abc, Author at Mati News - Page 341 of 456
Thursday, May 21

Author: abc

রূপচর্চায়, ত্বকের যত্নে টুথপেস্টের এই অবিশ্বাস্য ব্যবহারগুলি জানেন?

রূপচর্চায়, ত্বকের যত্নে টুথপেস্টের এই অবিশ্বাস্য ব্যবহারগুলি জানেন?

Health and Lifestyle
শুধু দাঁত নয়, ত্বকের পরিচর্যাতেও সমান কার্যকর টুথপেস্ট! আসুন জেনে নেওয়া যাক কিছু ত্বকের সমস্যার সমাধানে টুথপেস্টের অবিশ্বাস্য ব্যবহার... দাঁতের যত্নে টুথপেস্ট কী কাজ করে, তা তো আমাদের সকলেরই জানা। কিন্তু ত্বক পরিচর্যাতে টুথপেস্টের ব্যবহার সম্পর্কে কোনও ধারণা আছে? ত্বকের যত্নে টুথপেস্ট থেকে মিলতে পারে এমন কিছু চমকপ্রদ উপকারিতা, যা বাজার চলতি নামী-দামি সৌন্দর্যবর্ধক প্রসাধনীও দিতে পারে না। আসুন জেনে নেওয়া যাক কিছু ত্বকের সমস্যার সমাধানে টুথপেস্টের আশ্বর্যজনক ব্যবহার। ব্রণর সমস্যায়: ব্রণর সমস্যাতেও টুথপেস্ট দারুন কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণর ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব অনেক কমে গিয়েছে আর ব্যথাও অনেক কম। হোয়াইট হেডস-এর সমস্যায়: ধুলো-ময়লা, দূষণ, মেকআপ ইত্যাদির কারণে ত্বকে রোমকূপ বন্ধ হয়ে। ফলে দেখা ...
এই ৫ কৌশলে আপনিও পেতে পারেন ঘন, স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর চুল

এই ৫ কৌশলে আপনিও পেতে পারেন ঘন, স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর চুল

Cover Story, Health and Lifestyle
একেক জনের চুলের ধরন একেক রকমের। তাই চুলের ধরন অনুযায়ী যত্ন নেবার কৌশলও আলাদা হয়। মহিলা বা পুরুষ, উভয়ের জন্যই চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, স্বাস্থ্যবান সুন্দর চুল শুধু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিত্বের ওপরেও প্রভাব ফেলে। কিন্তু চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ, একেক জনের চুলের ধরন একেক রকমের। তাই চুলের ধরন অনুযায়ী যত্ন নেবার কৌশলও আলাদা হয়। চুলের স্বাস্থ্য ভাল রাখতে মহিলা বা পুরুষ, উভয়রই বিশেষ ৫টি বিষয় মেনে চলা জরুরি। আসুন জেনে নেওয়া যাক ঘন, স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর চুল পেতে ৫টি জরুরি বিষয় কী কী... ১) সুন্দর চুলের জন্য প্রথমেই খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে। সবুজ সবজি ও ফলের রস চুলের জন্য অত্যন্ত কার্যকরী। স্বাস্থ্যবান, ঝলমলে চুলের জন্য দুধ ও ফ্রেশ দই খেতে পারেন। নারকেলও চুলকে স্বাস্থ্যবান করে তুলতে সহায়ত...
ফ্লপ–হিট দুটিই উপভোগ করি: মাহিয়া মাহি

ফ্লপ–হিট দুটিই উপভোগ করি: মাহিয়া মাহি

Cover Story, Entertainment
শেষ পর্যন্ত ‘তুই শুধু আমার’ বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল। কেমন লাগছে? মাহিয়া মাহি : খবরটা শুনে ভালো লাগছে। এখন বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখতে পারবেন। প্রায় এক বছর সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। কবে মুক্তি পাবে? মাহিয়া মাহি : কলকাতায় আগেই মুক্তি পেয়েছে ছবিটি। এখন বাংলাদেশে মুক্তি দিতে বেশি দেরি করবেন না প্রযোজকেরা। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেই মুক্তি পেতে পারে। কলকাতা থেকে ছবিটির কেমন সাড়া পেয়েছেন? মাহিয়া মাহি : সত্যি কথা কি, ছবিটি আগে কলকাতায় মুক্তি পাক আমি চাইনি। কারণ, আমি যখন ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি তখন জানতাম, এটি যৌথ প্রযোজনায় দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে। কিন্তু বাংলাদেশে সেন্সর বোর্ডে আটকে থাকার কারণে আগেই কলকাতায় মুক্তি দেওয়া হয়। এখন বাংলাদেশে ছবিটি কেমন চলবে, তা দেখার বিষয়। এখন কী কী ছবির শুটিং চলছে? মাহিয়া মাহি : আমার মা আমার বেহেস্ত ছবিট...
শ্বাস–প্রশ্বাসে সাঁ সাঁ শব্দ

