abc, Author at Mati News - Page 363 of 436
Friday, March 13

Author: abc

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা

Entertainment
যুক্তরাষ্ট্রের ওরিগনের পোর্টল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সৃজনশীল পাঠশালা আয়োজিত দিনটি সেদিন বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে সৃজন পাঠশালার বৃন্ত ক্লাসের শিশুরা। এরপর ভরতনাট্যম নাচ পরিবেশন করে অত্রি। রবীন্দ্রসংগীত, হাসন রাজা ছাড়াও অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলে ‘ফ্যাশন শো’। প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানের জন্য এদিন এনটিভির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান এবং সহকারী প্রধান ক্যামেরাম্যান মেসবাহউদ্দিন মল্লিককে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল পরিকল্পনায় ছিলেন হাসান শাহারিয়ার অমি, এহসানুল করিম নাজিম, বশির মাহমুদ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পোর্টল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান খান...
স্পেনের বাংলাদেশি দূতাবাসে ‘জাতীয় উন্নয়ন মেলা’

স্পেনের বাংলাদেশি দূতাবাসে ‘জাতীয় উন্নয়ন মেলা’

Default
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এই উন্নয়ন মেলা উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বর্তমান সরকারের বিগত প্রায় ১০ বছরে অর্জিত অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্য সম্পর্কে প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অতিথিদের অবহিত করেন এবং এতে সরকারের উন্নয়ন কার্যক্রম, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ সহ মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার একটি রূপরেখা তুলে ধরেন। উন্নয়ন মেলা উপলক্ষে দূতাবাসের হলরুমে আর্থ-সামাজিক উন্নয়নের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। বাংলাদেশের উন্নয়নের ওপর দৃষ্টিনন্দন ব্যানার ও পোস্টার ছাড়াও ঐতিহ্যবাহী ...
অস্ট্রেলিয়ায় শনিবার থেকে প্রবাসীদের ডাব্বো প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

অস্ট্রেলিয়ায় শনিবার থেকে প্রবাসীদের ডাব্বো প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

Default
প্রতি বছরের মতো এবারও আগামী ৩ নভেম্বর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ডাব্বো প্রিমিয়ার ক্রিকেট লিগ। এতে বাংলাদেশ দল ছাড়াও অংশগ্রহণ করছে ভারত, পাকিস্তান ও নেপালের অস্ট্রেলিয়ায় প্রবাসীরা। ব্যাপক উৎসাহ নিয়ে সব দেশের প্রবাসীরা ওই দিন ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করবে। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের ওরানা রিজিয়নের ডাব্বো শহরে ওই খেলা হবে। এতে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা সবাই অংশগ্রহণকারী দেশগুলোর প্রবাসী। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী জিয়া আহমেদ। বাংলাদেশ দলের প্রবাসী খেলোয়াড়রা প্রতিদিন রাতে সবাই যার যার কাজ শেষ করে চলে আসছেন প্রস্তুতি নিতে, সবাই ঘাম ঝরা পরিশ্রম করছেন যাতে করে তারা বাংলাদেশ দলকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে পারেন। এ যেন প্রবাস জীবনে বাংলাদেশ দলের জার্সি গায়ে দেশের ভাবমূর্তি রক্ষা করার লড়াই। টুর্নামেন্টে বাংলাদেশ দলে...
যুক্তরাষ্ট্রে কী করছেন লিজা ?

যুক্তরাষ্ট্রে কী করছেন লিজা ?

Entertainment
সানিয়া সুলতানা লিজা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে তোলা ছবি শেয়ার করছেন দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে এবার নাকি কোন কনসার্ট করতে নয়, শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। এ বিষয়ে এনটিভি অনলাইনকে লিজা বলেন, ‘বেশকিছু দিন হলো যুক্তরাষ্ট্রে এসেছি। এবার কোন শোতে গান গাইতে আসিনি। ছুটি কাটাতে এসেছি।’ এখন পর্যন্ত ১০ বার যুক্তরাষ্ট্রে এসেছেন লিজা। কেন এত প্রিয় যুক্তরাষ্ট্র? উত্তরে লিজা বলেন, ‘এখানে আসতে ভালো লাগে। তবে বাংলাদেশের চেয়ে বেশি ভালো লাগে না। আর প্রতিবার যে বেড়াতেই এসেছি, সেটা কিন্তু নয়। কনসার্ট করতেও এসেছি কয়েকবার।’ আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে লিজার। বললেন, “দেশে ফিরেই আমার নতুন মিউজিক ভিডিওয়ের কাজ শুরু করব।গানের শিরোনাম ‘অনেক কিছু’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন আকাশ সেন। স...
মেহজাবীন আমার জমজ বোন : শিশির

