শীতে চুলের যত্ন , বিদ্যার দাওয়াই
শীতকাল মানেই চুলের অতিরিক্ত যত্ন নেওয়ার সময় এসে গিয়েছে। আর যাঁরা এমন পেশার সঙ্গে যুক্ত যাঁদের চুলে নিত্যদিনই চলে ব্লোয়ার, ড্রায়ার, কার্লার? বিদ্যা বালান জানালেন, কীভাবে একঢাল ঘন চুল দিব্যি ম্যানেজ করছেন তিনি।
বলিউড নায়িকাদের মধ্যে যাঁরা ঈর্ষণীয় চুলের অধিকারী, তাঁদের তালিকা করতে বসলে আগে সবার প্রথমে উঠে আসত ডিম্পল কাপাডিয়া কিংবা পারভিন বাবির নাম। আর এখন যাঁদের নাম প্রথম সারিতে, তাঁদের মধ্যে বিদ্যা বালান উল্লেখযোগ্য। মুম্বই থেকে ফোনে বিদ্যা জানালেন, শুটিং, ইভেন্ট, পার্টি সব সামলেও তাঁর চুল এখনও ঝলমল করছে স্রেফ মায়ের দেওয়া টোটকা মাথায় রেখে! ‘পরিণীতা’ কিংবা ‘ইশকিয়া’ ছবিতে নিজের হেয়ারস্টাইল সবচেয়ে পছন্দ নায়িকার। আর না-পসন্দ হল, অকারণ চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা। বিদ্যার চুল ন্যাচারালি ওয়েভি, হালকা কার্লিও। এই ধরনের চুল সামলে রাখা এমনিতেই কঠিন। বিশেষ করে দূষণে ঢেকে যাওয়া মহানগরে যাঁদের প্...














