abc, Author at Mati News - Page 397 of 462
Monday, June 15

Author: abc

জাজের ছবি দিয়ে রুপালী পর্দায় ফিরছেন শাবনূর

জাজের ছবি দিয়ে রুপালী পর্দায় ফিরছেন শাবনূর

Entertainment
একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। শরীরের ওজন বৃদ্ধি ও বিয়ে সন্তান নিয়ে দীর্ঘসময় ধরে অভিনয়ের বাহিরে আছেন। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতে তাকে চোখে পড়ে। বাংলাদেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে তাকে বশ আগেভাগে আসতে দেখা যায়। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় বেশ আলোচনাও হয়ে আসছে। অনেকে ভাবছেন জাজের ছবিতে কী অভিনয় করবেন? বাংলা চলচ্চিত্রে শাবনুরের আবির্ভাব প্রায় দুই দশকেরও বেশি সময় আগে। তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের যেমন সমৃদ্ধ করেছিল তেমনি এগিয়ে নিয়েছে বাংলা চলচ্চিত্রকে। একসময় সালমান-শাবনূর জুটির ছবি দেখার জন্য হলে ছুটে আসতো দর্শকরা। বর্তমানে এই নায়িকা দর্শকদের আড়ালে। তবে আশার কথা হচ্ছে রোমান্টিক এই অভিনেত্রীকে শিগগির আবার পর্দায় দেখতে পাবে ভক্ত- অনুরাগীরা। চলচ্চিত্রে ফিরছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। কিন্তু ছবির বিষয়ে এখনও জানা যায়নি। তবে তাকে অভিনয়ের...
Extreme adventures and sports in Dubai

Extreme adventures and sports in Dubai

New Jokes and Articles, Travel Destinations
Dubai has earned the epithet of being the best place to enjoy extreme sports in the Middle East By: Kelly Brown Dubai is an interesting place, full of history and heritage, beautiful nature, vast culture and lot of things for adventure. It has the world's highest building (the Burj Khalifa), the world's tallest hotel (JW Marriott Marquis Dubai), the world's largest artificial island (the Palm Jumeirah) and the world's biggest mall (The Dubai Mall). What used to be a fishing village has now transformed into one of the most visited places on earth. However, Dubai is also known as a destination for adventure with activities ranging from flyboarding to sandboarding and even skiing is becoming quite popular. So plan your next trip accordingly. Bungee jumping If doing a bungee jump h...
এই উপসর্গগুলিও ডেকে আনতে পারে স্ট্রোক !

এই উপসর্গগুলিও ডেকে আনতে পারে স্ট্রোক !

Cover Story, Health and Lifestyle
জমাটি আড্ডা চলছিল। কথা বলতে বলতে আচমকা কথাটা কেমন যেন জড়িয়ে গেল অমিতের। অন্যেরা কে কী বলছেন বুঝতেও সমস্যা হচ্ছিল তাঁর। সঙ্গে মাথার মধ্যে এক অচেনা ব্যথা। ব্যস, তার পর আর কিছুই মনে নেই…। জ্ঞান ফিরল হাসপাতালের বেডে। অফিস থেকে বাড়ি ফিরছিলেন সুতনুবাবু। দিব্য সুস্থ মানুষ। সহকর্মীদের সঙ্গে হাসতে হাসতে বাসেও উঠলেন। হঠাৎই বিজবিজে ঘাম সারা শরীরে। তার পরেই জিভ শুকিয়ে কথা জড়িয়ে বাসেই পড়ে গেলেন। চিকিৎসকরা জানালেন, মিনিট খানেকের স্ট্রোক অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। এ রকম নানা ছবি কম-বেশি সকলেরই পরিচিত। স্ট্রোকের আচমকা হানায় মৃত্যু বা অঙ্গহানি কোনওটাই অসম্ভব নয়। জানেন কি, বিশ্বের ৮ কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত? এঁদের মধ্যে ৫ কোটিরও বেশি মাঝবয়সী ও বয়স্ক। ‘ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন’ (ডব্লিউএসও)-এর এক সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। আশঙ্কার কথা, প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ স্ট্রোকে আক্র...