শ্বাস–প্রশ্বাসে সাঁ সাঁ শব্দ

Cover Story, Health and Lifestyle
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি একটি দীর্ঘমেয়াদি রোগ, যাতে ফুসফুসের নিশ্বাস ছাড়ার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এতে কাশি লেগেই থাকে, দম সহজেই ফুরিয়ে যায়, শ্বাস–প্রশ্বাসে সাঁ সাঁ শব্দ হয়। হাঁপানির সঙ্গে এই রোগের পার্থক্য হলো যে এটা বয়স বাড়ার পর দেখা দেয়। সাধারণত ধূমপায়ী ও পুরুষদেরই রোগটি বেশি হতে দেখা যায়। হাঁপানি যেমন কোনো অ্যালার্জি বস্তু, ধুলাবালুতে বাড়ে, অন্য সময় ভালো থাকে; এই রোগটি তেমন নয়। এই রোগের উপসর্গগুলো ক্রমেই বাড়তে থাকে। দেশের চল্লিশোর্ধ্ব মানুষের ২১ শতাংশই সিওপিডি রোগে ভুগছেন। বর্তমানে এ রোগীর সংখ্যা প্রায় ৬০ লাখ। এ রোগের প্রধান কারণ ধূমপান। তবে পরিবেশের নানা দূষণ ও ধোঁয়াও দায়ী। শ্বাস নেওয়ার পর বাতাস ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসনালি পথে পর্যন্ত ফুসফুসের ক্ষুদ্রতম থলি বা অ্যালভিওলিতে পৌঁছায়। ধূমপান ও অন্যান্য দূষণের ফলে এই ক্ষুদ্র শ্বাসনালিগুলোতে প্রদাহ হয়। এগুলোর দেয়ালে...
হাঁটলে ওজন কমে, কিন্তু কতটা হাঁটলে জানেন?

হাঁটলে ওজন কমে, কিন্তু কতটা হাঁটলে জানেন?

Cover Story, Health and Lifestyle
চটজলদি ওজন কমানোর জন্য কত লোকে কত কী না করে! ডায়েটে নানা পরিবর্তন আনেন, সাত সকালে উঠে শরীরচর্চা করেন, জিমেও ভর্তি হয়ে যান অনেকে, অনেকে আবার দু’বেলা নিয়ম করে হাঁটতেও বের হন। আশা, ওজন কমবে। কিন্তু মাসের পর মাস নানা চেষ্টাতেও তেমন ফল পাওয়া যায় না। ফলে একটা সময়ের পর উত্সাহ হারিয়ে ফেলেন অনেকেই। ওজন কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা, খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ ইত্যাদি সব কিছুই বেশ কার্যকরী উপায়। জানেন কি, শুধু হাঁটার মাধ্যমেও ওজন কমানো সম্ভব? অনেকেই হয়তো জানেন যে, নিয়মিত হাঁটতে পারলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু তাই নয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো একাধিক রোগ-ব্যাধিকে দূরে সরিয়ে রাখা যায় নিয়মিত হাঁটার মাধ্যমে। কিন্তু এ কথা আমরা অনেকেই জানি না যে, ঠিক কতটা হাঁটা প্রয়োজন! বিশেষজ্ঞদের মতে, শরীরের অতিরিক্ত ওজন কমাতে প্রতিদিন না হাঁটলেও চলবে। সপ্তাহে মাত্র তিন দিন অন্তত ৩০ মিনিট করে হেঁটেও ওজ...
বিরিয়ানির পাত্র কেন লাল কাপড়েই মোড়া থাকে জানেন?

বিরিয়ানির পাত্র কেন লাল কাপড়েই মোড়া থাকে জানেন?