মেহজাবীন আমার জমজ বোন : শিশির

Cover Story, Entertainment
অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চেহারার মিল রয়েছে- এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে সাকিব ও শিশিরের একটি বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার পর থেকে। কিন্তু মেহজাবীন বা শিশির কি বিষয়টি জানেন? আলবত জানেন, নইলে শিশির ফেসবুকে স্ট্যাটাস দিলেন কী করে? স্ট্যাটাসে তিনি বলেই বসেন, মেহজাবীন তাঁর বোন, শুধু বোন নয়, একেবারে যমজ! সম্প্রতি উম্মে আহমেদ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট সাকিব উম্মে আল হাসান থেকে নিজের সঙ্গে মেহজাবীনের তোলা একটি সেলফি পোস্ট করেন এবং ছবির ক্যাপশনে লেখেন, ‘দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া যমজ বোন’ (The Long lost twin sisters)। পোস্টটিতে তিনি মেহজাবীনকে ট্যাগ করেন। ছবিটির লাইক এ পযর্ন্ত ৩০ হাজার ছাড়িয়েছে। মেহজাবীন দেশের প্রতিষ্ঠিত মডেল হলেও শিশির পেশাদার মডেল নন। তারপরও তাঁকে সাকিবের সঙ্গে মডেলিং করতে দেখা যাচ...
বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন

বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন

Cover Story
চাকরি, ব্যবসা, ভ্রমণ বা শিক্ষার্থী হিসেবে বিভিন্ন দেশে প্রতিনিয়তই আমাদের যেতে হয়। বিদেশে যাওয়ার পর আমার পরিচয় বহনের একমাত্র প্রমাণ হলো পাসপোর্ট । কিন্তু কোনো কারণে পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে বিদেশের মাটিতে নানা ঝামেলায় পড়তে হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক প্রমাণাদির অভাবে কারাগারেও যেতে হতে পারে আপনাকে। তাই বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? চলুন সে বিষয়ে জেনে নিই। চাকরির সময় বিদেশে পাসপোর্ট হারালে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যারা চাকরি নিয়ে যান তাঁদের অনেককে মালিকের কাছে পাসপোর্ট জমা দিতে হয়। মালিক পক্ষ থেকে তাদের সরকারি বিভিন্ন অনুমোদ করিয়ে দেওয়া হয়। তবে নিজের প্রয়োজনে পাসপোর্টের ফটোকপি সঙ্গে রাখতে হবে। কিন্তু কেউ যদি ব্যবসা, ফ্রি ভিসায় চাকরি করতে যান তাঁদের উচিত পাসপোর্ট সব সময় সঙ্গে রাখা। তারপরও দুর্ঘটনাবশত পাসপোর্ট হারিয়ে গেলে সে ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের দূতাবাসে ...
চাকরি : ১০০০ জন নেওয়া হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে

চাকরি : ১০০০ জন নেওয়া হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে

Cover Story
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তামূলক কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তাসহ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সম্প্রতি এই বাহিনীতে ১ হাজার ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে শুধু পুরুষ প্রার্থীদের বাছাই করা হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে ১৯ অক্টোবরের প্রথম আলোর ১৩ পৃষ্ঠায়। আগ্রহী প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উল্লেখিত জেলার রেঞ্জে নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত থাকতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, এসব পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইলে এসএমএ...
New Desi supermodel fashion trendy in Bangladesh and India

New Desi supermodel fashion trendy in Bangladesh and India

Cover Story, Glamour, Health and Lifestyle, New Jokes and Articles
These are some of the trendy and exemplary collection of new dresses among desi supermodel fashion industry which gaining a real momentum. Here The supermodels will show you how they look when they wear the dreams. You will get those cloths at your nearby fashion destinations like Aarong, Rong, Bissho Rong, Kay Kraft etc. You can also search in by desi supermodel fashion or just by the brand names.
খুশকি দূর করবে আপেল সিডার ভিনেগার

