abc, Author at Mati News - Page 390 of 446
Monday, April 20

Author: abc

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে কী করণীয়?

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে কী করণীয়?

Health and Lifestyle
শরীরের যেকোনো অঙ্গের ক্যানসারই মারাত্মক বা ভীতিকর রোগ। স্তন ক্যানসারও এর ব্যতিক্রম নয়। ক্যানসার হয়ে গেলে তার চিকিৎসা করানোর চেয়ে ক্যানসার প্রতিরোধই শ্রেয়তর। স্তন ক্যানসার প্রতিরোধের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। এভাবে স্তন ক্যানসার প্রতিরোধ সম্ভব অনেকাংশে। শরীরের ওজনের দিকে খেয়াল রাখুন: বিশেষ করে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে শরীরের ওজন যেন বেশি না বাড়ে, সেদিকে খেয়াল রাখুন। গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যেসব মহিলার শরীরের ওজন ২১ থেকে ৩০ পাউন্ড (৯.৫ থেকে ১৩.৫ কেজি) বৃদ্ধি পায়, তাদের স্তন ক্যানসারের সম্ভাবনা ওই বয়সে শরীরের ওজন ৫ পাউন্ডের চেয়ে কম বাড়া মহিলাদের চেয়ে ৪০ শতাংশ বেশি। বাড়তি ওজন মানে শরীরে বাড়তি তেল-চর্বি। শরীরে তেল-চর্বি বেশি জমলে রক্তে ইস্ট্রোজেন ও ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে যায়। ইস্ট্রোজেন ও ইনসুলিন—দুটোই স্তন ক্যানসারের সঙ্গে সম্পর্কযুক্ত। স্তন ক্যানসার মোটা ...
গর্ভাবস্থায় মায়ের ব্যায়াম

গর্ভাবস্থায় মায়ের ব্যায়াম

Cover Story, Health and Lifestyle
গর্ভাবস্থায় ব্যায়াম করাই যাবে না—এমন কোনো কথা নেই। বরং এই সময়ে যত বেশি কর্মক্ষম থাকা যায়, ততই ভালো। জেনে নিন গর্ভকালীন ব্যায়াম কেন ভালো? হালকা ব্যায়াম – মা ও শিশুর মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায় – কোমর, পা ইত্যাদি ব্যথার উপশমে সাহায্য করে, সন্ধি, লিগামেন্ট, পেশিকে শিথিল করে। – কাজে উদ্যম আনে, ফিটনেস বাড়ায় – অতিরিক্ত ওজন বৃদ্ধি থেকে বাঁচায় – পরিপূর্ণ ও গভীর ঘুমে সাহায্য করে – কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি দূর করে – পায়ের রক্তনালি ফুলে ওঠা দূর করে – স্বাভাবিক প্রসবে সাহায্য করে। ব্যায়াম শুরুর আগে জেনে নিন ব্যায়াম শুরুর আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ নয়। নানা কারণে চিকিৎসক আপনাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলতে পারেন, সে সময় ব্যায়াম করা যাবে না। -আপনি যদি আগে থেকেই কিছু হাঁটাহাঁটি বা হালকা ব্যায়ামে অভ্যস্ত থাকেন, তবে তা চালিয়ে নিতে পারেন। তবে পেটের ওপর চাপ পড়ে...
পশ্চিমবঙ্গে স্টিয়ারিং এ বার মেয়েদের হাতে

পশ্চিমবঙ্গে স্টিয়ারিং এ বার মেয়েদের হাতে

Cover Story
নিজের পায়ে দাঁড়াবেন মেয়েরা। শক্তি জোগাবে হাতের স্টিয়ারিং। সেলাই, বাঁশ-বেতের কাজ বা আচার তৈরির মতো চেনা পথ নয়। ঝাড়খণ্ড সীমানাবর্তী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের মহিলাদের স্বনির্ভর করতে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঠিক হয়েছে, বাছাই করা কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে ছোট গাড়ি ও অ্যাম্বুল্যান্স চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। তার পর তাঁদের দেওয়া হবে গতিধারা প্রকল্পের গাড়ি। জঙ্গলমহলের এই জেলার শহরাঞ্চলে এক-দু’জন মহিলা টোটো চালক দেখা গেলেও অ্যাম্বুল্যান্স কিংবা ভাড়ার গাড়ি মহিলারা চালাচ্ছেন, এমন দৃশ্য প্রায় বিরল। সেখানে বেলপাহাড়ির মতো প্রান্তিক এলাকায় মেয়েদের স্বনির্ভরতায় এমন ভিন্নধর্মী উদ্যোগ ঘিরে তাই জল্পনা শুরু হয়েছে। বেলপাহাড়ি মাওবাদীদের পুরনো ঘাঁটি। একটা সময় এই ব্লকের বিভিন্ন গ্রাম থেকেই একের পর এক মাওবাদী নেত্রী উঠে এসেছেন। বগড...
বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