Health and Lifestyle
বিরিয়ানির প্রথম পাত পড়েছিল লখনউর নবাব ওয়াজিদ আলি শাহ-র হাত ধরে। লখনউয়ের রাজত্ব হারিয়ে সেখানেই কোনও জমকালো প্রাসাদে নিশ্চিন্তে থাকতে পারতেন ওয়াজিদ আলি। কিন্তু সেখানে না থেকে তিনি চলে আসেন কলকাতায়। ইতিহাস বলছে, ১৮৫৬ সালের ৬ মে কলকাতায় পৌঁছান নবাব ওয়াজিদ আলি শাহ। এর পর কলকাতাতেই জীবনের শেষ ৩০ বছর কাটিয়ে দেন তিনি। এই ওয়াজিদ আলির জন্যই কলকাতা বিরিয়ানির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিল। তাঁর রসনা তৃপ্তির জন্যই এ শহরে ‘দমপোখ্‌ত’ বা ঢিমে আঁচে রান্না শুরু হয়। অনেকে বলেন, বিরিয়ানিতে আলুর প্রচলন নাকি ওয়াজিদ আলি শাহই করেছিলেন। তবে এ বিষয়ে বিতর্কও রয়েছে। তবে বিতর্কের ধার ধারে না কলকাতার ভোজন রসিক মানুষজন। বিরিয়ানির স্বাদ-গন্ধকে অনেক আগেই এ শহরের মানুষ আপন করে নিয়েছেন। বিরিয়ানির ইতিহাস নিয়ে এখন আর তাঁরা মাথা ঘামাতে চান না। ইদানীং, বিরিয়ানির প্রতি বাঙালিদের টান যেন বহুগুণ বেড়ে গিয়েছে। শহরের রাস্তাঘা...
জানেন কোন বিষয়গুলিতে মেয়েরা প্রায়ই ‘মিথ্যে’ বলেন?

জানেন কোন বিষয়গুলিতে মেয়েরা প্রায়ই ‘মিথ্যে’ বলেন?

Cover Story, Health and Lifestyle
মিথ্যে কথা কমবেশি সকলেই বলে থাকেন। মিথ্যে বলে আজকাল সোশ্যাল মিডিয়ায় লাইক জোগাড় করা খুবই সাধারণ একটা বিষয়। এ ছাড়াও কর্মক্ষেত্রে উন্নতি, অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা বা কোনও বাড়তি সুবিধা পাওয়ার জন্য মিথ্যে বলেন অনেকেই। আর হ্যাঁ, মানুষ তার প্রেম-ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি মিথ্যে বলে! আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল এমন কিছু মিথ্যের কথা, যেগুলি মেয়েরাই বেশি বলে থাকেন। অন্যদের সঙ্গে তো বটেই, প্রেমিক বা স্বামীকেও এই মিথ্যেগুলো বেশীরভাগ মেয়েই বলেন। ১) প্রাক্তন প্রেম: বর্তমান প্রেমিক বা স্বামীর কাছে প্রাক্তন প্রেমিকের ব্যপারে আসল সত্য কোনও মেয়েই বলেন না। এটাও সত্যি যে পুরুষেরাও সেটা শুনতে পছন্দ করেন না। এ বিষয়টা অবশ্য পুরুষদের ক্ষেত্রেও অনেকটাই বলা চলে। ২) প্রকৃত বয়স: মেয়েরাই নিজেদের বয়স নিয়ে সব চেয়ে বেশি মিথ্যে বলে থাকেন। নিজের বয়স কিছুটা কমিয়ে বলতে বা বিশেষ করে পুরুষদের সাম...

প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চান বিপদাপন্ন ৭৮৫ প্রবাসী

Default
সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে পুলিশ ভেরিফিকেশন বা এসবি রিপোর্ট না পাওয়াতে আটকে পড়েছে ৭৮৫ জনের পাসপোর্ট। এসব প্রবাসী দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। এ ব্যাপারে দুবাইতে নিয়োজিত বাংলাদেশ কন্স্যুলেটের কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদফতরের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছি যাতে করে আটকে থাকা পাসপোর্টগুলো দ্রুত পাওয়া যায়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব পাসপোর্ট তারা হাতে না পেলে আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার (গত ১ আগস্ট থেকে ১ ডিসেম্বর) সুবিধা থেকে বঞ্চিত হবেন এসব বাংলাদেশিরা। তাই এ সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, সাধারণ ক্ষমার এই সময়ের মধ্যে প্রায় ১ হাজার প্রবাসী আউট পাশ নিয়ে দেশে গিয়েছেন বলে জানা গেছে। যারা ছয় ...
ইতালিতে বীর খেতাব পাওয়া বাংলাদেশির মৃত্যু

