abc, Author at Mati News - Page 377 of 446
Tuesday, April 21

Author: abc

শান্তির বাণী সালামের প্রচলন শুরু হয়েছিল জান্নাতে

শান্তির বাণী সালামের প্রচলন শুরু হয়েছিল জান্নাতে

Islam
আল্লাহ তায়ালা প্রথম মানুষ আদম আঃ কে সৃষ্টি করে নির্দেশ দিলেন, ঐ যে বিরাট একদল ফেরেস্তা বসে আছে তাদের নিকট যাও এবং তাদেরকে সালাম কর। ফেরেস্তারা যে জবাব দেবে তা তুমি শুনে রাখ। কেননা এটি তোমার এবং তোমার সন্তানদের সালাম (অভিবাদন) হবে। আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক আদম আঃ ফেরেস্তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। জবাবে ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেস্তারা ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে জবাব দিয়েছেন। (সহীহ বুখারী, সহীহ মুসলিম) মানব জাতির সূচনা কাল থেকেই একে অপরের সাক্ষাতে সালামের প্রচলন হয়েছে। কালক্রমে বিভিন্ন জাতি ধর্মে বিভক্ত হওয়ার কারণে তাদের অভিবাদনও ভিন্ন ভিন্ন শব্দে যার যার ইচ্ছামত পরিবর্তন হয়েছে। প্রত্যেক জাতির দেখা সাক্ষাতে কেউ বলে হ্যালো, কেউ বলে গুড মর্ণিং, গুড নাইট, কেউ বলে আদাব, কুর্নিশ, নমস্কার ইত্যাদি। এক জন অপর জনের প্রতি এই সম্ভাষণ...
ইসলামের জন্য খাদিজা (রা.)-এর আত্মত্যাগ

ইসলামের জন্য খাদিজা (রা.)-এর আত্মত্যাগ

Islam
ইসলাম যে চারজন নারীকে তাদের মহানুভবতা ও পরিশুদ্ধতার জন্য নারীদের মধ্যে শীর্ষস্থান দান করেছে তারা হলেন: মুহাম্মদ (সা.) এভাবে চার নারীকে পরিচয় করিয়ে দেন- (১) ফেরাউনের স্ত্রী হজরত আছিয়া। (২) হজরত ঈসা (আ.)-এর মা হজরত মরিয়ম। (৩) হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ। (৪) হজরত ফাতিমা বিনতে মুহাম্মদ। তাদের এই উচ্চ মর্যাদা পরিমাপের কারণ হল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আত্মনিবেদন। হেরা গুহায় নবী (সা.) যখন ধ্যানমগ্ন ছিলেন তখন হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ যেন তাঁর নাম ধরে ডাকছে। ‘হে মুহাম্মদ!’ তিনি চোখ খুললেন, দেখলেন এক জ্যোতির্ময় ফেরেশতা সামনে দাঁড়ানো। তাঁর জ্যোতিতে হেরা গুহা আলোকিত। তিনি বললেন, ‘আমি আল্লাহর বাণী বাহক জিব্রাইল ফেরেশতা। হে মুহাম্মদ, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন।’ মহাসত্যের প্রথম উপলব্ধিতে তিনি অভিভূত হয়ে পড়েন। নবী (সা.) দ্রুত বিবি খাদিজার কাছে ছুটে গেলেন। বি...
সুন্দর চরিত্রের মানুষেরা অশান্তি দূর করতে পারেন