Cover Story, Tech news
অমাবস্যার রাতে চাঁদ দেখেছেন কখনও? বা পূর্ণিমাতে একাধিক চাঁদ? কথাটা শুনে কোনও হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এ কোনও হেয়ালি নয়, বাস্তবে যে এমনটাই হতে চলেছে চিনে। আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে চিন। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ। চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী,  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে চিনের চেঙদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২-এর মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ ‘ঝোলাবে’ চিন। এমনটাই জানিয়েছেন, চেঙদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারপার্সন উ চুনফেঙ। তাঁরাই এই প্রকল্পের কাজটি ক...
৩ থেকে ৫ বছর বয়সী বাচ্চার নিরাপত্তায় কিছু জরুরি টিপস

৩ থেকে ৫ বছর বয়সী বাচ্চার নিরাপত্তায় কিছু জরুরি টিপস

Cover Story, Health and Lifestyle
৩-৫ বছর বয়সটাই বেশি চঞ্চলতার এবং এ সময়টাতে বাচ্চারাও থাকে বেপরোয়া প্রকৃতির। নির্দ্বিধায় অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে উটকো বিপদ ডেকে আনতে পারে যেকোনো সময়। এ বয়সী বাচ্চা দের তাই সবসময় চোখে চোখে রাখা চাই। হাজারো সতর্কতার মাঝে আজ রইল অল্প কয়েকটি টিপস। পরবর্তীতে আরো টিপসের জন্য চোখ রাখুন মাটিনিউজের লাইফস্টাইল বিভাগে। আপনার লেখা পাঠানো টিপস পাঠান এই ঠিকানায় news@matinews.com। ১। গোলাকার কোনো বস্তু, যা সহজে গলা দিয়ে নামতে পারে এমন যত খেলনা বা খেলনার অংশ আছে, সব ঝেঁটিযে বিদেয় করুন। ২। সেদ্ধ ডিম কখনো আস্তটা হাতে তুলে দেবেন না বাচ্চার হাতে । ভেঙে ভেঙে খাওয়াবেন। এ বয়সী বাচ্চাদের গলায় ডিম আটকে মৃত্যুর ঘটনা কিন্তু কম নয়। ৩। সিপি বা কাজি ফার্মের চিকেন বল খেতে দিলেও একই সতর্কতা বজায় রাখুন। বলটাকে ভেঙে তারপর ওর মুখে দিন। পুরোটা দিয়ে দিতে যাবেন না। গলায় আটকে গেল বাচ্চারা সেটা বোঝাতেও পারবে না। সময়মতো ব...
নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

Health and Lifestyle, Tech news
ফোন কেনার পরে আপনার প্রথম কাজই হবে ফোনে ভাল মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে ভিড়ের মাঝে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করার অভ্যাস ছাড়ুন। তাতে ফোনের ব্যাটারির কর্মক্ষমতাও যেমন বাড়বে, তেমনই বাইরে যত খুশি ব্যবহারও করতে পারবেন। তাড়াতাড়ি কিনে ফেলুন একটা রবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না। পুজোর ভিড়ে কখন কী হয় বলা যায় না। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফ্‌ট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিশ। সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সব সময় ফোন শুকনো ও পরিস্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে। ভিজে গেলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন হাওয়ায়। বাড়ির...
আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

Cover Story, Tech news
বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। অপেক্ষা আর কয়েক দিনের। বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। স্যামসাংয়ের এই নতুন মডেলটি পুরোপুরি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর ওজন আটশো গ্রামেরও কম। যদিও এটি আইপ্যাডের মতো হাল্কা নয়, তবুও এটিকে একটি ট্যাবলেটের মতো ব্...
বলিউডে যৌন হেনস্থা : ইন্ডিয়ান আইডল ছেঁটে ফেলল অনু মালিককে

