abc, Author at Mati News - Page 400 of 462
Tuesday, June 16

Author: abc

আজকের প্রিয়মুখ : বদলে যাওয়া টয়া (গ্যালারি)

আজকের প্রিয়মুখ : বদলে যাওয়া টয়া (গ্যালারি)

Glamour
নিজের কাজ সম্পর্কে বেশ সচেতন টয়া। লাক্স সুপারস্টার থেকে বের হয়েছেন ২০১১ সালের শুরুতে। তারপর থেকে টুকটাক কাজ করতেন। কখনো বিজ্ঞাপন, নাটক বা টেলিছবি। তবে ২০১৬ সালের শেষ দিকে প্রকাশ পায় টয়ার নাচের ‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিও। তারপরই বদলে যায় সব হিসাব–নিকাশ। গানটির ‘হিট’ তকমা লাগার পরপরই অনবরত মিউজিক ভিডিওর জন্য প্রস্তাব পেতে থাকেন টয়া। করেছেনও দু-তিনটি। কিন্তু সে অর্থে ‘লোকাল বাস’–এর জায়গা ছুঁতে পারেনি একটিও। আপাতত মিউজিক ভিডিওর জন্য ‘না’ সাইনবোর্ড ঝুলিয়েছেন। এখন নাটক করছেন নিয়মিত, বিজ্ঞাপনও। তবে সম্প্রতি ক্লোজআপ কাছে আসার গল্পে অভিনয় করা টয়ার কাছে একটা স্বপ্নপূরণ। ‘জানেন, ক্লোজ আপে কাজ করা আমার একটি স্বপ্নের মতো ছিল। খুব করে চাইতাম কাজটির জন্য কবে আমাকে ডাকবে। মানুষ খুব করে চাইলে সেটা পূরণ হয়। আমার হয়েছে।’ শুধু কাজ নয়, সম্পর্কের ব্যাপারেও বেশ সচেতন। কলেজজীবন শুরু করে একটি প্রেম হয়েছিল। কি...
দেবীকে সুপারহিট বানাতে আঙুল ভেঙে ফেললাম: ফারিয়া

দেবীকে সুপারহিট বানাতে আঙুল ভেঙে ফেললাম: ফারিয়া

Cover Story, Entertainment
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবী’। এই ছবির সুপারহিট নিয়ে বেশ আশাবাদী শবনম ফারিয়া । তাই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই প্রচারণার কাজে ব্যস্ত তিনি। আর সেই প্রচারণা শেষ করে বাসায় ফিরে দুর্ঘটনায় পড়েন শবনম ফারিয়া। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জানা যায়, ওই দিন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান ফারিয়া। হাতে প্রচণ্ড ব্যথা পান। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, ফারিয়ার ডান হাতের আঙুল ভেঙে গেছে। তিনি ২১ দিন হাত নড়াচড়া করতে পারবেন না। বিষয়টি জানিয়ে শনিবার শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লিখেন, আমাদের শুটিং এ একটি কথা প্রচলিত আছে, ‘প্রপস ভাঙলে নাকি নাটক/সিনেমা হিট’। দেবী তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। সিনেমা এবার ব্লকবাস্টার হওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না।   তিনি আরও লিখেন, আগামী ২...
বিকাশ নিয়ে কয়েক ধরনের প্রতারণা : সাবধান হোন এখনই