খুশকি দূর করবে আপেল সিডার ভিনেগার

Health and Lifestyle, Teen, ভেষজ
শীতে ত্বক শুষ্ক হয়ে বাড়ে খুশকির প্রকোপ। খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগারের হেয়ার প্যাক। খুশকির জন্য দায়ী জীবাণু দূর করার পাশাপাশি চুল ঝলমলে করে এই ভিনেগার। আপেল সিডার ভিনেগারে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে চুল জড়িয়ে রাখুন। ১ ঘণ্টা পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। একটি স্প্রে বোতলে ১/৩ কাপ অপরিশোধিত আপেল সিডার ভিনেগার নিন। ২ টেবিল চামচ মধু ও ৪ টেবিল চামচ পানি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। চুলগুলো ভাগ করে গোড়ায় স্প্রে করুন মিশ্রণটি। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ১৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। একটি পাত্রে ৪ টেবিল চামচ মাইল্ড শ্যাম্পু নিন। ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। ৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে মেশান। মিশ্রণটি শ্যাম্পুর মতো ব্যবহার করুন। এক কাপ পানিতে ১০-১...
চুল দ্রুত বাড়াবে মেথির প্যাক

চুল দ্রুত বাড়াবে মেথির প্যাক

Health and Lifestyle, Teen, ভেষজ
মাথার সামনের অংশের চুল কমে যাচ্ছে? নিয়মিত মেথির হেয়ার প্যাক ও তেল ব্যবহার করতে পারেন। মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে চুল ধুয়ে ফেললেও পাবেন উপকার। এছাড়া ঝলমলে ও উজ্জ্বল চুলের জন্যও জুড়ি নেই মেথির। মেথির পানি আধা বাটি মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন সকালে পানি ছেঁকে একটি স্প্রে বোতলে নিন। চুলের গোড়ায় স্প্রে করুন। নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। চুল নরম, মসৃণ ও উজ্জ্বল হবে মেথির তেল ২ চা চামচ মেথি ও মুঠো ভর্তি কারি পাতা লো মিডিয়াম আঁচে প্যানে নেড়ে নিন। কারি পাতা পরিষ্কার করে ধুয়ে নেবেন। ভাজা হলে গ্রিন্ডারে পাউডার বানিয়ে নিন। ২ টেবিল চামচ নারকেল তেল ও ২ চা চামচ মেথি ও কারি পাতার পাউডার একসঙ্গে গরম করুন। মিশ্রণটি ঠাণ্ডা হলে ছেঁকে নিন। তেল আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। চুলের বৃদ্ধি দ্রুত হবে। মেথির হেয়ার প্যাক সারা...
ঘর থেকে ইঁদুর তাড়ানোর উপায়

ঘর থেকে ইঁদুর তাড়ানোর উপায়

Health and Lifestyle
লবঙ্গের ঝাঁঝালো গন্ধ ইঁদুরের অত্যন্ত অপ্রিয়। একটি নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ জড়িয়ে ঘরের যেসব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেখানে রেখে দিন। ইঁদুর দূর হবে। শুকনা মরিচ কাপড়ে মুড়ে রাখুন ঘরের আনাচে-কানাচে। ইঁদুরের গর্তের মুখে পেঁয়াজ কেটে রেখে দিন। পিপারমিন্ট তেলে ডুবিয়ে রাখুন তুলা। পিপারমিন্টের গন্ধ একেবারেই সইতে পারে না ইঁদুর। তুলার ছোট ছোট বল ঘরের বিভিন্ন জায়গায় রাখলে পালাবে ইঁদুর। ন্যাপথালিন রাখুন কাপড়ের ভাঁজে ভাঁজে। ইঁদুরের পাশাপাশি দূর হবে তেলাপোকাও। বেকিং সোডার গন্ধও ইঁদুরের অত্যন্ত অপছন্দের। রাতে ঘুমানোর আগে রান্নাঘরের কোণায় ছিটিয়ে দিন বেকিং সোডা। পরদিন সকালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলুন।...
খাঁটি ঘি খাবেন কেন?

খাঁটি ঘি খাবেন কেন?

Cover Story, Health and Lifestyle
ঘি খেলে হার্টের বারোটা বাজে- এমন ধারণা কমবেশি সবার মধ্যেই আছে। তবে ঘিয়ে যে অনেক পুষ্টিগুণও উপস্থিত, এমন কথা আমরা অনেকেই জানি না। এক চা চামচ খাঁটি ঘি খেলে দূরে থাকতে পারবেন অনেক রোগ থেকে। তবে রক্তচাপ ও হার্টের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ঘি। নিয়মিত ঘি খেলে ভিটামিন এ-এর ঘাটতি দূর হয়। ফলে দৃষ্টিশক্তি শক্তিশালী থাকে। ঘি থেকে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্যান্য ভিটামিন ঠিকঠাক শোষণে সহায়তা করে। শরীরের পুষ্টির ঘাটতি দূর করে ঘি। ঘিয়ে উপস্থিত উপকারী ফ্যাটি অ্যাসিড এনার্জির ঘাটতি দূরে করে। শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে এই অ্যাসিড। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকবাবে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। এতে থাকা ওমেগা৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন ...
ঝটপট রান্নার টিপস