এখনও অডিশন দিয়ে অপেক্ষা করি : পরিণীতি চোপড়া

Entertainment
প্র: প্রথম দিকে আপনার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার তুলনা করা হয়েছিল। কিন্তু সেটা একটা-দুটো ছবির পরেই বন্ধ হয়ে যায়। কী ভাবে সম্ভব হল? উ: কারণ, আমি আর মিমিদিদি (প্রিয়ঙ্কা) অভিনেত্রী হিসেবে আলাদা। আমি ভাগ্যবতী যে, ক্রমাগত আমাদের তুলনা করা হয়নি। ইন্ডাস্ট্রিতে ভট্ট, কপূর বা খানের ভাইবোনদের মধ্যে কিন্তু তুলনামূলক বিচারটা বেশি হয়। আমি নিজেকে কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি। তাই আমি ‘গোলমাল’, ‘নমস্তে ইংল্যান্ড’, ‘কেশরী’র মতো ছবি করছি। নিজের সিদ্ধান্ত নিজে নিই আমি। এখন আমি অনেক বেশি ঝুঁকিও নিতে পারি। এই পেশাকে উপভোগও করি বেশি। প্র: ইন্ডাস্ট্রিতে নিজেকে নিরাপদ মনে হয়? উ: যখন নতুন ছিলাম, তখন বলতাম যে, ‘ইয়েস আই অ্যাম আ সিকিয়োর্ড অ্যাকট্রেস’। এখন আর বলি না। মানুষ হিসেবে আমি নিজেকে নিরাপদ মনে করি, কিন্তু এক জন শিল্পী হিসেবে কখনওই নয়। প্রত্যেক দিন আমাকে লড়াই করতে হয়। এখনও লুক টেস্...
খালেদাসহ ৪ আসামির ৭ বছরের কারাদণ্ড

খালেদাসহ ৪ আসামির ৭ বছরের কারাদণ্ড

Cover Story
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ এ মামলার আরও তিন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড। একইসঙ্গে রাজধানীর কাকরাইলে ট্রাস্টের নামে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী ৫ নাম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন। সোমবার খালেদা জিয়ার অনুপস্থিতেই সংক্ষিপ্ত এ রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না খালেদা জিয়াসহ অন্য তিন আসামির আইনজীবীরা। এদিন সকাল ১১ টার দিকে বিচারক আদালতে প্রবেশ করেন। বিচারক প্রবেশ করার ৩০ মিনিট আগে রাষ্ট্র পক্ষের আই...
বুদ্ধিমান বলে বাদ স্বরা ভাস্কর

বুদ্ধিমান বলে বাদ স্বরা ভাস্কর

Entertainment
‘বোকা বোকা চেহারা’ থাকায় অনেক সমস্যার কথা শোনা গেছে, তবে দেখতে বুদ্ধিমান হলেও ঝামেলা কম নয়। কারণ অভিনেত্রী স্বরা ভাস্কর একটি ছবি থেকে বাদ পড়েছিলেন এ কারণেই! মুম্বাইয়ে একটি চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু তিনি হঠাৎই বলেন, আমি দেখতে বুদ্ধিমানের মতো, চরিত্রে মানাবে না। এরপর ওই ছবিটি থেকে বাদ পড়ি। এ ঠিক কী ধরনের সমস্যা আজও বুঝতে পারিনি।’ স্বরা অবশ্য সেই পরিচালকের নাম প্রকাশ করেননি। তবে এটা বলেন যে পরিচালককে এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এটা যে সময়ের ঘটনা সেখান থেকে বলিউড অনেক এগিয়েছে। অভিনেত্রী মনে করেন, ‘নতুন দিনের বলিউডে’ চেহারা বড় কোনো বাধা নয়, ‘ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে নানা ধরনের বিষয় নিয়ে কাজ হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম তো বলা যায় সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এতে আমি ভীষণ খুশি, এটা গতানুগ...
১৮৮ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার এর বিমান বিধ্বস্ত

১৮৮ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার এর বিমান বিধ্বস্ত

Cover Story
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পেংকাল পিনাংয়ে যাওয়ার পথে একটি বোয়িং ৭৩৭ ম্যক্স বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ার বিমানটিতে ১৮৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে। জেটি ৬১০ ফ্লাইটটির ৬:২০ মিনিটে টেক অফ করে ৭:২০ মিনিটে পেংকাল পিনাংয়ের বাংকা-বেলিটুং বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি উড্ডয়নের ১৩ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাট গণমাধ্যমকে বলেছেন, 'এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারব না। আমরা এই মুহূর্তে তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।' আজ সোমবার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে সবকিছু বিস্তারিত জানানো হবে বলে এডওয়ার্ড সিরাট জানান। ইন্দোনেশিয়ার সিভিল এভিয়েশনের পরিচালক সিনদু রাহায়ু জানিয়েছেন, 'ফ্লাইটের ১৮৮ যাত্রীর মধ্যে ১৭৮ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। পাশাপাশি একজন বালক, দুট...
অ্যান্টিবায়োটিক : কিডনি-লিভারের ক্ষতি করে