বিকাশ নিয়ে কয়েক ধরনের প্রতারণা : সাবধান হোন এখনই

Cover Story, Health and Lifestyle
বিকাশ নিয়ে প্রতারণার হার দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে আধুনিক হয়েছে প্রতারকদের কৌশলও। এমন কয়েকটি প্রতারণা হলো 1. ভুল করে আপনার একাউন্টে টাকা চলে গেছে এমনটা বলে টাকা ফেরত চায় অনেকে। সরল মনে অনেকে তা আবার দিয়েও দেন। তাই এ ধরনের কল বা এসএমএস আসলে আগে নিজের বিকাশ একাউন্ট চেক করে নিন যে ভুল করে আদৌ কেউ টাকা পাঠিয়েছে কিনা। এ ধরনের ক্ষেত্রে সাধারণত এসএমএস আসে প্রতারকের পারসোনাল নম্বর থেকে। 2. হঠাৎ আপনার পরিচিত কেউ আপনাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে বলল , আমার আরজেন্ট টাকার দরকার, এই নম্বরে একটু বিকাশ করে দিন। আগে ওই লোকটাকে ফোন করে কনফার্ম হয়ে নিন, সত্যিই তিনি আপনাকে মেসেজ পাঠিয়েছেন কিনা। যদি নম্বর বন্ধ পান, তবে খোলা পর্যন্ত অপেক্ষা করুন। 3. উটকো একটা নম্বর থেকে ফোন করে বলবে, স্যার আমি বিকাশ থেকে বলছি, আপনার একাউন্ট হালনাগাদ করা হবে, কিছু তথ্য প্রয়োজন। সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দিয়ে...

বিকিনি পরে সুইমিং পুলে পরিণীতি , কোথায় গেলেন নায়িকা?

Entertainment
সুযোগ পেলেই বিদেশে লম্বা ট্যুর। এ যেন পরিণীতি চোপড়ার রুটিন হয়ে গিয়েছে। ‘নমস্তে ইংল্যান্ড’ রিলিজ করতে না করতেই ফের ছুটিতে অভিনেত্রী। আর নায়িকার ডেস্টিনেশন এ বার তাইল্যান্ডের কো সামুই দ্বীপ। কিন্তু সেখানে গিয়ে এমন ছবি পোস্ট করলেন অভিনেত্রী, যা দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন নেটপাড়ার লোকজন। বেশ কিছু ক্ষণ তাঁদের চোখ আটকেই থাকল পরিণীতির ইনস্টাগ্রাম প্রোফাইলে। কী এমন আছে ছবিতে?       পরিণীতির পরনে বিকিনি। আর সেই পোশাকে সুইমিং পুলে ভাসছেন পরিণীতি। যদিও অভিনেত্রীর এ হেন জলকেলি করার ছবি এই প্রথম সামনে এল এমনটা নয়। প্রায়শই সুইমিং পুল থেকে নানান ছবি শেয়ার করতে থাকেন পরিণীতি চোপড়া। বলি সূত্রের খবর, সামনেই পরিণীতির এক বন্ধুর বিয়ে। সেই বন্ধু ব্যাচেলর পার্টির আয়োজন করেছেন কো সামুইতে। আর সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন নায়িকা।   লাইক আর কমেন্টে ভরে গ...
একঘেয়ে কাতলা? স্বাদবদল করতে নতুন রেসিপি !

একঘেয়ে কাতলা? স্বাদবদল করতে নতুন রেসিপি !

Health and Lifestyle
কথাতেই বলে মাছে-ভাতে বাঙালি। দুপুরবেলা খাওয়ার পাতে একটা মাছের পদ চাই-ই চাই। ছোট মাছ সহজলভ্য নয় বলে রুই-কাতলাই বেশি আসে বাড়িতে। এ দিকে কাতলা মাছের পাতলা জিরে বাটা ঝোল, পিঁয়াজ দিয়ে দই-কাতলা বা সর্ষেবাটার ঝাল খেতে খেতে খুব একঘেয়েমি এসে গিয়েছে? কিন্তু সেই দই-কাতলা আর সর্ষেবাটার গণ্ডি ছাড়িয়ে আজ আপনাদের জন্য রইল ঘরোয়া অথচ দারুণ মুখরোচক দু’টি রেসিপি। এই রান্নাগুলি করতে পরিশ্রমও বেশি নেই। বরং একটু হাতযশ আর কিছুটা সময় দিলেই ছুটির দিনে ভাতের পাতে জমে যেতে পারে কাতলার লোভনীয় এই দুই পদ। এ বার পুজোয় আপনার ডাইনিং টেবিলে চেনা মাছের অচেনা রেসিপি চাইলে এই দু’টিই হাসি ফোটাবে আপনার মুখে। ডাইনিং টেবিলে সকলের মেজাজ ফুরফুরে করতে কাতলায় হয়ে যাক বাজিমাত। কাতলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি উপকরণ কাতলা মাছ: ২৫০ গ্রাম রসুন: ১০-১২টি গোটা কোয়া আলু: ২টি মাঝরি(ডুমো করে ক...
এ সব নিরামিষ রান্না এত সুস্বাদু ও সহজ!

