওপর নির্মিত তথ্যচিত্র আপনি ইউটিউবে দেখতে পাবেন। ভিসিডি তো আছেই। তিনি যে কত বড় অভিনেতা ছিলেন, তা বুঝতে হলে আপনাকে তাঁর ছবি দেখতে হবে। এমন কোনো চরিত্র নেই যাতে ব্র্যান্ডো অভিনয় করেননি। প্রতিটি চরিত্রে মিশে যাওয়ার পরও তাঁর অভিনয় ছিল স্বকীয়তায় উজ্জ্বল। তিনি আটবার অস্কার মনোনয়ন লাভ করেছেন। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনবার। এর মধ্যে একটি অস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন আমেরিকার রেড ইন্ডিয়ানদের প্রতি শ্বেতাঙ্গদের নিপীড়নের কারণে। মার্লোন ব্র্যান্ডোকে জানুন, মেষ হিসেবে নিজেকে জানতে পারবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনি বৃষ? আপনি সৌভাগ্যবান। আপনার রাশিতে আছেন পৃথিবীর বহু মহান...












