abc, Author at Mati News - Page 346 of 436
Saturday, March 14

Author: abc

আপনার কিডনি সুস্থ্য কি ? জেনে নিন কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার

আপনার কিডনি সুস্থ্য কি ? জেনে নিন কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার

Health and Lifestyle
কিডনি আমাদের শরীরের অন্যতম একটি ভাইটাল অরগান বা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিডনি বিকল হলে মৃত্যু নিশ্চিত। তাই কিডনি নিয়ে একটু সচেতনতা দরকার। মানবদেহে কোমরের দু'পাশে দুটি কিডনি থাকে। নানা কারণে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কিডনি বিকল পর্যন্ত হতে পারে। কিডনী রোগের প্রাদুর্ভাব আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সমগ্র বিশ্বের সাথে সাথে ভারতেও এখন কিডনী রোগ পরিস্থিতি ভয়াবহ। লক্ষণের দুর্বোধ্যতার জন্য ক্রনিক কিডনি রোগে ভুগছেন এমন অনেকেই জানেন না যে তার এই রোগটি আছে। ক্রনিক কিডনি রোগ (CKD) অনেক বছর পরে কিডনি ফেইলিউর সৃষ্টি করে। CKD আছে এমন অনেকেরই সারা জীবনে কিডনি ফেইলিউর হয়না। ষ্টেজ ৩ CKD আছে এমন ৮০% লোকের কিডনি অকেজো হয়না। কিডনি রোগের যেকোন ষ্টেজের জন্যই কিডনি রোগ সম্পর্কে জ্ঞান অর্জনই হচ্ছে এই রোগ নিরাময়ের মূল শক্তি। কিডনি রোগের লক্ষণ গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে সেই অনুযায়ী নিরাময়ের ব্য...
কনের সাজে ঝুলন্ত স্ত্রী, আমগাছে ঝুলছে স্বামীও, হাতের তালুতে লেখা…

কনের সাজে ঝুলন্ত স্ত্রী, আমগাছে ঝুলছে স্বামীও, হাতের তালুতে লেখা…

Cover Story
পরনে লেহেঙ্গা-চোলি, খোঁপায় লাল চেলি। বারান্দার কড়ি-বরগা থেকে ঝুলছে বৌমা। রবিবার সকালে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার করে উঠেছিলেন মোহনপুরের বৈতার হেমাঙ্গিনী দত্ত। প্রাণপণে ছেলেকে ডাকতে থাকেন তিনি। সাড়া মেলেনি। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দেখেন, আমগাছে ঝুলছে ছেলেও। পরনে জিন্‌স, জ্যাকেট, মাথায় টুপি। তাঁরই বাঁ হাতের তালুতে লেখা, ‘আমাদের মৃত্যুর জন্য তিন জন দায়ী। ব্যাগে নাম আছে’।  বিয়ের দেড় বছরের মাথায় মৃত দম্পতির নাম সন্দীপ দত্ত (২৮) ও সুমিতা দণ্ডপাট (২০)। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন সন্দীপ। তাঁর হাতে লেখা অনুযায়ী ঘটনাস্থলে পাওয়া ব্যাগে চিরকুটও মিলেছে। তবে তাতে কাদের নাম রয়েছে, তদন্তের স্বার্থে তা বলতে রাজি হয়নি পুলিশ। সুমিতা আত্মঘাতী হয়েছেন নাকি, তাঁর মৃত্যুর পিছনে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, ঘটনাস্থলে কিছু...
পড়াশোনা নিয়ে বাংলায় যত ওয়েবসাইট

পড়াশোনা নিয়ে বাংলায় যত ওয়েবসাইট

Default
বাংলা ভাষায় পড়াশোনা বিষয়ক দরকারি ওয়েবসাইটের সংখ্যা কম না। শিক্ষা বিষয়ক সরকারি সাইটের পাশাপাশি বেসরকারি উদ্যোগে চালু হওয়া সাইটগুলোর তালিকা এখানে দেওয়া হলো- # সরকারি ওয়েবসাইট : শিক্ষা মন্ত্রণালয় : www.moedu.gov.bd মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর : www.dshe.gov.bd প্রাথমিক শিক্ষা অধিদপ্তর : www.dpe.gov.bd প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : www.mopme.gov.bd জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) : www.nape.gov.bd জাতীয় বিশ্ববিদ্যালয় : www.nu.edu.bd, www.nubd.info বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : www.bou.edu.bd বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) : www.ugc.gov.bd ঢাকা বিশ্ববিদ্যালয় : www.du.ac.bd শিক্ষা বোর্ড রেজাল্ট : www.educationboardresults.gov.bd মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড (কেন্দ্রীয়) : www.educationboard.gov.bd ঢাকা শিক্ষা বোর্ড : www.dhakaeducationboard.go...
যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের সংখ্যা কমছে

যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের সংখ্যা কমছে

Education, স্কলারশিপ
টানা দ্বিতীয় বছরের মত যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ার হার নিম্নমুখী। বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে লেখাপড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কড়া বিধিনিষেধ এর অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এর বার্ষিক জরিপ অনুযায়ী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার গত শিক্ষাবর্ষের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কমে গেছে। এজন্য বিভিন্ন কারণের কথা উল্লেখ করা হয়েছে। ‍যার মধ্যে অন্যতম ট্রাম্প প্রশাসনের ভিসা আবেদন এবং অভিবাসন কৌশল পরিবর্তন। অভিবাসন বিশেষজ্ঞরা বলেন, ভিসা আবেদন এবং অভিবাসন প্রক্রিয়া কঠিন হয়ে পড়ায় বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশুনার আগ্রহ হারাচ্ছে। এছাড়া, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে লেখাপড়ার খরচ অনেক বেড়ে গেছে। সেই তুলনায় কানাডা ও ই...
যুক্তরাষ্ট্রে পড়াশোনা : শিশুদের স্কুল থেকে ছাড়িয়ে আনছেন অভিভাবকরা

যুক্তরাষ্ট্রে পড়াশোনা : শিশুদের স্কুল থেকে ছাড়িয়ে আনছেন অভিভাবকরা

Cover Story
যুক্তরাষ্ট্রের শিশুদের একটি বড় অংশ বাড়িতে বসে শিক্ষা নিচ্ছে, দিনে দিনে তাদের সংখ্যাও বাড়ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে অভিভাবকদের উদ্বেগের জায়গাটি কোথায়? দেশটির সরকারি স্কুলগুলো সামাজিক ন্যায় বিচারের বিষয়গুলি নিয়ে বিতর্ক ছড়িয়ে পরায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে আনছেন। এসব বেশি ঘটতে দেখা যাচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যে। যদি সেখানকার নাগরিকদের খুব বেশি সময় নেই সরকারের নীতি নিয়ে মাথা ঘামাবার। তবু সরকার বা রাজনীতির চেয়েও সেখানে যেটি প্রাধান্য পায় তা হল- ধর্ম। টেক্সাসের অনেক বাবা-মা'য়েরাই হতাশ হয়ে যাচ্ছেন এই ভেবে যে, সেখানকার সরকারি স্কুলগুলো ধর্মের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। টেক্সাসের রাজধানী অস্টিনের বাসিন্দা শ্যানন হেলমি বলছেন, "এখানকার সরকারি স্কুল বোর্ডের অধীনে ধর্ম যেন একটা নিষিদ্ধ বিষয় হয়ে গেছে।" মিজ. শ্যানন তার চারটি মেয়েকে স্কুল থেকে ...
ট্রাম্পকে টুইটারে জ্ঞান দিয়ে ভাইরাল তরুণী

ট্রাম্পকে টুইটারে জ্ঞান দিয়ে ভাইরাল তরুণী

Cover Story
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবহাওয়া (ওয়েদার) আর জলবায়ুর (ক্লাইমেট) ফারাক বুঝিয়ে দিয়ে রাতারাতি নেট জগতের তারকা বনে গেছেন ভারতের আসামের আঠারো বছরের এক তরুণী। ট্রাম্পকে ট্যাগ করা আস্থা শর্মার ছোট্ট একটা টুইট নিয়ে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে, হাজার হাজার লোক সেটি রি-টুইট বা লাইক করেছেন, বয়ে যাচ্ছে হাজারো মন্তব্যের বন্যাও। ঘটনার সূত্রপাত গত বুধবার, ২১ নভেম্বর - যেদিন ওয়াশিংটন ডিসি-র তাপমাত্রা নেমে হয়েছিল হিমাঙ্কেরও ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। পরদিনই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন, নিষ্ঠুর আর দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কী হল? জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে আদৌ উদ্বিগ্ন নন - এবং তিনি যে বিশ্ব উষ্ণায়নের তত্ত্বে মোটেও বিশ্বাস করেন না, সে কথা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন। আর সেদিনের টুইটেও ছ...
ভোট চাইতে গিয়ে ভোটারদের স্যান্ডেল দিচ্ছেন প্রার্থী!