অ্যান্টিবায়োটিক : কিডনি-লিভারের ক্ষতি করে

Cover Story, Health and Lifestyle
ডা. মোহাম্মদ আতিকুর রহমান: কিডনি-লিভারের ক্ষতি করে সব অ্যান্টিবায়োটিকের একটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিছু আছে কিডনির ক্ষতি করে, কিছু  লিভারের ক্ষতি করে। তাই অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় এগুলো আমাদের দেখে দিতে হয়, এগুলোর সমস্যা আছে কি না। তার পর আমাদের ড্রাগ রেজিস্টেন্স ডেভেলপের বিষয়টি দেখতে হয়। গ্রামগঞ্জে প্রায় দেখা যায়, ড্রাগ রেজিস্টেন্স ডেভেলপড করছে। মনে করলাম অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে। রোগীর দরকার ৩ দিন, দিলাম ৭ দিন, তখন যদি পরবর্তী সময়ে আবার  দেওয়ার দরকার হয় তখন ওই ওষুধটা আর কাজ করবে না। তার রেজিস্টেন্স ডেভেলপড করবে। তার দরকার ৭ দিন যদি দেওয়া হয় ১৪ দিন তাহলে সাইড ইফেক্ট দেখা দেবে। আর একটা ব্যাপার হচ্ছে, রোগীর আদৌ দরকার আছে কি না। সবকিছু ভেবেচিন্তে অ্যান্টিবায়োটিক দিতে হবে। গ্রামে ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া এমনিতেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রোগীর অ্যান্টিবায়োটিক দরকার নেই ত...
গর্ভবতীর খাওয়া নিয়ে যত কুসংস্কার

গর্ভবতীর খাওয়া নিয়ে যত কুসংস্কার

Health and Lifestyle
গর্ভাবস্থায় নারীরা কুসংস্কারের কারণে নিজের জীবনে চরম সর্বনাশ ডেকে আনেন। অনেক শিক্ষিত নারীও কুসংস্কারের কাছে হার মানেন। মা-দাদি-নানি, শাশুড়িরা এ ধরনের কুসংস্কার মেনে চলতে গর্ভবতীদের বাধ্য করেন। এ সময় তারা খাবার নিয়ে বেশি সমস্যায় পড়েন। মনে করা হয়, গর্ভাবস্থায় বেশি খেলে ও পুষ্টিকর খাবার খেলে সন্তান বেশি বড় হবে। ফলে নরমাল ডেলিভারি হবে না। সন্তান প্রসবের পর কিছু এলাকায় মাকে অল্প পরিমাণ শুকনো খাবার খেতে দেওয়া হয়। কোথাও শুধু ঘি-ভাত বা কালিজিরা-ভাত দেওয়া হয়। অনেকে মনে করেন, সবজি, মাছ-মাংস খেলে শিশুর পেট কামড়াবে। পানি কম খেতেও বাধ্য করা হয়। মনে করেন, পানি ও তরল খাবার বেশি খেলে শরীরের রস টানবে না। গর্ভাবস্থায় শিশু মায়ের কাছ থেকে পুষ্টি নেয়। এ সময় মায়ের চাহিদা বাড়ে। মাকে যদি বেশি পরিমাণে না খাওয়ানো হয়, তা হলে মা ও শিশুর পুষ্টির অভাব দেখা দেবে। এতে গর্ভের শিশুর বৃদ্ধি কম হবে, ওজন কম হবে। ওজন খুব...
মেয়ে তুমি এতো রাতে একা কেনো রাস্তায়?

মেয়ে তুমি এতো রাতে একা কেনো রাস্তায়?