এ সব নিরামিষ রান্না এত সুস্বাদু ও সহজ!

Cover Story, Health and Lifestyle
শুধুমাত্র অষ্টমীতে নয়, অনেক বাড়িতে এখনও চল আছে ষষ্ঠী থেকে দশমী নিরামিষ খাওয়ার। কোনও কোনও বাড়িতে  পুজোর দিনগুলোয় আমিষ ঢোকে না। বিভিন্ন আবাসনের বাজেট প্ল্যানেও থাকে নানাবিধ নিরামিষ পদ। তা হলে কি বাড়ির হেঁশেলে নিরামিষ পদের মনখারাপ হবে? গৃহিণী কি হাতযশের প্রমাণ রাখতে পারবেন না? তা কেন? পুজোর দিনগুলোয় নিরামিষ উপাদান দিয়েই বানিয়ে ফেলুন অভিনব মেনু। তাই আজ আপনাদের জন্য রইল নিরামিষের দুটি বাহারি পদ। এমন দুই পদ, যা কিনা এক সময় বাড়ির হেঁশেলে মা-ঠাকুমারা সহজেই বানিয়ে নিতে পারতেন। আজকাল সময়ের অভাবে সে সব অনেক বাড়িতেই রান্না হয় না। কম সময়ে কী করে এ সব বানাতে হয়, জানেন? আজ রইল সহজেই লাউয়ের কোফতা কারি ও দক্ষিণী আলুর দম। লাউয়ের কথা শুনলেই যদি নাক সিঁটকান, তা হলে কিন্তু ভুল করছেন। লাউও কিন্তু হয়ে উঠতে পারে নিরামিষ মেনুর শো-স্টপার।   লাউয়ের কোফতা কারি উপকরণ লাউ: ১ বড় বাটি (গ্র...
জাপানে বাংলা ভাষা এবং সাহিত্যের ধারা

জাপানে বাংলা ভাষা এবং সাহিত্যের ধারা

Stories
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার অর্জনের আগেই বহির্বিশ্বের যে দেশটিতে বাংলা ভাষা ও সাহিত্যের সংবাদ পাওয়া যায় সেটি প্রাচ্যের জাপান। এই দেশে বিগত শতবর্ষ ধরে যে সকল জাপানি বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা ও অনুবাদ করে আসছেন তাঁদের অধিকাংশেরই সূচনা এবং অনুপ্রেরণা  ‘তাগো-রু’ বা  ‘টেগোর’ অর্থাৎ ‘রবীন্দ্রনাথ ঠাকুর’। মনে করা হয় আধুনিককালে রবীন্দ্রনাথের সঙ্গে জাপানের ঘনিষ্ঠ সম্পর্কের সূচনাকাল ১৯০২। এ বছর জাপানের নমস্য পণ্ডিত শিল্পাচার্য ওকাকুরা তেনশিন কলকাতায় যান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে স্বামী বিবেকানন্দের মাধ্যমে। কলকাতায় প্রায় দশ মাস অবস্থানের পর ওকাকুরা জাপানে ফেরার সময় ‘মল্লিক’ নামে একটি কিশোরকে জাপানে নিয়ে এসেছিলেন। ছেলেটি জাপানি ভাষা ও জুজুৎসু ক্রীড়া শিখে ছয় মাস পর স্বদেশে ফিরে যায় ওকাকুরার শিষ্য শিল্পী য়োকোয়ামা তাইকানের সঙ্গে ১৯০৩ সালে। ওকাকুর...
দূর পরবাস জাপান: সময়ের ডায়েরি