বলিউডে যৌন হেনস্থা : ইন্ডিয়ান আইডল ছেঁটে ফেলল অনু মালিককে

Entertainment
#মিটু-র ধাক্কায় টালমাটাল বলিউড। কেউ মাঝ পথে ছবি ছাড়ছেন, কেউ আবার নিজেই সরে দাঁড়াচ্ছেন। তালিকায় শেষ সংযোজন সঙ্গীত পরিচালক অনু মালিক। এ বার ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক থেকে সরিয়ে দেওয়া হল অনুকে। যে চ্যানেলে গানের ওই রিয়্যালিটি শো চলত, ওই বেসরকারি চ্যানেলের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ইন্ডিয়ান আইডল-এর বিচারকদের প্যানেলে অনু মালিককে আর রাখা হচ্ছে না। তবে শো যথা সময়েই চলবে।’’ শুরু থেকেই এই রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে ছিলেন অনু। অন্য বিচারক পরিবর্তন হলেও সিজন-১০-এ এসেও তাঁর জায়গা বদল হয়নি। এই সিজনে অনু মালিকের সঙ্গে এই শোয়ের বিচারক রয়েছেন বিশাল দাদলানি ও নেহা কক্কর। ওই বেসরকারি টিভি চ্যানেলের বিবৃতিতে অবশ্য অনু মালিককে বাদ দেওয়ার কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মত, সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে পর পর যৌন হেনস্থ তথা...
তসলিমা নাসরিন এর স্ট্যাটাস থেকে :  আমি কি সবরিমালায় ঢুকতে পারবো?

তসলিমা নাসরিন এর স্ট্যাটাস থেকে : আমি কি সবরিমালায় ঢুকতে পারবো?

Cover Story, Stories
কেরালার সবরিমালা মন্দিরে, যে মেয়েদের বয়স ১০ থেকে ৫০ বছর , তারা ঢুকতে পারবে না, এই ছিল নিয়ম। দেবতা আয়াপ্পার ব্রহ্মচর্য নষ্ট হতে পারে ঋতুমতী মেয়েদের উপস্থিতিতে, এ কারণেই মেয়েদের মন্দিরে ঢোকা বারণ ছিল। কিন্তু সেদিন সুপ্রীম কোর্ট রায় দিয়েছে, সব বয়সের মেয়েরাই সবরিমালায় ঢুকতে পারবে। এই রায়ের পর চার হাজার মহিলাসহ কয়েক হাজার পুরুষ রাস্তায় মিছিল করেছে সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, যে মেয়েই ঢুকতে চেয়েছে মন্দিরে, বাধা দিয়েছে আয়াপ্পা ভক্তরা। রাজনৈতিক দলগুলোও চুপ। আসলে আয়াপ্পা ভক্তরা, এমনকী মেয়েভক্তরাই যদি না চায় মেয়েরা মন্দিরে ঢুকে দেবতা আয়াপ্পার ধ্যান ভঙ্গ করুক, তবে কেন সুপ্রীম কোর্ট এমন এক রায় দেবে, যে রায় সবরিমালার ঐতিহ্যকে ভেঙ্গে চুরচুর করে! ঐতিহ্য বাঁচিয়ে রাখতে জান দেবে ভক্তরা। পরিস্থিতি এখন এমন। কেরালার সরকার সুপ্রীম কোর্টকে রায় নিয়ে আবার ভেবে দেখতে অনুরোধ করেছে। আজ সন্ধ্যেয় আম...
টিনএজার টিপস : ক্রেয়ন গলা প্রজাপতি

টিনএজার টিপস : ক্রেয়ন গলা প্রজাপতি

Teen
দ্রুত গিফট কার্ড হিসেবে কপি করতে পারো এ নকশাটা। দেখতে বেশ নজরকাড়া হলেও বানানো কিন্তু খুবই সহজ। নিখুঁতভাবে প্রজাপতির আউটলাইন আঁকতে না পারলে গুগল ইমেজ আর প্রিন্টারের সাহায্য নিতে পারো। মাপমতো সাদা আর্ট পেপার কেটে মাঝ বরাবর ভাঁজ করে নাও। ক্রেয়ন গুড়ো করে তার ওপর হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস ছুড়লেই ধীরে ধীরে গলে যাবে ক্রেয়ন। সুন্দর মতো ছড়িয়ে দাও রং। রঙ নির্বাচনে উজ্জ্বল রঙ যেমন টকটকে লাল, কাঁচা হলুদ ও উজ্জ্বল সবুজ কিংবা বেগুণী রং বেছে নেবে। এরপর আউটলাইন এঁকে শক্ত আর্ট পেপারে একই সাইজের দুটো প্রজাপতি কেটে নিলেই হলো। প্রথম প্রজাপতিটাকে রঙিন কার্ডের ওপর পুরোপুরি আঠা দিয়ে লাগিয়ে দাও। দ্বিতীয় প্রজাপতিটাকে কার্ডের মাঝের ভাঁজ বরাবর আঠা লাগিয়ে বসাও। এরপর দ্বিতীয় প্রজাপতিটার ডানা দুটো সামান্য চাপ দিয়ে উপরে উঠিয়ে দাও। এভাবে তিন রঙের তিনটা প্রজাপতি বানিয়ে আরেকটা আয়তাকার ফোম কিংবা বোর্ডের ওপর আঠা দিয়ে লাগি...
ক্যান্সারের কারণ হতে পারে তিল