ভোট চাইতে গিয়ে ভোটারদের স্যান্ডেল দিচ্ছেন প্রার্থী!

Cover Story
নির্বাচনের আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া অতি সাধারণ ঘটনাগুলোরই একটি। নির্বাচনের পর ভোটারদের জন্য কাজ করার কথা মনে থাকুক বা না থাকুক, নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে সাধারণত ভুল হয় না প্রার্থীদের। তবে ভোট চাইতে গিয়ে ভোটারদের হাতে স্যান্ডেল তুলে দিয়েছেন কোনো প্রার্থী— এমন নজির সম্ভবত কোথাও নেই। তবে ঠিক এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিধানসভা নির্বাচনের এক প্রার্থী। আকুলা হনুমন্থ নামের এই প্রার্থী কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের আগে নিজের নির্বাচনী এলাকায় বেশ জোরেশোরের প্রচারণা চালাচ্ছেন তিনি। তবে নির্বাচনী প্রচারণায় তার অভিনব কর্মকাণ্ড উঠে এসেছে মানুষের আলোচনায়। টাইমস নাউ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার সময় ভোটারদের হাতে স্যান্ডেল ...
বিএনপির মনোনয়ন পেলেন যারা

বিএনপির মনোনয়ন পেলেন যারা

Cover Story
একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে 'বিকল্প প্রার্থী' রেখে পুরনোরে ওপরই আস্থা রাখছে বিএনপি। সোমবার প্রথম দিনে রংপুরের ৩৩, রাজশাহীর ৩৯ ও বরিশালের ২১ আসনসহ তিন বিভাগে মোট ৯৩টি আসনের মধ্যে ৮৫টি আসনে দলীয় প্রার্থী মনোনয়নের চিঠি দিয়েছে দলটি। বাকি আটটি আসন পুরনো মিত্র ২০ দলীয় জোট এবং নতুন মিত্র জাতীয় ঐক্যফ্রন্টের জন্য খালি রাখা হয়েছে। মঙ্গলবার বাকি সব বিভাগের দলীয় ও দুই জোটের শরিকরে মনোনয়নের চিঠিও দেওয়া হবে। তিন আসনে দলের চেয়ারপারসন খালো জিয়ার মনোনয়নের চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে সোমবার ধানের শীষের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করে বিএনপি। কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়নের চিঠি সোমবার তার নির্বাচনী এলাকার প্রতিনিধির হাতে তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া এবার মনোনয়ন নিয়েছেন ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে। বিএনপি কতটি আসনে নিজেরে প্রার্থী দিচ্ছে আর কতটি আসন জোট শ...
প্রতি বছর এই অসুখে মৃত্যু হয় লক্ষাধিক মানুষের !

প্রতি বছর এই অসুখে মৃত্যু হয় লক্ষাধিক মানুষের !

Cover Story, Health and Lifestyle
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কর্মব্যস্ত জীবনের জটিলতায় যে সব অসুখ নিঃশব্দে থাবা বসাচ্ছে আমাদের শরীরে, তার অন্যতম ক্রনিক কিডনি ডিজওর্ডার বা ‘সিকেডি’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, প্রতি বছরই গোটা বিশ্বে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় এই অসুখে। ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নেফ্রোলজি’ এবং ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন’-এর চিকিৎসকরা জানাচ্ছেন, প্রতি বছরই এই রোগের শিকার হন বিশ্বের ১৪-১৫ শতাংশ মহিলা ও ১২ শতাংশ পুরুষ। সাধারণত রোজের জীবনে কিছু অনিয়ম ও অসতর্কতার বশবর্তী হয়ে বেশ কিছু ভুল পদক্ষেপ আমাদের এই অসুখের দিকে ঠেলে দেয়। আর এর আক্রমণ এতই নিঃশব্দে ও ধীরে ধীরে হয় যে ধরা পড়ার আগেই শরীরের ভিতরে তা অনেকটা ক্ষতি সাধন করে ফেলে। তাই সাবধান হতে গেলে এর উপসর্গগুলো জেনে আগে থেকেই সতর্ক থাকা খুব প্রয়োজন। ঠিক সময়ে চিকিৎসা করালে এই অসুখ প্রাথমিক স্তরেই আটকে দিয়ে সুস্থ থাকা যায়। তবে দেরি হলেই...
মেজাজি , বদরাগী বলে বদনাম আছে? এ সব উপায়ে বাগে আনুন রাগ