Cover Story, Stories
লুৎফর রহমান রিটন: ১ মেয়ে তুমি এতো রাতে একা কেনো রাস্তায়? তোমাকে যায় না নেয়া এতোটুকু আস্থায়। বাড়ি কই? থাকো কই? কোথা যাও বাপুরে? রাতের পুলিশ মোরা, বাবুরাম সাপুড়ে। বাজাবো তোমার বীন ঝাকানাকা আজিকে পেয়ে গেছি পেয়ে গেছি নচ্ছার পাজিকে! মেয়েরা ঘরের শোভা। কিবা দিনে কি রাতে, একা কেনো বেরিয়েছো এই রাত বিরাতে! ২ ‘ভদ্র মেয়ে’রা রাতে একা যায় বাইরে? ভালো করে তোকে আজ দেখে নিতে চাই রে। সন্দেহ করি মোরা ‘মেয়েলোক’ মাত্রে রিকশা-সিএনজিতে ঘোরাঘুরি রাত্রে! ‘ভালো মেয়ে’ একা ঘোরে? কাভি নেহি, কাভি না আইনের হাত থেকে আজ পার পাবি না। রাতের পুলিশ মানে যমদূত, বুঝলি? একবার ছুঁয়ে দিলে হয়ে যাবে খুজলি। ভেবেছিস চেকপোস্ট বসিয়েছি এম্‌নি? নেমে আয়! নেমে আয়! যতো সব ঢেমনি! ৩ কোত্থেকে এসেছেন? হোটেলের নামটা? কোনো লাভ হবে না গো মেরে মুখ ঝামটা। নাগরের সন্ধানে? রেটটা কি বান্ধা? রাতের পুলিশ মোরা বুঝি সব ধান্দা।...
অনেক রোগ সারাবে জার্মানি লতা

অনেক রোগ সারাবে জার্মানি লতা

Agriculture Tips, Health and Lifestyle, ভেষজ
আগাছা হিসেবে বিবেচনা করা হলেও বিভিন্ন রোগের মহৌষধ জার্মানি লতা । এছাড়া ভূমিক্ষয় রোধ, স্যুপ রান্নার সবজি ও গো-খাদ্যসহ নানাভাবে ব্যবহৃত হয় ধন্বন্তরী বা মহা উপকারী এই লতা জাতীয় গাছটি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় জানান, হঠাৎ কোথাও কেটে রক্তপড়া শুরু হলে জার্মানি লতার দুই-তিনটি পাতার রস কাটা জায়গায় লাগিয়ে দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রক্তপড়া বন্ধ হয়ে কাটা জায়গা জোড়া লেগে যায়। বাড়ির বেড়ায় বেড়ে ওঠা হৃৎপি- আকৃতির এই পাতার প্রচলিত নাম জার্মানি লতা । এটি আসাম লতা নামেও পরিচিত। এর ভেষজগুণ ও ব্যবহার সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বিশেষ করে কাটা ক্ষত, রক্তপড়া বন্ধ, গ্যাস্ট্রিক আলসার, ডায়রিয়া, ঘা, দাদ, চুলকানি, খোস-পাঁচড়া, অ্যাকজিমা, সিফিলিস, সাপের কাম...
নারীর প্রতি অবমাননার শেষ কোথায়

নারীর প্রতি অবমাননার শেষ কোথায়

Cover Story
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হেনস্থা কমিয়ে আনতে মূলধারার গণমাধ্যমকে আরো শক্তিশালী করতে হবে যেন তথ্যের জন্য মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীল হতে না হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও চাপের মধ্যে থাকবে। সম্প্রতি রাজধানীর রামপুরায় তল্লাশিচৌকিতে এক নারীকে হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গোটা দেশে বেশ সমালোচনার সৃষ্টি করেছে। এছাড়াও সাংবাদিক মাসুদা ভাট্টিকে অনস্ক্রিনে কটূক্তি করে নারী অবমাননার যে চিত্র উঠে এসেছে তার কারণ ও প্রতিকার নিয়ে ৭১ টিভি’র টকশো আয়োজনে মাসুদ কামাল (সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন) এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সবকিছু রাজনীতিকরণ করে ফেলেছি, ফলে যিনি ঘটিয়েছেন তিনি যদি আ:লীগের হন তবে আ:লীগপন্থী সকলেই তার পক্ষে ঝাপিয়ে পড়েন আর যদি বিএনপি কিংবা বিরোধীদলীয় হয় তাহলে আর মাত্রা থাকে না। কিন্তু কেউই প্রকৃত ঘটনা কী জানতে বা যাচাই করতে চান না। অপরদিকে দৃ...
নির্যাতিতা থেকে মিসেস ইন্ডিয়া , হাঁটা থামাননি কাশ্মীরি কন্যা