ইতালিতে বীর খেতাব পাওয়া বাংলাদেশির মৃত্যু

Cover Story
ইতালিতে সবুজ খলিফা (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি দুই বছর আগে তেভেরে নদীতে ঝাঁপিয়ে পড়া এক মহিলার জীবন বাঁচিয়েছিলেন। তখন এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ইতালি সরকার তাকে ‘বীর’ খেতাবে ভূষিত করেন। তার সাহসী ভূমিকায় ইতালিতে বাংলাদেশের ভাবমূর্তি বেড়ে যায়। সেই সময় সবুজ খলিফা ইতালিতে অবৈধভাবে বসবাস করছিলেন। ওই ঘটনার পর ইতালি সরকার মানবিক দিক বিবেচনা করে তাকে এক বছরের জন্য মানবিক স্টে পারমিট দেন। জানা গেছে, সবুজ খলিফা সেখানে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার ফাতে বেনে ফ্রাতেল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিলংকর গ্রামে। এদিকে সবুজ খলিফার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। http://matinews.com/2018/12/12/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%...
কোটি টাকা পেয়ে ফিরিয়ে দিলেন আমিরাতের বাংলাদেশের মুজাম্মেল

কোটি টাকা পেয়ে ফিরিয়ে দিলেন আমিরাতের বাংলাদেশের মুজাম্মেল

Cover Story
আমিরাতের রাস্তায় কুড়িয়ে পাওয়া বিপুল পরিমাণে অর্থ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার সমপরিমাণ। আর সেই বিপুল অর্থ তিনি ফেরত দিলেন টাকার মালিককে। এ দৃষ্টান্ত স্থাপন করে ধনাঢ্য মরুভূমির দেশে বাংলাদেশিদের মাথা উঁচু করলেন চট্টগ্রামের সন্তান প্রকৌশলী মুহাম্মদ মুজাম্মেল হক। মোজাম্মেল হকের দেশের বাড়ি চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামের সিদ্দীক আহমেদের ছেলে। তিনি গত ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইন ৩নং সানাইয়ায় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিংয়ের ঠিকাদারি ব্যবসা করেন। তার এই সততায় মুগ্ধ হয়ে আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী তাকে সম্মানীত করে সার্টিফিকেট প্রদান করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে মুজাম্মেল হক বলেন, গত ১০ নভেম্বর আল আইনের আল-সালামাত রোডে একটি পলিথিনের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। ব্যাগটি খুলে দেখি এর ভেতরে ১ হাজার দিরহামের অনেকগ...
আপনার মানসিক চরিত্র সম্পর্কে বলে দিতে পারে এই ছবিটি

আপনার মানসিক চরিত্র সম্পর্কে বলে দিতে পারে এই ছবিটি

Health and Lifestyle
অনেক মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, এক ব্যক্তির চারিত্রিক প্রকৃতি তাঁর অবচেতন মনের প্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে। আমরা যে বিষয়গুলি নিয়ে সচেতন অবস্থায় ভাবি না বা আলোচনা করি না, সেই বিষয়গুলিও এই অবচেতন মনে অত্যন্ত যত্নে সংরক্ষিত থাকে। আমাদের দৈনন্দিন জীবন শধুমাত্র আমাদের সজাগ, সচেতন মন, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তা বা সহজাত প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বেশ কিছু ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করে আমাদের সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। মনোবিজ্ঞানীদের মতে, এই অবচেতন মনের মানসিক গতিবিধি বোঝা বেশ শক্ত। আর অবচেতন মনের চরিত্র বুঝতে তাকে সজাগ করে তোলা অত্যন্ত জরুরি। আর এই কাজে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারি বস্তু বা ছবি অত্যন্ত কার্যকরী। এই ছবিটি এমনই একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারি ছবি, যা থেকে জেনে নেওয়া সম্ভব আপনার মানসিক চরিত্র সম্পর্কে। বাঘ:- যাঁরা ছবিতে প্রথম...
যুক্তরাষ্ট্রে সিলেট-৩ আসনের আ.লীগ প্রার্থী কয়েসের সমর্থনে সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে সিলেট-৩ আসনের আ.লীগ প্রার্থী কয়েসের সমর্থনে সভা অনুষ্ঠিত

Default
সিলেট-৩ আসনের (ফেঞ্চুগঞ্জ -দক্ষিনসুরমা-বালাগঞ্জ) যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের পার্কচেস্টারে বাংলা গার্ডেন রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-দক্ষিন সুরমা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজনে আতাউর রহমান আতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রফেসর আব্দুল কাইয়ুম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক কপিল উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রান সমাজকল্যাণ সম্পাদক শেখ মখলু মিয়া, যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশনের সবেক সাধারণ সম্পাদক মইনুল হক, নিউ ইয়র্ক...
কলকাতার খবর : ধান কাটা শেষ হলেই দ্রুত ছোলা বুনুন