ক্যান্সারের কারণ হতে পারে তিল

Health and Lifestyle
সামান্য তিল বা আঁচিল অনেক সময় ত্বকে মেলানোমা নামক মারাত্মক ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। আর এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজন সাবধানতা ও সঠিক নির্দেশনা। তিল কিংবা আঁচিল থেকে ত্বকে ক্যান্সারের কিছু লক্ষণ সম্পর্কে জেনে নিন। * স্বাস্থ্যকর তিলগুলো সাধারণত একই রঙের হয়ে থাকে। কিন্তু এটি মেলানোমায় রূপান্তরিত হতে শুরু করলে এর রঙের গাঢ়ত্বের পরিবর্তন দেখা দেয়। * তিল সাধারণত গোলাকৃতি বা ডিম্বাকৃতির হয়ে থাকে। কিন্তু মেলানোমার এরকম নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না। * তিল প্রাথমিক অবস্থা থেকে বড় হওয়া বিপদের লক্ষণ। সাধারণভাবে বলা হয় ৬ মি.মি-এর বড় হলে সতর্ক হওয়া প্রয়োজন। * সমতল তিল হঠাৎ উঁচু হয়ে বা একটি পিণ্ডের মত হতে উঠতে পারে। অথবা আগের চেয়ে শক্ত বলেও মনে হতে পারে। এছাড়াও তিলে চুলকানি, রক্তপাত বা প্রদাহ দেখা দিলেও তা সতর্ক হতে হবে। * ঝুঁকিতে রয়েছেন যারাঃ যাদের একটু বেশি ফর্সা চামড়া অর্থাৎ যাদের শরী...
রক্তশূন্যতা দূর করে যে খাবার

রক্তশূন্যতা দূর করে যে খাবার

Cover Story, Health and Lifestyle
রক্ত স্বল্পতার কারণ ও লক্ষণ সমূহ: কারণ আয়রনের অভাব, ভিটামিন বি১২ এর অভাব, ফলিক অ্যাসিডের অভাব, অতিরিক্ত রক্তপাত,পাকস্থলিতে ইনফেকশন, লক্ষণ: অবসন্নতা, ক্লান্তিভাব, বমি, ঘাম হওয়া, মলের সঙ্গে রক্ত যাওয়া, ছোট শ্বাস, বেশি ঠাণ্ডা অনুভব করা ইত্যাদি রক্তশূন্যতার লক্ষণ হতে পারে। কিছু খাবার আছে যা প্রতিদিন খেলে রক্তস্বল্পতা দূর করা সম্ভব হবে। রক্তশূন্যতা প্রতিরোধ করবে এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন। পালং শাক: পালং শাককে ক্যালসিয়াম, ভিটামিন এ, বি৯, ই, সি, বিটা কারটিন এবং আয়রন রয়েছে। যা রক্ত তৈরি করে থাকে। আধা কাপ পালং শাক সিদ্ধতে ৩.২ মিলিগ্রাম আয়রন আছে যা নারীদের দেহে ২০% আয়রন পূরণ করে থাকে। বিট: বিট আয়রন সমৃদ্ধ খাবার হওয়া খুব অল্প সময়ের মধ্যে এটি রক্ত স্বল্পতা দূর করে দেয়। এটি লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে এবং দেহে অক্সিজেন সরবারহ সচল রাখে। টমেটো: টমেটোতে ভিটামিন সি আছে যা অন্য খা...
জুতা চুরি করে ৪২ কোটি টাকা!

জুতা চুরি করে ৪২ কোটি টাকা!