সুন্দর চরিত্রের মানুষেরা অশান্তি দূর করতে পারেন

Islam
শান্তিপূর্ণ সমাজ ও দেশ গঠনে ভালো মানুষের প্রয়োজন। সুন্দর চরিত্রের অধিকারী ভালো মানুষেরা সমাজ থেকে অশান্তি দূর করতে পারেন। পৃথিবীতে তারা গড়ে তুলতে পারেন সৌহার্দ্যরে পরিবেশ। যে কারণে রাসুল সা. মানুষের সুন্দর চরিত্রের প্রতি তার পছন্দের কথা উম্মতকে জানিয়েছেন। রাসুল সা. বলেছেন, ‘কেয়ামতের দিন তোমাদের মধ্যে সেই হবে আমার অতি প্রিয় ও সর্বাপেক্ষা নিকটে উপবেশনকারী, তোমাদের মধ্যে যে সুন্দরতম চরিত্রের অধিকারী। আর সেই হবে আমার কাছে অপ্রিয় ও সবচেয়ে দূরে অবস্থানকারী, যে বেশি বেশি ও বড় বড় কথার মাধ্যমে অহঙ্কার করে।’ (মিশকাত শরিফ) উপরোক্ত হাদিসে প্রমাণিত হয় অহংকারী ও বাক্যবাগিশরা আমাদের সমাজের মানুষের কাছে প্রিয় নয়, তেমনি আল্লাহর রাসূলের কাছেও অপ্রিয়। নিজেকে রাসুল সা.-এর প্রিয় উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে অহঙ্কার ও বড় বড় কথা বলার কুঅভ্যাস ছাড়তে হবে। শুধু অহঙ্কারী হওয়া থেকে দূরে থাকা নয়, অপচয় এবং ভো...
যে ব্যক্তির দোয়া ফেরেশতাদের মতো দ্রুত কবুল হয়

যে ব্যক্তির দোয়া ফেরেশতাদের মতো দ্রুত কবুল হয়

Islam
অসুস্থ ব্যক্তির সেবা-যত্ন করা, তার খোঁজ-খবর নেওয়া ও সান্তনার বাণী শোনানো হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। অসুস্থতার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। মর্যাদা বাড়ে। তথাপি তার দোআও কবুলের কথা হাদীসে বিশেষভাবে বর্ণিত হয়েছে। রোগী দেখার বিষয়ে হাদীসে এসেছে, হজরত আলী (রা.) বর্ণনা করেন, আমি রাসূল (সা.) কে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে। -সুনানে তিরমিজি: ৯৬৭ রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে কিছু সুন্নাত রয়েছে। তা এই ; ১. অজুসহকারে রোগী দেখতে যাওয়া। এ মর্মে হজরত আনাস (রা.) রেওয়ায়েত করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অজু করে সওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়- তাকে জাহান্নাম থেকে ৬০ বছরের পথ দূরে রাখ...
কারো সম্পর্কে অহেতুক খারাপ ধারণা করা হারাম

কারো সম্পর্কে অহেতুক খারাপ ধারণা করা হারাম

Islam
মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ। প্রমাণ ব্যতিত কারো প্রতি অহেতুক খারাপ ধারণা করা ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিকাংশ (অহেতুক) অনুমান হতে দূরে থাক। কারণ (অহেতুক) ধারণা কোনো কোনো ক্ষেত্রে পাপ।’ (সুরা হুজরাত) সৎ এবং আল্লাহভীরু লোকদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা, যা মন্দ অথচ ভিত্তিহীন এবং যা মিথ্যা অপবাদের আওতায় পড়ে। হাদিসে এ খারাপ ধারণাকে সবচেয়ে বড় মিথ্যা সব্যস্ত করে এর থেকে বিরত থাকার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বলা হয়েছে, ‘তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাক’। আবার পাপাচারে লিপ্ত লোকদের পাপের কারণে তাদের পাপের ওপর খারাপ ধারণা পোষণ করা কুরআনে উল্লেখিত খারাপ ধারণা নয়; যে খারাপ ধারণা পোষণকে পাপ বলে আখ্যায়িত করা হয়েছে এবং যা থেকে বিরত থাকতে তাকিদ করা হয়েছে। তাফসির বিশারদগণ বলেন, ‘মূলত ভালো লোকের প্রতি মন্দ ধারণা পোষণ করা বৈধ নয়। আবার মন্দ লোক পাপাচারীর প্রতি ম...
ভারতর লেডি শার্লক রজনী ! ছ’মাস পরিচারিকা সেজে খুনের কিনারা!

ভারতর লেডি শার্লক রজনী ! ছ’মাস পরিচারিকা সেজে খুনের কিনারা!

