রেস্তোরাঁয় খেতে গিয়ে টাকা বাঁচানোর উপায়
বাইরে উপাদেয় খাবারে ভূরিভোজ মানেই টাকার শ্রাদ্ধ। কিন্তু খাওয়া থেকে কিছু টাকা বাঁচাতে পারলে তা দিয়ে অন্য খরচ মেটানো যায়। একটু মিতব্যয়ী হতে দোষ কি! কোনো কোনো রেস্তোরাঁয় ভালো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলার সময় খুক্কুর খুক কাশি এসে যায়। মনে হতাশা ডানা ঝাপটায়—খাবার তো নয় যেন টাকাই খেলাম! যে টাকায় রেস্তোরাঁয় খেয়েছেন, তা দিয়ে বাজার করে বাড়িতে রান্না করে খেলে অনেক টাকা বেঁচে যেত।
কিন্তু যাঁরা রেস্তোরাঁর খাবার খেতে চান, তাঁরা চাইলে কয়েকটি সহজ উপায়ে কিছু টাকা বাঁচাতে পারেন। এ রকম সহজ কয়েকটি উপায় জেনে নিন:
ছাড় খোঁজেন: অনেক রেস্তোরাঁয় খাবার খেলে তারপর ফিডব্যাক ফরম দেয়। যা পূরণ করলে পরে বিনা মূল্যে গিয়ে খেতে পারেন। আবার অনেক রেস্তোরাঁয় বিভিন্ন সময় নানা অফার ও ছাড় দেয়। অর্থ বাঁচাতে একটু ঘেঁটে দেখুন কোনো রেস্তোরাঁয় ছাড় চলছে। চাইলে রেস্তোরাঁয় ছাড়ের কোনো বিষয় আছে কি না, তা জেনে নিতে পারেন। এতে আপনার ...