Entertainment
বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়ার হবু বর নিক জোনাসের জুতা চুরি করবেন পরিণীতি চোপড়া। তা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু সেই জুতা ফিরে পাওয়ার জন্য দুলাভাইয়ের কাছে কতটা দাবি করতে পারেন শ্যালিকা? নিউজ এইটিনকে পরিণীতি চোপড়া জানিয়েছেন, নিক জোনাসের সঙ্গে এরই মধ্যে তাঁরা আলোচনা করেছেন। বিয়েতে তিনি জুতা চুরি করবেন, আর সেই জুতা ফিরে পাওয়ার জন্য নিক জোনাসকে ৫০ লাখ ডলার (৪১ কোটি ৯১ লাখ টাকা) দিতে হবে। জবাবে নিক তাঁকে জানিয়েছেন, তিনি এর জন্য ১ কোটি ডলার দিতে প্রস্তুত আছেন। আর তা শুনে শ্যালিকা পরিণীতি চোপড়া তো মহা খুশি। শ্যালিকা পরিণীতি চোপড়ার সঙ্গে দারুণ ভাব নিক জোনাসের। প্রিয়াঙ্কা চোপড়া আর পরিণীতি চোপড়া চাচাতো বোন। ভারতে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা চুরি করে লুকিয়ে রাখা অনেক পুরোনো রীতি। পরে লুকিয়ে রাখা জুতা ফিরে পাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ কিংবা উপহার দাবি করেন শ্যালিকারা। বলিউডের বিভিন্ন ছবিতেও তা খুব আক...
বলিউডে যৌন হেনস্থা : ‘হ্যাশট্যাগ মি টু পুরুষদেরও আন্দোলন’

বলিউডে যৌন হেনস্থা : ‘হ্যাশট্যাগ মি টু পুরুষদেরও আন্দোলন’

Cover Story, Entertainment
‘হ্যাশট্যাগ মি টু’ পুরুষের বিরুদ্ধে বিদ্রোহ নয়, আবার পুরুষ বনাম নারী—এমনটাও ভাবার কারণ নেই। এ আন্দোলন সমাজকে নিরাপদ করবে। কেউ যদি ভাবেন হ্যাশট্যাগ মি টু পুরুষদের দোষী সাব্যস্ত করার একটা অস্ত্র, তাহলে ভুল হবে। এ আন্দোলন কিন্তু পুরুষদের জন্যও। বলিউডে যৌন হেনস্থা নিয়ে হ্যাশট্যাগ মি টু আন্দোলন নিয়ে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন বলিউড তারকা চিত্রাঙ্গদা সিং। ২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘বাজার’। চিত্রাঙ্গদা সিংএই ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলী খান, রাধিকা আপ্তে, রোহন মেহরা, ডেনজেল স্মিথ প্রমুখ। সম্প্রতি চিত্রাঙ্গদা সিং বলেছেন, ‘বাবুমশায় বন্দুকবাজ’ ছবিতে কাজ করার সময় পরিচালক কুশান নন্দী আর সহশিল্পী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। আর পরে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তা নিয়ে দম্ভ করে নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘আমি দু-দুবার মজা নিয়েছি।’ সহশিল্পীর কাছ ...
অনিদ্রা সমস্যা কাটানোর উপায়

অনিদ্রা সমস্যা কাটানোর উপায়

Cover Story, Health and Lifestyle
কিছু সমস্যা আছে, যা আপাতদৃষ্ট সমস্যা বলে মনে হয় না। কিন্তু এর প্রভাব পড়ে শরীর ও মনে। সে রকম একটি সমস্যা অনিদ্রা। অনিদ্রা সমস্যা কাটানোর উপায় জানা যাক এবার কী কারণে ঘুম হচ্ছে না প্রথমত তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক লোকের দিনে সাড়ে সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে কেউ কেউ দিনে মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েও সুস্থ থাকেন। কেউ সুস্থ থাকেন ১১ ঘণ্টা ঘুমিয়ে। তবে মানুষ ৬ থেকে ১০ ঘণ্টার মতো ঘুমিয়ে সুস্থ থাকে। কী করবেন রাতের খাবার ১০টার মধ্যেই খেয়ে ফেলুন। খাওয়ার পর পরই শুয়ে পড়বেন না। ঘণ্টাখানেক হাঁটাহাঁটি, গল্পগুজব ও গান শুনে কাটিয়ে দিন। রাতের খাবার যেন হালকা ও সহজপাচ্য হয়। ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। দুধের ক্যালসিয়াম ও মেলাটোনিন ঘুম আনতে সাহায্য করে। ঘুমাতে যাওয়ার আগে টিভি-ভিডিও দেখা চলবে না। কোনো উত্তেজক সিনেমা বা বই নয়। ঘর অন্ধকার করে শুতে পারেন। প...