Cover Story
খুন হয়েছেন বাবা-ছেলে। বেঁচে আছেন একমাত্র গৃহকর্ত্রী। খুনের কোনও সূত্রই পেল না পুলিশ। কিছুদিন পর কাজে যোগ দিলেন এক সর্বক্ষণের পরিচারিকা। দুই মহিলা মিলে ভালই চলছিল। আচমকাই একদিন নিঃশব্দ ঘরে পরিচারিকার শরীরে লুকনো ক্যাসেট রেকর্ডারের শব্দ। তারপর... পুলিশ-গোয়েন্দা যা পারেননি, রোমহর্ষক সেই খুনের ঘটনার কিনারা করেন ওই পরিচারিকা। পরিচারিকার ছদ্মবেশ ধরে ছ’মাস কাজ করেছিলেন ওই বাড়িতে। ওই শব্দ বুঝতে পেরেই গৃহকর্ত্রী তাঁকে ঘরবন্দি করে দেন। একদিন কোনওক্রমে ছুরি দিয়ে দড়ি কেটে বাইরে বেরিয়ে সেই খুনের কিনারা করেন। ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছিলেন ওই মহিলাই।  এই পরিচারিকা আসলে দেশের প্রথম মহিলা প্রাইভেট গোয়েন্দা। মহারাষ্ট্রের বাসিন্দা বছর পঞ্চাশের রজনী পণ্ডিত। যিনি নিজেকে ‘দেশি শার্লক’বলতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি ফেসবুকের একটি পেজ-এ নিজের জীবন কাহিনী শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় যা ঝ...
টরন্টোয় চাকসুর সাবেক শিক্ষার্থীদের আড্ডা

টরন্টোয় চাকসুর সাবেক শিক্ষার্থীদের আড্ডা

Education
কানাডার টরন্টো ও এর আশপাশের শহরে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু শিক্ষার্থী হঠাৎ করেই যেন ফিরে গিয়েছিলেন আশির দশকের প্রাণের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নাজিম উদ্দিনের টরন্টো সফর উপলক্ষে সাবেক এই শিক্ষার্থীরা এক আড্ডায় মিলিত হন সম্প্রতি। সম্প্রতি ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে চাকসু ভিপি নাজিমউদ্দিনের সঙ্গে এই আড্ডায় টরন্টো ও পার্শ্ববর্তী শহর থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) আজিমউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে এই আড্ডা হয়ে ওঠে একদা সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রাণের স্পন্দন নাজিম-আজিমের সঙ্গে আড্ডা। এই সময় তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল ‘নাজিম-আজিম পরিষদ’ বিজয়...
সিডনিতে আইয়ুব বাচ্চু স্মরণে সংগীতানুষ্ঠান ১৮ নভেম্বর

সিডনিতে আইয়ুব বাচ্চু স্মরণে সংগীতানুষ্ঠান ১৮ নভেম্বর

Cover Story, Entertainment
অস্ট্রেলিয়ার সিডনিতে সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে এক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর রোববার সিডনির লিউমিয়ার ওয়েস্ট লীগ অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই সংগীতানুষ্ঠানটি। রুপালি গিটার নামের এই সংগীতানুষ্ঠানে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হবে। এতে গান পরিবেশন করবে সিডনির স্থানীয় বাংলাদেশিদের ব্যান্ড দল লাল সবুজ। অনুষ্ঠানে উপস্থিত থেকে কালজয়ী এই মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।...
ধর্ষণ থেকে বাঁচতে রাখীর যে পরামর্শে ছড়াল উত্তেজনা

ধর্ষণ থেকে বাঁচতে রাখীর যে পরামর্শে ছড়াল উত্তেজনা

Entertainment
'মি টু' নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্যের শেষ নেই৷ একের পর এক নানা রকমের কথা বলেছেন তিনি৷ অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ধিক্কারে নামলেও রাখিকে আটকানোর সাধ্য কারও নেই৷ কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিই পছন্দ করেন৷ যদিও খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা রীতিমত রাখিকে সমর্থন করেন, পছন্দ করেন৷ সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের তনুশ্রীকে সমকামী বলে ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন রাখি৷ এছাড়াও একটি ভিডিওর কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছেন৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ভিডিও আপলোড করেছেন৷ যেখানে তিনি জানিয়েছেন, ধর্ষণ থেকে বাঁচার উপায়৷ সেই ভিডিওতে কোমরে মোটা চেইন দিয়ে একটি বড়ো তালা লাগিয়েছেন৷ সেই তালাই নাকি সকল নারীদের রক্ষা করবে৷ কারও ধর্ষণ হবে না৷ রাখি সেই চেইন দিয়ে আটকানো তালা পরে নেচেওছেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার ধিক্কারে নেমে এসেছে সাইবার দুনিয়া৷ ...
সিল্ক শাড়ির যত্ন