দূর পরবাস জাপান: সময়ের ডায়েরি

Stories
গ্রন্থের ‘কিছু কথা’র ভূমিকায় লেখক নিজেকে বলেছেন হাতুড়ে লেখক। এই বক্তব্যের গুরুত্বপূর্ণ চিহ্ন কোথাও খুঁজে পেলাম না ২৩২ পৃষ্ঠার বইটিতে। তবে তথ্যের সংকট ও বিন্যাস চিন্তা করলে এ দায় লেখকের ঘাড়ে বর্তায় বই কী! তথাপি আলোচ্য ‘দূর পরবাস জাপান’ গ্রন্থের রচয়িতা কাজী ইনসানুল হক কথায় ও লেখায় দুটোতেই পারদর্শী। জাপানে লেখক, সাংবাদিক, সম্পাদক ও সংগঠক কাজী ইনসানুল হক অতিপরিচিত একটি নাম। বহু আগে থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। জাপানে প্রবাসী হওয়ার আগে তাঁর লেখার সঙ্গে আমি পরিচিত। রংপুর-কুড়িগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, অবিভক্ত বাংলা ও সাবেক পূর্ব পাকিস্তানের দীর্ঘ ৩৫ বছরের জনপ্রতিনিধি ‘টাইগার অব বেঙ্গল’ খ্যাত কাজী ইমদাদুল হকের সন্তানই হচ্ছেন কাজী ইনসানুল হক। তিনি কখনোই পিতৃপরিচয় দেন না, ফলে আমরা অনেকেই সেই তথ্যটি জানি না। এটা তার দ্বিতীয় গ্রন্থ। প্রথম গ্রন্থ ‘মেড ইন জাপান’ ২০০৭ সালে ঢাকার জাগৃতি প্রকাশনী ...
সাউথ আফ্রিকায় পাকিস্তানিদের হামলায় এক বাংলাদেশী নিহত

সাউথ আফ্রিকায় পাকিস্তানিদের হামলায় এক বাংলাদেশী নিহত

Default
পাকিস্তানিদের ছুরিকাঘাতে  সাউথ আফ্রিকায় একজন বাংলাদেশী ব্যবসায়ী খুন হয়েছেন।স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার সময় এই খুনের ঘটনা ঘটে । নিহত বাংলাদেশী ব্যবসায়ীর নাম আকাশ রহমান বাড়ি মুন্সিগঞ্জে। তিনি সাউথ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিং শহরে রেষ্টুরেন্টে ও সবজি ব্যবসায়ী ছিলেন । স্প্রিং শহর বাংলাদেশী ব্যবসায়ীরা জানিয়েছেন আজ সন্ধ্যা ৭ টার সময় একজন পাকিস্তানি নাগরিক আকাশের দোকানে সবজি টমেটো ক্রয় করতে আসলে ৫ রেন্ডের কমবেশি দরদাম নিয়ে নিহত আকাশের সাথে ঐ পাকিস্তানির কথাকাটি হয় এবং একপর্যায়ে ধ্বস্তাধস্তি হয়। পরে পাকিস্তানিরা দুই ভাগে ভা হয়ে চৌদ্দ- পনের জনের দুটি দল অাকাশ রহমানের উপর হামলা চালায়। অাকাশ দৌড়ে পালানোর সময় যার সাথে অাকাশ রহমানের কথা কাটাকাটি হয়েছিল সেই পাকিস্তানি অাকাশ রহমানের বুকে ও পেটে সজোরে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই মৃত নিশ্চিত করে তারা পালিয়ে যায়। আকাশ দীর্ঘ দিন ধরে স্প্রিং শহর...
দাবি মানবে না আওয়ামী লীগ , কী করবে ঐক্যফ্রন্ট?

দাবি মানবে না আওয়ামী লীগ , কী করবে ঐক্যফ্রন্ট?