মেজাজি , বদরাগী বলে বদনাম আছে? এ সব উপায়ে বাগে আনুন রাগ

Cover Story, Health and Lifestyle
ভয়ানক রাগে মুখের উপর বলে দেন যা মনে আসে তা-ই। হিতাহিত জ্ঞানশূন্য হতেও সময় লাগে না। এ সব বিষয় বদ মেজাজি মানুষের স্বাভাবিক লক্ষণ। কিন্তু রাগেরও নানা প্রকতারভেদ আছে বইকি! আচমকা রেগে গিয়ে সহজেই রাগ পড়ে গিয়ে আফসোস করেন অনেকে। কেউ বা ভিতরে ভিতরে গজরান, কী করবেন ভেবে পান না। রাগ সামলানোর উপায় জানেন? হয়তো তা জানেন না বলেই এত সহজে রাগ পেয়ে বসে! আপনি বা আপনার কোনও প্রিয় জন কি এমন রাগের প্রকোপে প্রায়ই পড়েন? রাগের প্রভাবে সম্পর্ক নষ্ট থেকে শুরু করে প্রেশার-সুগার বৃদ্ধি— কোনওটাই কিন্তু অস্বাভাবিক নয়। চিকিৎসকরাও বলেছেন রাগ না সামলালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে প্রায় কয়েক গুণ! তবে চিন্তা নেই৷ রাগ হলে কী করবেন, রাগ ঠেকাতে কী করবেন, মনোবিদদের মতে এ সবেরই রাস্তা আছে৷ সে সব মেনে চললে আপনার সমস্যারও সমাধান সম্ভব। সহজে রাগ কমানোর উপায় নিয়ে বিস্তারিত জানিয়েছেন মনোচিকিৎসক শিলাদিত্য মুখোপাধ্যায়৷ ...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবৈধভাবে আসা বন্ধ হচ্ছে না

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবৈধভাবে আসা বন্ধ হচ্ছে না

Cover Story
যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলের বিপজ্জনক সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে আসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী সাঁতরে আমেরিকায় ঢোকার চেষ্টা করছেন। নদীতে নেমে ডুবে মরতে বসেছে, এমন কোন কোন বেপরোয়া অভিবাসীকে সীমান্তরক্ষীরা উদ্ধার করছেন। আবার নদীর স্রোতে ভেসে অনেকে নিখোঁজ হয়েছেন। এক বছরে এই সীমান্ত দিয়ে প্রায় ৬৫০ জন বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে আমেরিকার সীমান্তরক্ষীরা। গত সপ্তাহান্তে আটক হয়েছেন আরও ছয়জন। দালালদের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে দক্ষিণ আমেরিকার নানা দেশ ঘুরে এসব বেপরোয়া অভিযাত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে আমেরিকায় প্রবেশ করছেন। আমেরিকার অভিবাসীদের হিসাব-নিকাশ শুরু হয় রাজস্ব মাস অনুযায়ী। গত অক্টোবর থেকে শুরু হয়েছে নতুন রাজস্ব মাস। শুধু ১ অক্টোবর একদিনেই সীমান্তের রিও গ্র্যান্ডে নদী পারাপারের সময় ৭৫ জনকে আটক করেছে আমেরিকার সীমান্তরক্ষী বাহিনী। আটক ব্যক্তি...
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা এত বেশি কেন?

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা এত বেশি কেন?

Cover Story
নতুন বছরের মাত্র দেড় মাস পার হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজে ১৮টি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি ৬০ ঘণ্টায় একটি করে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গতকাল বুধবার ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন মারা গেছে। বন্দুকধারী নিকোলাস ক্রুজের বয়স মাত্র ১৯। স্কুলে নিয়মশৃঙ্খলা না মানায় ওই হাইস্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। সেই শোধ নিতেই মনে হয় গতকাল বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভয়ংকর’ রূপে ফিরে এলেন পুরোনো স্কুলে। গুলি চালিয়ে প্রাণ নিলেন ১৭ জনের। আহত হয়েছে ১৩ জনের বেশি। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। স্কুল-কলেজে বন্দুক হামলার যেসব ঘটনা ঘটে, বেশির ভাগ সময় দেখা যায়, বন্দুকধারী অপরাধী মানসিকভাবে অসুস্থ। মানসিক অসুস্থতার কারণে হিংস্র নেশায় গুলি করে মারেন অন্যকে। তবে কিছু কিছু পরিসংখ্যানে দেখা গে...
যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন :  যা যা লাগবে

যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন : যা যা লাগবে

Education, স্কলারশিপ
যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু হয় নভেম্বর থেকে। আবেদন করার সুযোগ থাকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত। সফল শিক্ষার্থীরা আগস্ট–সেপ্টেম্বর থেকে (Fall Session) তাদের কার্যক্রম শুরু করেন। আবেদনের জন্য যা যা প্রয়োজন: ১. স্টেটমেন্ট অব পারপাস (SOP) ২. সুপারিশপত্র (Recommendation Letter) ; দুই থেকে তিনটি। ৩. টোফেল (TOFEL) স্কোর। ৪. জিআরই (GRE) স্কোর (বেশির ভাগ স্কুলেই আবশ্যক)। ৫. জিআরই সাবজেক্ট স্কোর (বেশির ভাগ স্কুলেই আবশ্যক নয়। তবে উৎসাহিত করা হয়)। ৬. ট্রান্সক্রিপ্ট (Transcript) ও সিভি (CV) ৭. ডাইভার্সিটি স্টেটমেন্ট (Diversity Statement)। কোনো কোনো স্কুলে চাওয়া হয়। ৮. আবেদন ফি (Application Fee) সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে যে স্কুলে আবেদনের লক্ষ্য নেবেন, সে সে স্কুলগুলো ওয়েবসাইটে গিয়ে সময় নিয়ে সকল নির্দেশনা সঠিকভাবে পড়া। বিভিন্ন স্কুলে ভর্তির আবেদনের জন্য কম-বেশি...
সানিয়া মালহোত্রা শূন্যে উড়ছেন

সানিয়া মালহোত্রা শূন্যে উড়ছেন

Cover Story, Entertainment
দিল্লির বাসিন্দা সানিয়া। পুরো নাম সানিয়া মালহোত্রা । এই নতুন সেনসেশনকে নিয়ে মাতোয়ারা গোটা বলিউড। এর আগে ব্যবসাসফল ছবি ‘দঙ্গল’ এ আমির খানের বিপরীতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সানিয়া। কিন্তু তার অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘বাধায় হো’ সানিয়াকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ১৮ অক্টোবর সানিয়া মালহোত্রা অভিনীত ‘বাধায় হো’ তে মুক্তি পায়। ছবিটির পরিচালক ও প্রযোজক হচ্ছেন অমিত শর্মা। ছবিতে সানিয়া মালহোত্রার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। তবে এ ছবিতে সানিয়ার বিপরীতে আয়ুষ্মান খুরানা অভিনয় করলেও দর্শকদের নিরাশ করেননি তারা। মুক্তির প্রথম পাঁচ সপ্তাহে বক্স অফিসে প্রায় দুইশো কোটি রুপির মত ব্যবসা করে ফেলেছে ছবিটি। সানিয়া মালহোত্রা অভিনীত দ্বিতীয় ছবিটিও যে বক্স অফিসে দুইশো কোটি রুপি ছাড়িয়ে যাবে তা মাথায় ছিলো না তার। ছবিটির সাফল্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানিয়া বলেন,...
বাতের ব্যথা কমবে প্রাকৃতিক উপায়ে

বাতের ব্যথা কমবে প্রাকৃতিক উপায়ে

Cover Story, Health and Lifestyle
বাতের ব্যথা কমানোর জন্য অনেকে দিনের পর দিন ওষুধ খান। তারপরও ব্যথা নিরাময় হয় না। আয়ুর্বেদিক চিকিৎসায় এই ব্যথা কমানোর কিছু প্রাকৃতিক উপায় রয়েছে। বেশিরভাগ বাতের সমস্যায় অস্থিসন্ধিতে তীব্র ব্যথা দেখা দেয়। কিছু কিছু ভেষজ উপাদান আছে যেগুলি প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। যেমন- হলুদ : হলুদে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান বাতের ব্যথা নিরাময়ে দারুন কার্যকরী। এর জন্য এক চিমটি হলুদ পানিতে দিয়ে ভাল ভাবে ফুটান।পানিটা সোনালি রঙ না হওয়া পর্যন্ত ফুটাতে থাকুন। এরপর মিশ্রনটা গরম থাকা অবস্থাতেই ব্যথার স্থানে লাগান।দিনে দুইবার এই মিশ্রন ব্যবহার করলে আরাম পাবেন। অশ্বগন্ধা : এ ভেষজ উপাদানটি চুলের উজ্জ্বলতা যেমন বাড়ায় তেমনি মানসিক চাপ ও উৎকণ্ঠাও দূর করে। একাধিক গবেষণায় দেখা গেছে, বাতের রোগীদের জন্য অশ্বগন্ধা দারুন উপকারী।অশ্বগন্ধা গুড়ার সঙ্গে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট বানিয়ে ...