সিল্ক শাড়ির যত্ন

Health and Lifestyle
শীতকাল সিল্ক শাড়ি পরার জন্য উপযুক্ত সময়। কারণ, সিল্ক শুধু আভিজাত্যই প্রকাশ করে না, শীতের হাত থেকেও দূরে রাখে। যদিও বর্ষপঞ্জির হিসাবে শীত আসতে আরও বেশ কিছু দিন বাকি। হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে এখনই। সিল্ক শাড়ি পরার দিনও এল বলে। সিল্ক শাড়ির জন্য চাই বাড়তি যত্ন। সেসব যত্নআত্তির কথা জেনে নেওয়া যাক এক ঝলকে। প্রথম শর্ত হলো, সিল্কের শাড়ি স্যাঁতসেঁতে জায়গায় একদম রাখা যাবে না। পোকা এড়াতে সিল্কের শাড়িতে ন্যাপথলিন বল না রাখাই ভালো। এতে শাড়িতে ন্যাপথলিনের গন্ধ বসে যেতে পারে। এর পরিবর্তে দারুচিনি বা লবঙ্গ ব্যবহার করুন। এ ছাড়া ভারী কাজ করা সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা হোসাইন।  সিল্ক শাড়ি ধোয়া কিছুটা ঝামেলার বিষয়। তাই লন্ড্রিতে ড্রাই ওয়াশ করা ভালো বলে মনে করেন সপুরা সিল্ক মিলস লিমিটেড-এর ব্যবস্থাপক মো. শরি...
#মিটু ‘সুযোগ পেলেই শরীরে আপত্তিকরভাবে হাত দিতো’

#মিটু ‘সুযোগ পেলেই শরীরে আপত্তিকরভাবে হাত দিতো’

Cover Story, Entertainment
#মিটু আন্দোলন ডানা মেলার পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিনেত্রী মুখ খুলছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ। গত শনিবার কন্নড় অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন।। শ্রুতির অভিযোগ করেন, শুটিং এর সময়ে সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অর্জুন। সেই সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গিও করতেন তিনি। তবে ২০১৫ ও ১৬ সালে তার হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি বলে জানিয়েছেন শ্রুতি। সেই সময়ে অর্জুন তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দিত বলে অভিযোগ নায়িকার। পশ্চাৎদেশে হাত দেওয়া, এমনকী ব্রায়ের উপরেও হাত দেওয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী। শ্রুতি জানান, ‘‘আমি অর্জুনের এমন ব্যবহারের জন্য বিরক্ত ছিলাম। কিন্তু আমি চুপ ছিলাম, কারণ উনি সিনিয়র ছিলেন, আমি জুনিয়র।’’ সেই সঙ্গে শ্রুতি অভিযোগ করেন, একটি শয্যাদৃশ্যে অভিনয়ের সময়ে অর্জুন জোর করে তাঁকে জড়িয়ে ধরারও চেষ্টা...
নিউইয়র্কে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সংবর্ধনা সম্পন্ন

নিউইয়র্কে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সংবর্ধনা সম্পন্ন

Default
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন ‘জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’এর প্রতিষ্ঠাতা ও চীফ কো-অর্ডিনেটর, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওদুদ দুদু’র যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় নিউইয়র্কে গ্রুপের সার্বিক তত্ত্বাবধায়কের ব্রঙ্কসের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা সভায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা রোটারিয়ান আব্দুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধায়ক ফয়েজ আহমদ ও বহুজাতিক সদস্য এবং ইয়র্ক বাংলা ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক জামীল আনসারীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চীফ কো-অর্ডিনেটর আব্দুল ওদুদ চৌধুরী দুদু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...
নিউইয়র্কে জেবিবিএ সভাপতি দিদার, সম্পাদক কামরু