ঝটপট রান্নার টিপস

Health and Lifestyle
খুব দ্রুত রান্না করাটাই এখন সময়ের দাবি। কর্মজীবী বা গৃহিণী যেকোনও নারীদের জন্য বেশি দরকার এই রান্নার টিপস । কারণ ঘর-সংসার সামলে, সন্তান লালন-পালনের মতো কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম রান্না। তাই ঝটপট রান্নার টিপসটাকেই জরুরি মনে করেন সবাই। জেনে নেই কীভাবে করবেন ঝটপট রান্না- রান্নার টিপস ১) সপ্তাহের বা মাসের বাজার একসঙ্গে করে ফেলতে পারলে রান্নার সময় বাজার গোছানোর ঝক্কি অনেকটাই কমে যায়। ২) আগের দিন রাতেই ঠিক করে রাখুন কাল সারাদিন কী রান্না হবে। ৩) এক সপ্তাহের পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেওয়া যায়। সে সময় আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া এগুলো প্রায় এক মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারেন। ৪) মাছ- মাংস আগেই কেনা থাকলে কেটে-ধুয়ে প্রতিদিনের পরিমাপ অনুযায়ী কন্টেইনারে রাখবেন। এতে ডিফ্রস্ট করে সরাসরি চুলায় দিতে পারবেন। নতুবা কাটা ধোয়ার হ্যাপা পেরিয়ে রান্না করা বেশ সময় সাপেক্ষ মনে হয়। ৫) বেশি সবজি বাজার কর...
জুতার দুর্গন্ধ দূর করবেন যেভাবে

জুতার দুর্গন্ধ দূর করবেন যেভাবে

Health and Lifestyle
অনেকের পা ঘামে সারা বছরই। ফলে মোজা ও জুতা হয়ে পরে দুর্গন্ধযুক্ত। ঘামের গন্ধ থেকে দূরে থাকতে পা সবসময় পরিষ্কার রাখার বিকল্প নেই। মোজা পরার আগে পায়ে খানিকটা ট্যালকম পাউডার মেখে নিলে উপকার পাবেন। তারপরেও যদি ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ে জুতায়, তবে কীভাবে দূর করবেন জেনে নিন। কয়েক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েল ছিটিয়ে দিন জুতার ভেতরে। দূর হবে দুর্গন্ধ। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে জুতার ভেতরে স্প্রে করুন। বাতাসে শুকিয়ে নিন ভালো করে। ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতার ভেতরে রেখে দিন সারারাত। দূর হবে জুতার দুর্গন্ধ। পেপার টাওয়েলে বেকিং সোডা মুড়ে সারারাত জুতার ভেতরে রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ। কফি গুঁড়া ছিটিয়ে দিন জুতার ভেতরে। ১২ ঘণ্টা রেখে পরিষ্কার করে ফেলুন ভালো করে। কমলার খোসা টুকরা করে জুতার ভেতরে ছড়িয়ে দিন। এটি কেবল দুর্গন্ধই দূর করবে না, চমৎকার সুগন্ধ নিয়...
পড়াশোনা : শেখানোর ৪ কৌশল

পড়াশোনা : শেখানোর ৪ কৌশল

Education, টিপস
ক্লাসের পড়াশোনা ও পাঠদানে প্রায়শই শিক্ষককে নানারকম চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হয়তো দেখা যায়, ক্লাসের শিক্ষার্থীদের শত চেষ্টা করেও আগ্রহী করে তোলা সম্ভব হচ্ছে না। টেকহাব এক প্রতিবেদনে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার কৌশল বাতলেছে। চলুন জেনে নেওয়া যাক টেকহাবের প্রদত্ত কৌশলগুলো সম্পর্কে- ১. খেলার আয়োজন করুন যেটি পড়াতে চাচ্ছেন, সেটিকে খেলায় পরিণত করুন। শিক্ষার্থীর বয়স ৮ হোক আর ১৮ বছর হোক, খেলায় অংশ নিতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ক্লাস যদি হয় ইতিহাসের, আর শিক্ষার্থীদের যদি সাল-তারিখ মনে রাখানো পাঠ্যসূচির অংশ হয়ে থাকে। তাহলে মেমোরি গেম শুরু করে দিন, কোনও নম্বর নেই, কোনও পয়েন্ট নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিন, যে সবচেয়ে বেশি সাল-তারিখ মনে রাখতে পারবে তার স্মৃতি ততো ভাল। নিজেও অংশ নিন খেলায়, ইচ্ছে করে হলেও হেরে যান। দেখবেন, শিক্ষার্থীরা আপনাকে হারাত...