নির্যাতিতা থেকে মিসেস ইন্ডিয়া , হাঁটা থামাননি কাশ্মীরি কন্যা

Glamour
মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে বহু বেদনা। বঞ্চনার বেদনা, নির্যাতনের বেদনা। মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে অনেক বছরের লড়াই। মেয়েকে একা একা বড় করার লড়াই। হাল না ছাড়ার লড়াই।   লড়াই চালিয়ে যাওয়ার সাহস। কোনও প্রশিক্ষণ ছাড়াই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সাহস। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েও এগিয়ে যাওয়ার সাহস। নুসরাত পারভিন। ৩৬ বছর বয়সি এই কাশ্মীরি কন্যা কয়েক দিন আগেই মালয়েশিয়ায় এক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজেতার মুকুট জিতে নিয়েছেন। তিনিই এ বছরের ‘মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’। সাফল্যের এই পথটা আদপেই মসৃণ ছিল না। ‘‘সত্যিই বলতে কী, কখনও ভাবিইনি সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দেব। বিদেশে গিয়ে স্টেজে র‌্যাম্পে হাঁটব,’’ আনন্দবাজারকে বললেন নুসরত। জন্ম কুলগামে। বাবা ছিলেন সেনাবাহিনীতে। কিশোরীবেলা থেকেই মহারাষ্ট্রে থাকতেন নুসরতরা। ...
প্রচলিত দুটি জাল হাদিস

প্রচলিত দুটি জাল হাদিস

Islam
আমাদের সমাজে অনেক ভুল কথা ও প্রথার প্রচলন আছে। সমাজের কিছু প্রচলন ও উক্তিকে অনেক সময় ধর্ম বলে চালিয়ে দেয়ার চেষ্টা যুগ যুগ ধরেই হয়ে এসেছে। অনেকে এটিকে ষড়যন্ত্রমূলক চালিয়ে দিয়েছেন কেউ ভুল ধারণা থেকে করেছেন। সময়ের প্রবাহে এসব মানুষের মনে বিশ্বাসযোগ্য জায়গাও করে নিয়েছে। বিশেষভাবে মানুষের মুখে-মুখে এমন কিছু কথা প্রচলিত আছে, যা অনেকেই হাদিস বা রাসূল (সা.) এর কথা হিসেবে জানেন। অথচ প্রচলিত এই কথাগুলোর সঙ্গে রাসূলুল্লাহ (সা.) এর বাণীর আদৌ সম্পর্ক নেই। এগুলোকে বলে, জাল হাদিস। এসবের ভিত্তি পবিত্র কোরআন হাদীসের কোথাও নেই। ওলামায়ে কেরাম এসবের কোনো প্রমাণ পাননি। জাল হাদিসের মতো এমন ঘটনা কেবল আমাদের সময়ে ঘটেছে, আগে ঘটেনি তা কিন্তু নয়। আগের যুগেই এ ঘটনার উৎপত্তি। বিশেষজ্ঞদের মতে ৩৬ হিজরিতে এর সূচনা। তা প্রতিরোধের জন্য উম্মতের অতন্দ্র প্রহরী প্রখর ধী-শক্তিমান মুহাদ্দিসবৃন্দ নিরন্তর সাধনা করে রাসূল (স...
মিতব্যয়িতা একটি ভাল গুণ

মিতব্যয়িতা একটি ভাল গুণ

Islam
৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির কল্যাণে মিতব্যয় এবং সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য সামনে রেখে প্রতিবছর ৩১ অক্টোবর পালন করা হয় ‘বিশ্ব মিতব্যয়িতা দিবস’। ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করাই হলো মিতব্যয়িতা। ক্ষণস্থায়ী এ জীবনে সম্পদ উপার্জন ও খরচের ব্যাপারে মিতব্যয়িতার নির্দেশ দিয়েছে ইসলাম। কেননা ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ ও মধ্যম পন্থার জীবন-দর্শন। ইরশাদ হচ্ছে, ‘এমনিভাবে আমি তোমাদের মধ্যমপন্থি সম্প্রদায়ে পরিণত করেছি।’ (সুরা বাকারা, আয়াত : ১৪৩) ইসলামে অপচয় ও কৃপণতা উভয়ই নিষিদ্ধ। সম্পদকে ব্যক্তিমালিকানায় কুক্ষিগত করে রাখা যেমন অন্যায়, তেমনি তা বেহুদা খরচ করাও পাপ। আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘আর তোমরা আহার করো ও পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহপাক অপচয়কারীকে পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত : ৩১) মিতব্যয়িতা বলতে ইসলাম...