ব্যথা দূর করার ঘরোয়া সমাধান
কাজের চাপ বা মানসিক চাপ যেকোনো কারণেই শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হতে পারে। তবে এই ব্যথা থেকে মুক্তি পেতে সবসময় ব্যথানাশক বড়ি খাওয়া যে শরীরের জন্য উপযোগী নয় তা এখন আর কারো অজানা নয়। তাই শরীরের ব্যথা কমাতে কার্যকর কিছু প্রাকৃতিক উপাদান সম্পর্কে ধারণা থাকা ভালো।
এখানে এমনই কিছু সহজলভ্য ও উপযোগী উপাদানের নাম উল্লেখ করা হলো, যা ব্যথা কমাতে বেশ কার্যকর।
হলুদ
‘কারকিউমিন’ নামক উপদানের উপস্থিতির কারণে এই মশলার রং হলুদ হয়। এতে থাকে প্রদাহরোধী উপাদান যার কার্যকারিতা অ্যান্টিবায়োটিক ওষুধের কাছাকাছি। হাড়ের জোড়, মাংসপেশির ব্যথা ও ফুলে যাওয়া সারাতে হলুদ অত্যন্ত উপকারী। দুধ কিংবা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়।
আদা
এতেও আছে প্রদাহরোধী উপাদান যা বাতের ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, মাসিকের ব্যথা এবং মাংসপেশির ব্যথা সারাতে সহায়ক।
লাল আঙুর
‘রেসভেরাট্রল’ নামক অ্যান্ট...