Cover Story
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ৭ দফা দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেছেন ৭ দফার একটিও মানবে না তারা। তারা আরো বলেছেন, খুনিদের সঙ্গে জাতীয় ঐক্যে জনগণ কোনোদিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না এবং মানবে না। ফলে আলোচনার পথও অনেকটা রুদ্ধ হয়ে যাচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু আসা ছাড়েনি ঐক্যফ্রন্টের নেতারা। আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেবে তারা। কাল রোববার দুপুরে এ চিঠি পৌঁছে দেয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান না হলে আবারও সংঘাত অনিবার্য বলে মনে করেছেন রাজনৈতিক নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে মামলা গ্রেফতার, ব্যক্তিগত আক্রমণ, কথিত কথোপকথন ফ...
প্লাস্টিকের বোতল যখন বাসের টিকিট!

প্লাস্টিকের বোতল যখন বাসের টিকিট!

Default
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। সেখানকার বাসিন্দারা চাইলে প্লাস্টিকের বোতল দিয়ে বাসের টিকিট কাটতে পারেন। পরিবেশ দূষণ ঠেকাতে এই উদ্যোগ। সারা বিশ্বে চীনের পর ইন্দোনেশিয়া থেকেই সবচেয়ে বেশি প্লাস্টিক সাগরে গিয়ে পড়ে। এই দুর্নাম মুছতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। সেখানকার বাসিন্দারা প্লাস্টিকের পণ্যের বিনিময়ে বাসের টিকিট কাটতে পারেন। দশটি প্লাস্টিকের কাপ অথবা আকারভেদে পাঁচটি প্লাস্টিকের বোতল দিয়ে বাসের টিকিট পাওয়া যায়। এই টিকিট দিয়ে দুই ঘণ্টা বাসে চড়া যায়। সুরাবায়া শহর কর্তৃপক্ষ ২০২০ সালের মধ্যে শহরকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করতে চায়। শহরে দৈনিক ৪০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মোট বর্জ্যের ১৫ শতাংশ। একটি বাস দিনে আড়াইশ কেজি প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে পারে। সেই হিসেবে প্রতিমাসে একটি বাস গড়ে সাড়ে সাত টন বোতল সংগ্রহ করে। বোতল পাওয়ার পর তা...
ঢাকার বাসে দীপাবলীরা

ঢাকার বাসে দীপাবলীরা

Health and Lifestyle
মহাখালী থেকে যাবো উত্তরা। পাবলিক বাসে উঠেছি। কন্ডাক্টটর সিট আছে বলে যদিও তুলেছেন দেখি সিট ফাঁকা নেই। দুজন নারী বাসের হ্যাণ্ডেল ধরে দাঁড়িয়ে আছেন। একজনের পরণে জিনস ও ফতোয়া। অন্যজন সালোয়ার কামিজ । আনুমানিক বয়স ২৫/২৬। জিনস পরা মেয়েটির হাতে ছোট একটা পার্স ও বই। বইয়ের নাম “সাতকাহন”। লেখক সমরেশ মজুমদার। এ বইটি আমি পড়েছি বেশ আগে। বইয়ের একটি প্রধান নারী চরিত্রের নাম দীপাবলী। ভীষণ স্বাধীনচেতা। সেই বইয়ের একটি জায়গায় এমন বর্ণনা আছে দীপাবলী পাবলিক বাসে উঠেছে। বাসে সিট নেই। এক যাত্রী দীপাবলীকে দাঁড়িয়ে নিজের সিট ছেড়ে দিয়ে বসতে বললে দীপাবলী বলেছিল , “নারীদের এত অবলা ভাবছেন কেন ? পুরুষরা দাড়িয়ে যেতে পারলে আমি দাঁড়িয়ে যেতে পারব না কেন।” এটুকু বললাম প্রসঙ্গত। কেন বললাম একটু পরই বুঝবেন। তো , আমরা তিন নারী দাড়িয়ে আছি। বনানীর জ্যাম আর ছাড়েই না। অনেক পুরুষও দাঁড়িয়ে আছেন আমাদের আশপাশে। জ্যামে বাসে দাঁড়িয়ে থ...
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর মঞ্চ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর মঞ্চ

Entertainment, Glamour
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের আসর বসেছিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। মঞ্চে সেরা ১০-এর কয়েকজন। ঢাকা, ৩০ সেপ্টেম্বর।
আলিয়া ভাটের মাকে ধর্ষণের চেষ্টা!