কলকাতার খবর : ধান কাটা শেষ হলেই দ্রুত ছোলা বুনুন

Agriculture Tips
এ বছর দেরিতে বৃষ্টি আসায় আমন ধান রোয়া করতে কোথাও আগস্টের শেষ, কোথাও আবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হয়ে গিয়েছে। ফলে যেখানে জলের টান ছিল, সেখানেই ধান নাবি হয়ে গিয়েছে। ফসল উঠতে দেরি হয়েছে। স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ধান কাটার কাজ পুরোপুরি শেষ করতে ১০-১৫দিন সময় লেগে যাবে। এই পরিস্থিতিতে চাষিদের জন্য কৃষি আধিকারিকদের সুপারিশ, এখন শিশির ভালো আছে। ফলে যেখানে একটিও সেচ দেওয়ার সুযোগ রয়েছে, সেখানে জমি ফেলে না রেখে ছোলা চাষ করা যেতে পারে। সেক্ষেত্রে কৃষকের হাতে যেমন বাড়তি টাকা আসবে, তেমনই জমির উর্বরতাও বাড়বে। বাজারে ছাতুর দারুণ চাহিদা। ফলে ছোলা চাষে ‘অভাবি বিক্রি’-র কোনও আশঙ্কা নেই, আশ্বস্ত করছেন কৃষি আধিকারিকরা। তবে এখন ছোলা চাষ করতে হলে বীজের পরিমাণ একটু বাড়াতে হবে। সাধারণভাবে ছোলা চাষে যেখানে বিঘাতে ৬ কেজির মতো বীজ লাগে, সেখানে বিঘাপ্রতি আরও এক থেকে দেড় কেজি বেশি বীজ...

জমি ফেলে না রেখে কুমড়ো চাষ করুন

Agriculture Tips
আলু চাষের পর জমি ফেলে না রেখে কুমড়ো চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, আলুর জমিতে এমনিতেই প্রচুর পরিমাণে সার থাকে। তাই কুমড়ো চাষে আর টাকা খরচ করে অতিরিক্ত সার দিতে হয় না। কম খরচে এই চাষ খুবই লাভজনক। আমাদের রাজ্যে কুমড়োর চাহিদা সারা বছরই থাকে। দামও বেশ ভালো পাওয়া যায়। চারা বড় হওয়ার সময় কীটনাশক প্রয়োগ করলে গাছের তেমন ক্ষতির আশঙ্কা থাকে না। ইচ্ছে করলে সারাবছরই কুমড়ো চাষ করা যায়। কার্তিক মাসে আলু লাগানোর সময় সেই জমিতে কুমড়োর বীজও রোপণ করা যেতে পারে। ওই সময় গাছ লাগালে ফাল্গুন মাসের শেষের দিক থেকে কুমড়ো ধরতে শুরু করে। তবে ওই সময় বেশি কুয়াশা হলে গাছের ক্ষতি হয়।...
কলকাতার খবর : লাভ সুনিশ্চিত করতে আলু চাষের এলাকা কমানোই ভালো

কলকাতার খবর : লাভ সুনিশ্চিত করতে আলু চাষের এলাকা কমানোই ভালো

Agriculture Tips, Cover Story
কলকাতার খবর : গত মরশুমে খেত খেত থেকে আলুর দর ভালো পেলেও এই মরশুমে চাষিদের সতর্ক থাকতে হবে। ব্যাপক আলু চাষের এলাকা না কমালে লাভজনক দাম পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। এই আসল সত্যটা বুঝতে হবে। আর সে কারণেই আলু চাষের এলাকা কমিয়ে সরষে, গম বা সবজি চাষের দিকে চাষিরা ঝুঁকতে পারেন। কেন না চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে মাঠে ৪০০ টাকা বস্তা দরে আলু বিক্রি করতে না পারলে চাষিদের চাষ করে লাভ নেই। আবার দাম চড়লে যেভাবে ভিন্‌ রাজ্যে পাঠানোর ব্যাপারে সরকার কড়াকড়ি করে তাতে আলু বিক্রি করার ঝুঁকি নিতে পারেন না ব্যবসায়ীরা। ফলন কম হলে প্রথম থেকেই আলুর দাম কিছুটা হলেও উপরের দিকে থাকবে। তখন ক্রেতা থেকে সরকার সকলেই বাস্তব অবস্থাটা বুঝতে পারবেন। আলুর দাম কত হবে তা উৎপাদনের উপর নির্ভর করে। ধানের মতো সহায়ক মূল্য না থাকায় মাঠ থেকে ওঠার সময় আলুর দাম কত হবে তার কোনও ঠিকঠিকানা থাকে না। আবহাওয়া চাষের পক্ষে অনুকূল হলে আলুর ভা...