নিউইয়র্কে জেবিবিএ সভাপতি দিদার, সম্পাদক কামরু

Cover Story
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর ১৯ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবুল ফজল দিদারুল ইসলাম ও মো. জামান কামরু। বুধবার সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে সর্বস্তরের ব্যবসায়ীগণের এ সভায় জেবিবিএর পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা পরিষদের তালিকাও চূড়ান্ত করা হয় ব্যাপক আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে। উত্তর আমেরিকায় বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করেন নবগঠিত কমিটির কর্মকর্তারা। কার্যকরী কমিটির অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনসুর এ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন ও মোহাম্মদ এ নমী, যুগ্ম সাধারণ সম্পাদক-আবুল কাশেম ও বিপ্লব সাহা, কোষাধ্যক্ষ-সেলিম হারুন, সা...
আমার স্বপ্ন পূরণ হলো না: টয়া

আমার স্বপ্ন পূরণ হলো না: টয়া

Entertainment
এটিএন বাংলায় আজ রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’–এর ১০০ তম পর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। এতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। কথা হলো তাঁর সঙ্গে। টেলিভিশনে ‘সিনেমা হল’ ১০০ পর্ব পার করল। ভ্রমণটা কেমন ছিল? ভালো–মন্দ মিলিয়েই ছিল। একটা নাটকের ১০০ তম পর্ব প্রচারিত হচ্ছে, এটাই আনন্দের কথা। এই নাটকের কারণে অনেক দিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করলাম। তাঁর সঙ্গে অভিনয় করলে অনেক কিছু শেখা যায়। শুটিংটা খুব উপভোগ করেছি। ‘শেষ হইয়াও হইল না শেষ’–এর মতো আপনার অভিনীত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি মুক্তি হয়েও হলো না, রহস্য কী? এটার ব্যাপারে আমার কিছু বলার নেই। ছবিটির প্রযোজক, পরিচালক ও অভিনেতা রাহশান নূর ভালো বলতে পারবেন। আমার আসলে দুঃখ একটাই, ছবিটি দুই দফা মুক্তি পেয়ে মাত্র তিনটা হলে তিনটা শো চলল। পরিচিত দু–একজন যাঁরাই ছবিটি দেখেছেন, তাঁরা খুব প্রশংসা করেছেন। কিন্তু আ...
রাখীর এত সম্পত্তি কোথা থেকে এল?

রাখীর এত সম্পত্তি কোথা থেকে এল?

Entertainment
বলিউডের ‘আইটেম গার্ল’ রাখী সাওয়ান্তকে চলচ্চিত্রে তেমন দেখা যায় না। আর বিজ্ঞাপনেও তাঁর দেখা মেলে না বললেই চলে। কিন্তু এরই মধ্যে মুম্বাইতে কোটি কোটি রুপির সম্পত্তি করেছেন তিনি। বাড়ি, গাড়ি—সবকিছু নিয়ে অত্যন্ত বিলাসিতার সঙ্গে দিন কাটান রাখী। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে, বিটাউনের এই ‘আইটেম গার্ল’ কত রুপির সম্পত্তির মালিক? ‘আইটেম গার্ল’ ছাড়াও রাখীর আর একটা পরিচয়, তিনি ‘ড্রামা কুইন’। প্রতিনিয়ত তাঁর নতুন নতুন নাটকের সাক্ষী হয় বিটাউন। নানা বিতর্কিত মন্তব্য করে হামেশাই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি তনুশ্রী দত্তের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেও আজ মুম্বাইয়ের বুকে তাঁর কোটি কোটি রুপির সম্পত্তি। জানা গেছে, মুম্বাইতে রাখীর দুটি ফ্ল্যাট আর একটি বাংলো আছে। সব মিলিয়ে এর মূল্য ১১ কোটি রুপি। এই মায়া নগরীতে যেখানে একটি ফ্ল্যাট কিনতে সবার ন...