আলিয়া ভাটের মাকে ধর্ষণের চেষ্টা!

Entertainment
বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আলিয়া ভাটের মা অভিনেত্রী ও চিত্র পরিচালক সোনি রাজদানকে ছবির শুটিংয়ে সেটে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছিল! তবে কোথায়, কবে, ছবির নাম কিংবা কে এই চেষ্টা করেছিলেন, তা তিনি প্রকাশ করেননি। এবার ‘দ্য কুইন্ট’কে দেওয়া সাক্ষাৎকারে সোনি রাজদান বলেন, ‘আমি অভিযুক্তের নাম ফাঁস করলে ওই ব্যক্তি সামাজিক ও পারিবারিকভাবে খুব সমস্যার মধ্যে পড়বেন। তাঁর একটা পরিবার আছে; স্ত্রী আছে, মেয়ে আছে। তাঁর পরিবার ট্রমার মধ্যে পড়ে যাবে। আর আমার পরিবারও ঝামেলায় জড়িয়ে যাক, সেটা চাইনি। এসব কিছু ভেবে ওই সময় নিজেকে সংযত রেখেছিলাম।’ সোনি রাজদান ও আলিয়া ভাটসোনি রাজদান এ পর্যন্ত ২৩টি চলচ্চিত্র অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালনাও করেছেন। অভিনয় করেছেন ছোট পর্দায়েও। তিনি চিত্র পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের স্ত্রী। সোনি রাজদান আরও বলেন, ‘একটি ছবির শুটিং চলার সময় কেউ আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল। তবে ...
অফিসে ক্লান্তি দূর করতে চার পরামর্শ

অফিসে ক্লান্তি দূর করতে চার পরামর্শ

Health and Lifestyle
অফিসে সারা দিন হয়তো বসেই কাজ করেছেন, তেমন কোনো কায়িক শ্রম হয়নি। তবু দিন শেষে ক্লান্তি ভর করে শরীরে। এই ক্লান্তি ও অবসাদ দূর করার উপায় কী? আপনার জন্য চারটি পরামর্শ ১. মাঝে মাঝে হাঁটাচলা একই ভাবে ও ভঙ্গিতে বসে কাজ করা ভালো নয়। মাঝে মাঝে বিরতি নিন। উঠে দাঁড়ান, আড়মোড়া ভাঙুন। একটু হাঁটাচলা করুন। কোনো কাজ (যেমন ফোনে কথা বলা বা অন্য সহকর্মীর সঙ্গে পরামর্শ) হেঁটে হেঁটেই সেরে ফেলতে পারেন। ২.মাথা ও ঘাড়ের অবস্থান দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষেত্রে মাথা ও ঘাড়ের অবস্থান খেয়াল করুন। মাথা, ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে ক্লান্তি কম ভর করবে। মাথা, ঘাড় সোজা রেখে কাজ করার সুবিধার্থে প্রয়োজনে কম্পিউটারের মনিটরের উচ্চতা পরিবর্তন করে নিন। কলসেন্টারের কর্মীরা হেডসেট ব্যবহার করবেন। ৩. চোখকে বিশ্রাম দিন চোখকে বিশ্রাম দিতে ২০-২০-২০ নিয়ম পালন করতে বলা হয়। প্রতি বিশ মিনিট অন্তত বিশ সেকেন্ডের জন্য দৃষ্টি মনিটর ...
404 Not Found

404 Not Found


nginx